‘এখন চার মাসের বাচ্চাকে নিয়ে রাস্তায় ঘুরছি, বাচ্চাটাকে তো আর বাড়ি রেখে আসতে পারি না!’ ‘আর সিরিয়াল করব না, কারণ…’ হাতে নেই কাজ? রানী রাসমণি খ্যাত প্রীতম দাসকে দেখা গেল অন্য রূপে! বর্তমানে কি করছেন অভিনেতা?

স্টুডিও পাড়ায় গুঞ্জনটা বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল। অবশেষে সেটাই যেন সত্যি হলো। দীর্ঘদিন ধরে ছোটপর্দায় (Bengali Television) কোনো নতুন প্রজেক্টে দেখা মিলছে না বাংলা টেলিভিশনের অত্যন্ত জনপ্রিয় এবং পরিচিত মুখ প্রীতম দাসের (Pritam Das)। ‘করুণাময়ী রানী রাসমণি’র জগদম্বার ছোট ভাইয়ের চরিত্রে অভিনয় করে যিনি একসময় ঘরে ঘরে জনপ্রিয়তা পেয়েছিলেন, যার তুখোড় অভিনয় দর্শকদের মনে পাকাপাকি জায়গা করে নিয়েছিল, তিনি আচমকাই যেন ইন্ডাস্ট্রি থেকে গায়েব। বিগত বেশ কয়েকটি মেগা সিরিয়ালে গুরুত্বপূর্ণ পার্শ্ব চরিত্রে দেখা গেলেও, বর্তমানে অভিনেতাকে দেখা যাচ্ছে না সেভাবে।
টেলিভিশনের পর্দায় শেষবার তাকে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছিল, কিন্তু তারপর থেকে আর কোনো নতুন কাজের খবর আসেনি। গ্ল্যামার ওয়ার্ল্ডের এই অনিশ্চিত ক্যারিয়ারের মাঝেই এবার এক চরম বাস্তব রূপ সামনে এলো। ইদানীং তাকে স্টুডিওর চেনা ফ্লোরে বা কোনো শুটিং সেটে নয়, বরং দেখা যাচ্ছে কলকাতার রাস্তায় রাস্তায়। তাও আবার একা নয়, সাথে রয়েছে মাত্র চার মাসের এক ছোট্ট সন্তান। কোনো নতুন শুটিংয়ের ব্যস্ততা নেই, মেকআপের চড়া আলো নেই, চেনা চেনা সহ-অভিনেতাদের ভিড়ও নেই সব ছেড়ে এখন চার মাসের বাচ্চাকে নিয়েই নাকি দিন কাটছে অভিনেতার।
দীর্ঘদিন পর্দায় অনুপস্থিত থাকার পর অভিনেতাকে এভাবে রাস্তায় ঘুরতে দেখে অনেকের মনেই নানা প্রশ্ন উঁকি দিতে শুরু করেছে। সামাজিক মাধ্যমেও শুরু হয়েছে জোর চর্চা তবে কি ইন্ডাস্ট্রিতে কাজ না পেয়ে, তীব্র অর্থকষ্টে পড়েই এই চরম সিদ্ধান্ত নিতে বাধ্য হলেন প্রীতম? চার মাসের সন্তানকে আগলে ধরে এভাবে মানুষের দ্বারে দ্বারে ঘুরে তার পরিচয় করিয়ে দেওয়ার পিছনের আসল রহস্যটা ঠিক কী? টেলিপাড়ার অন্দরে কান পাতলে যেখানে অভিনেতার ক্যারিয়ার নিয়ে একের পর এক নেতিবাচক গুঞ্জন শোনা যাচ্ছে, সেখানে প্রীতম নিজে কিন্তু এই পুরো বিষয়টিকে অত্যন্ত আনন্দের সাথে সামলাচ্ছেন।
তবে কি সত্যিই কোনো কঠিন পরিস্থিতির শিকার প্রীতম? আসলে রহস্যটা কিন্তু একেবারেই অন্যরকম! অভিনেতা প্রীতম দাস কোনো অর্থকষ্টে পড়ে সন্তানের হাত ধরে রাস্তায় নামেননি, বরং তিনি পা রেখেছেন জীবনের এক সম্পূর্ণ নতুন ইনিংসে। সম্প্রতি কলকাতার পাটুলি এলাকায় নিজের একটি ছোট্ট ডেজার্ট বা মিষ্টির কাউন্টার খুলেছেন অভিনেতা। আর নিজের মনের খুব কাছের এই নতুন ব্যবসাকেই তিনি তুলনা করেছেন তাঁর ‘৪ মাসের সন্তান’-এর সাথে। সদ্য শুরু হওয়া এই ব্যবসার বয়স মাত্র ৪ মাস, আর ঠিক নিজের সন্তানের মতোই পরম যত্নে এই কাউন্টারটিকে আগলে রেখেছেন তিনি। নিজেই ঘুরে ঘুরে সবার সাথে পরিচয় করিয়ে দিচ্ছেন তাঁর এই ৪ মাসের ভালোবাসা।
আরও পড়ুনঃ বিলাসবহুল রেস্তোরাঁ ছেড়ে, রাস্তার ধারে ৬০ টাকার আলু পরোটা! নেই লাইট ক্যামেরার ভিড়, একদম সাদামাটা সাধারণ ধাবায় তৃপ্তি করে খাচ্ছেন গায়ক! এটাই অরিজিৎ সিং! গায়কের আন্তরিক ব্যবহারে মুগ্ধ নেটদুনিয়া!
অভিনেতার এই কাউন্টারে পাওয়া যাচ্ছে রকমারি সুস্বাদু ডেজার্ট। প্রীতম নিজে দাবি করেছেন, তাঁর এখানে যে সমস্ত মিষ্টি বা ডেজার্ট পাওয়া যায়, তা অত্যন্ত স্বাস্থ্যকর। মিষ্টিমুখ করতে ভালোবাসেন অথচ স্বাস্থ্যের ক্ষতি চান না, এমন ভোজনরসিকদের জন্য এটি এক দারুণ উদ্যোগ। অভিনয়ে সাময়িক বিরতি থাকলেও, কোনো নেতিবাচক চিন্তাকে পাত্তা না দিয়ে প্রীতম এখন পুরোদস্তুর ব্যবসায়ী। কাজ না থাকার হতাশাকে দূরে সরিয়ে নিজের পায়ে দাঁড়ানোর এবং স্বাস্থ্য সচেতনতাকে মাথায় রেখে এই অভিনব ব্যবসা শুরু করার যে তাগিদ তিনি দেখিয়েছেন, তাকে এখন কুর্নিশ জানাচ্ছে নেটপাড়া থেকে শুরু করে তাঁর অগণিত ভক্তরা।

