‘এই একটা প্রশ্ন শুনলেই ভীষণ বিরক্ত লাগে…’- অতীতের কোন ঘটনা আজও বিরক্তির কারণ শুভশ্রী গাঙ্গুলীর? সাক্ষাৎকারে মুখ খুললেন অভিনেত্রী!

বর্তমান সময়ের টলিউডের (Tollywood) অন্যতম সুন্দরী এবং ব্যস্ত অভিনেত্রীদের মধ্যে একজন হলেন শুভশ্রী গাঙ্গুলী (Subhasree Ganguly)। রাজ চক্রবর্তীর গৃহিনী, এবং দুই সন্তানের মা হবার সাথে সাথে নিজের অভিনয় জগতে সমান সময় দিচ্ছেন অভিনেত্রী। অনেকগুলি বছর তিনি টলিউড এ কাটালেন। দিনে দিনে তার অভিনয়ে আরো প্রশংসিত হচ্ছে। নিজেকে আরও অন্যান্য চরিত্রে পর্দায় ফুটিয়ে তুলছেন শুভশ্রী। আর সেইসব চরিত্রে অভিনয় করে দর্শকদের থেকে প্রশংসাও পাচ্ছেন।

একের পর এক ছবির কাজ রয়েছে শুভশ্রীর হাতে। ছবির পাশাপাশি বিভিন্ন ওয়েব সিরিজেও কাজ করছেন অভিনেত্রী। সব মিলিয়ে সব সময় কাজের মধ্যে নিজেকে ব্যস্ত রাখছেন তিনি। একসঙ্গে কাজ করতে গিয়ে অনেক অভিনেতা-অভিনেত্রীর সাথে আলাপ হয়েছে অনেক পরিস্থিতি সম্মুখীন হতে হয় অভিনেতা অভিনেত্রীদের তাই হতে হয়েছে তবে এবার এক সাক্ষাৎকারে অভিনেত্রী সবথেকে অপছন্দের বিরক্তির কারণ জানালেন শুভশ্রী।

সাক্ষাৎকারে সরাসরি জানেন কিসের প্রতি তিনি সবথেকে বেশি বিরক্ত অভিনেত্রীর মুখে কথা শুনে দ্বিজেন্দ্র অবাক হয়ে গিয়েছে এমনকি শুভশ্রীর ভক্তরাও ভাবতে পারিনি অভিনেত্রী এমন একটা কথা বলবেন। ২০১৬ সালে অভিমান ছবিতে কাজ করতে গিয়ে পরিচালক রাজ চক্রবর্তীর সাথে তার আলাপ হয়, সেই আলাপ ঘনিষ্ট হয়। তারপর দুজনে সম্পর্কে জড়ান। এরপর ২০১৮ সালের ৬ মার্চ তারা কলকাতায় বাগদান করেন এবং ১১ মে বাওয়ালি রাজবাড়িতে বিয়ে করেন।১২ সেপ্টেম্বর ২০২০ সালে রাজ শুভশ্রীর ঘরে তাদের প্রথম সন্তান ইউভান জন্ম নেয় তারপর আবার ৩০ নভেম্বর ২০২৩ সালে তাদের একটি কন্যা সন্তান হয়। বর্তমানে কাজ, সংসার, স্বামী, সন্তান নিয়ে শুভশ্রীর সুখে দিন কাটছে।

সাক্ষাৎকারে অভিনেত্রীকে জিজ্ঞাসা করা হয় অভিনেত্রীর কোন কাজটা করতে সবথেকে বেশি বিরক্তি লাগে। প্রশ্নের উত্তর শুনে প্রথমে হেসে লুটিয়ে পড়েন শুভশ্রী। কি বলবেন বুঝতে পারেন না। তারপর একটু ভেবে এমন একটা কথা বলেন যা শুনে রীতিমত চমকে উঠেছেন নেটিজেনরা। এমনকি যিনি সাক্ষাৎকারে অভিনেত্রীকে প্রশ্ন করেছিলেন তিনিও ভাবতে পারেননি এমন একটা উত্তর আসতে চলেছে শুভশ্রীর পক্ষ থেকে। কারণ এত বড় একজন অভিনেত্রী এমন একটা সামান্য জিনিসে বিরক্ত হন সেটা কল্পনা করতে পারেন না সাধারণ মানুষ। আসুন জেনে নিন অভিনেত্রী সব থেকে বেশি কিসে বিরক্তি লাগে।

আরও পড়ুনঃ আলোর রাতেই নক্ষত্রপতন! শোকের চাদরে ঢাকা পড়েছে বাংলার সঙ্গীত জগৎ! মাত্র ৩৫ বছর বয়সেই পৃথিবী ছাড়লেন জনপ্রিয় গায়ক!

শুভশ্রী বলেন, ‘মাঝেমধ্যে প্রমোশন করতে ভালো লাগেনা। একঘেয়ে একই প্রশ্নের উত্তর দিতে দিতে বিরক্তি আসে। প্রতিটা প্রমোশনের ক্ষেত্রেই যখন একই প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে করা হয় মানুষকে বোঝাতে বোঝাতে বারবার একই কথা বলতে বলতে জিনিসটা একঘেয়ে লাগে। আবার অনেক সময় অনেক সাক্ষাৎকারে জানতে চাওয়া হয় শুটিং ফ্লোরে সব থেকে মজার মুহূর্ত কি, তখন আমি ভাবি শুটিং ফ্লোরে তো আমরা কাজ করতে যাই মজা করতে যাই না। তাই এই প্রশ্নটা আমার একেবারে পছন্দ নয়।’

Back to top button