‘বিরোধিতা করেছি, তাই আমায় ভাতে মারছে…’ বহু বছর হাতে নেই কাজ! প্রসেনজিতের নায়িকা থেকে আজ বেকার! সঙ্গী হয়েছে অর্থাভাব! কারণ হিসেবে সরকারকে দুষলেন শ্রীলেখা মিত্র!

শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra), এই নামটা প্রায় দিনই উঠে আসে খবরে ছিল নামে অভিনেত্রী প্রায়শই নিজের নানান মন্তব্যের কারণে চর্চার বিষয় হয়ে দাঁড়ায়। কখনো রাজনৈতিক মন্তব্য করে আবার কখনও ফিল্ম ইন্ডাস্ট্রির (Film Industry) নানান বিষয়ে কথা বলে আলোচনায় চলে আসেন। নিজের বেফাঁস মন্তব্যের জন্য মাঝে মধ্যেই বিপাকে পড়তে হয়েছে তাকে। হারাতে হয়েছে কাজ। দীর্ঘদিন ধরে কাজে না পেয়ে বসে থাকতে হয়েছে বাড়িতে।
টলিউড ইন্ডাস্ট্রিতে দুই দশকেরও বেশি সময় ধরে যুক্ত রয়েছেন শ্রীলেখা। তবে শেষ কয়েক বছর তাকে, টেলিভিশনের পর্দায় বা বড় পর্দায় অভিনয় করতে দেখা যায়নি। হতে পারে তার এই সত্যি কথা বলা, বেফাঁস মন্তব্যের কারণেই তিনি কাজ পান না। তবে সেই নিয়ে কখনোই আক্ষেপ ছিল না শ্রীলেখার। এর আগেও একাধিকবার টলিউডের অন্ধকার দিক নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী।
টলিউডের পাশাপাশি রাজনীতির বিভিন্ন দিক নিয়েও একাধিকবার কথা বলেছেন তিনি। রাজনীতির সাথে সরাসরিযুক্ত না হলেও বামপন্থী দলকে সমর্থন করেন শ্রীলেখা। সে কথা কারোরই অজানা নয়। তিনিও বহুবার বহু জায়গায় সে কথা বলেছেন। ফেডারেশন-পরিচালক কাজিয়ায় কাজ হারাচ্ছেন একাধিক পরিচালক-প্রযোজক-অভিনেতা। এমনই অভিযোগ পরিচালক গিল্ডের সদস্যদের। সম্প্রতি তেমনই এক অভিনেতা-পরিচালককে নাম না করে বিঁধলেন শ্রীলেখা মিত্র।
এবারে অভিনেত্রীও অভিমান করে দাবি করেন, ‘আমি তো বছরের পর বছর কাজ পাই না। কই, তা নিয়ে তো কারও কোনও মাথাব্যথা নেই!’ আরজি কর-কাণ্ডের প্রতিবাদ জানানোর ফলে একের পর এক কাজ হারাচ্ছেন তিনি, তেমনটাই দাবি শ্রীলেখার। অভিনেত্রীর কথায়, ‘রাজ্য সরকার-বিরোধী কথা বলায় আমার হাতে আসা বিজ্ঞাপনী ছবির কাজ কেড়ে নেওয়া হয়। ছবি পরিচালনা করব। কোনও প্রযোজক পাচ্ছি না!’
আরও পড়ুনঃ একদিকে কলেজের কঠিন পরীক্ষা অন্যদিকে পিতৃপরিচয়! ভয়ংকর পরিস্থিতির সম্মুখীন পারুল! ধামাকাদার আজকের পর্ব
শ্রীলেখাকে মায়ানগর ছবির পর আর সেভাবে দেখা যায়নি। কবে ফিরবেন সেই নিয়েও যথেষ্ট সন্দেহ রয়েছে। তবে কাজ না পাওয়ার জন্য নিজেকে বদলাবেন না অভিনেত্রী। তিনি বলেন, ‘নিজেকে একটুও বদলাবো না। যেমন আছি তেমনই থাকব। অন্যায়ের সঙ্গে আপোষ করব না। এ ভাবেই একদিন না একদিন ফিরব আমি। পরিচালনায়, অভিনয়েও।’

