‘শুধু গান গাইলেই বউয়ের মন গলে না, তার রাগ ভাঙাতে গেলে আমাকে…’ বউয়ের রাগ ভাঙাতে কি করেন গায়ক? ফাঁ’স করলেন শোভন গাঙ্গুলী!

টলিউডের (Tollywood) বর্তমান সময়ের সবচেয়ে চর্চিত ও মিষ্টি যুগল হলেন সোহিনী সরকার (Sohini Sarkar) এবং শোভন গঙ্গোপাধ্যায় (Shovan Ganguly)। যারা নিয়মিত সিনেমা বা সিরিজ দেখেন, তাদের কাছে সোহিনী এক অতি পরিচিত নাম। ‘ফড়িং’ সিনেমা থেকে শুরু করে ‘ব্যোমকেশ’-এর সত্যবতী কিংবা ওটিটি প্ল্যাটফর্মে ‘মন্দার’—তার শক্তিশালী অভিনয় বারবার দর্শকদের মুগ্ধ করেছে। সহজ কথায়, তিনি বর্তমান বাংলার অন্যতম সেরা অভিনেত্রী।

অন্যদিকে, শোভন গঙ্গোপাধ্যায় হলেন বাংলা গানের জগতের এক উজ্জ্বল নক্ষত্র। জি বাংলার জনপ্রিয় রিয়ালিটি শো ‘সারেগামাপা’-র মঞ্চ থেকে উঠে আসা এই তরুণ গায়ক তার দরদী কণ্ঠ আর চমৎকার সুরের জাদুতে অল্প দিনেই সবার প্রিয় হয়ে উঠেছেন। একজন অভিনয়ের জগতের রানী, আর অন্যজন সুরের জাদুকর এই দুই ভিন্ন জগতের মানুষের প্রেম ও পরিণয় নিয়েই এখন টলিপাড়ায় সবথেকে বেশি আলোচনা।

সম্প্রতি এক খোলামেলা সাক্ষাৎকারে এই তারকা দম্পতি জানিয়েছেন তাদের সংসারের নানা মজার গল্প। ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে তারা যখন সুইডেন ও নরওয়েতে ঘুরতে গিয়েছিলেন, সেই সময় থেকেই তাদের সম্পর্কের গভীরতা বাড়তে থাকে। হাড়কাঁপানো ঠান্ডার মাঝে বিদেশের মাটিতে সরস্বতী পুজো করা থেকে শুরু করে ভ্যালেন্টাইনস ডে কাটানো সবটাই ছিল রূপকথার মতো।

সোহিনী বিশ্বাস করেন, সারাদিন ভালোবাসি বলার চেয়ে একে অপরের ছোট ছোট প্রয়োজন খেয়াল রাখা বেশি জরুরি। তিনি হাসিমুখে জানান, তিনি যখন স্নান করতে যাবেন ভাবেন, তার আগেই শোভন যদি গিজারটা চালিয়ে রাখেন সেই ছোট্ট যত্নের মধ্যেই তিনি আসল ভালোবাসা খুঁজে পান। সংসারে মান-অভিমান তো লেগেই থাকে।

শোভন স্বীকার করে নেন যে তিনি নিজেই বেশি রাগী এবং অভিমানী। সোহিনীও তাতে সায় দিয়ে বলেন, শোভনের মাথা বেশ গরম। বিশেষ করে বাড়ির কাজ বা গোছগাছ নিয়ে সোহিনী একটু খুঁতখুঁতে হওয়ায় শোভনের ওপর মাঝে মাঝেই চটে যান। তবে সেই রাগ বেশিক্ষণ স্থায়ী হয় না, কারণ শোভন জানেন কীভাবে সুরের জাদুতে সোহিনীর মন ভালো করতে হয়।

আরও পড়ুনঃ ‘বাড়ি গিয়ে তোর বাবাকে জিজ্ঞেস করবি…’ মঞ্চে গান গাইতে উঠে “জাত” তুলে অপমান! প্রতিবাদের আগুনে জ্ব’লে উঠলেন সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়!

তবে সোহিনীর রাগ ভাঙানোর পদ্ধতিটা বেশ অন্যরকম। শোভন মজার ছলে বলেন, ‘আমার বউ খুব দামী, তার রাগ হলে শুধু গান গাইলে হয় না, নতুন গান বানিয়ে শোনাতে হয়।’ আবার সোহিনীর অভিযোগ, শোভন ঘরকন্যার কাজে কিছুটা অগোছালো। চা বানালে চা পাতা ছড়িয়ে রাখেন কিংবা ড্রয়ার খুলে রেখে বন্ধ করতে ভুলে যান। এই সব ছোটখাটো খুনসুটি আর হাসি-কান্না নিয়েই দিব্যি কাটছে তাদের নতুন সংসার।

Back to top button