রামকৃষ্ণ রূপে বাংলার ঘরে ঘরে রাজ করেছিলেন সৌরভ সাহা! অভিনয় জগৎ ছেড়ে হঠাৎ কোথায় হারিয়ে গেলেন অভিনেতা?

টেলিভিশনের (Television Serial) একজন অত্যন্ত জনপ্রিয় দক্ষ অভিনেতা হলেন সৌরভ সাহা (Sourav Saha)। রানী রাসমণি (Rani Rashmoni) ধারাবাহিকে যাকে আমরা প্রত্যেকেই রামকৃষ্ণ চরিত্রে দেখেছি। রামকৃষ্ণ চরিত্রে অভিনয় করার পর থেকেই দর্শক মহলে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন অভিনেতা। রামকৃষ্ণ চরিত্রে অভিনয় করার পর চারিদিকে তার নাম যশ খ্যাতি ছড়িয়ে পড়েছিল। তারপরেও একাধিক ধারাবাহিকে তাকে আধ্যাত্মিক বিভিন্ন চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে।
রানী রাসমণি ধারাবাহিকে অভিনয় করার আগেও ইটিভি বাংলা সাধক বামাক্ষ্যাপাতে বামাক্ষ্যাপা চরিত্রে অভিনয় করেছিলেন দীর্ঘ বেশ কয়েক বছর। এছাড়াও জি বাংলার অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক নিম ফুলের মধুতে অভিনেতাকে দেখা গিয়েছে সৃজনের ঠাম্মীর অবৈধ সন্তানের চরিত্রে। এছাড়াও স্টার জলসার বধূয়া ধারাবাহিকে আবিরের দাদার চরিত্রে অভিনয় করেছিলেন তিনি।
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/10/WhatsApp-Image-2019-10-16-at-20.00.44-1.jpeg)
তবে দীর্ঘ বেশ অনেকদিন হয়ে গেল অভিনেতাকে নতুন কোন ধারাবাহিকে নতুন চরিত্রে দেখা যাচ্ছে না। যার জন্য অভিনেতার ভক্তরা তো অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন। অভিনেতার এত সাবলীল অভিনয় দেখে খুব অল্প সময়ের মধ্যে দর্শকের মন জয় করে নিয়েছেন তিনি। আধ্যাত্মিক চরিত্রে সৌরভকে বেশি পছন্দ করেন সাধারণ মানুষ।
তাইতো খুব অল্প সময়ের মধ্যেই রানী রাসমণি ধারাবাহিকের রামকৃষ্ণ চরিত্রে সকলের মন জয় করে নিয়েছিলেন তিনি। বছরের পর বছর কেটে গেল রামকৃষ্ণ চরিত্রের কথা আজও ভুলতে পারেনি দর্শক। কিন্তু সেই জনপ্রিয় অভিনেতাই রাতারাতি কোথায় হারিয়ে গেলেন কেন তাকে আর দেখা যাচ্ছে না নতুন ধারাবাহিকে, সেই নিয়েই উঠেছে একাধিক প্রশ্ন।
আরও পড়ুনঃ অভিনেত্রীর জীবনে বিরাট দুঃসংবাদ! ভয়ংকর দুর্ঘটনার শিকার দীপান্বিতা রক্ষিত! সমাজ মাধ্যমে ফুটে উঠল তার রক্তাক্ত ছবি
বর্তমানে এমন অনেক অভিনেতা অভিনেত্রী রয়েছেন যারা সাবলীল অভিনয় করা সত্ত্বেও বিশেষ কিছু কারণের জন্য ধারাবাহিক জগৎ থেকে সরে আসেন। তার পেছনে একেকজনের একেক কারণ রয়েছে। তবে কি এবারে সৌরভের সাথেও সেই ঘটনায় ঘটতে চলেছে? কিসের জন্য অভিনেতাকে দেখা যাচ্ছে না ধারাবাহিকে? তবে কি অভিনয় জগত থেকে নিজেকে সরিয়ে নিলেন তিনি? এই সমস্ত প্রশ্নের উত্তর এখনো পাননি নেটিজেনরা।

