‘না আপনাকে খেতেই হবে, এই অনুরোধ আপনাকে রাখতেই হবে!’ ভোটের প্রচারে বেরিয়ে খেতে হচ্ছে হরলিক্স! সোহমের হাতে হরলিক্স ধরিয়ে আবদার জুড়লেন এক মহিলা!

নির্বাচনের শেষ পর্ব ঘনিয়ে আসতেই প্রচারে ব্যস্ত তারকা প্রার্থীরা। সেই তালিকায় রয়েছেন অভিনেতা থেকে রাজনীতিক হওয়া সোহম চক্রবর্তী। করিমপুর বিধানসভা কেন্দ্রে প্রার্থী হিসেবে জোরকদমে প্রচার চালাচ্ছেন তিনি। তীব্র গরম উপেক্ষা করেই মানুষের কাছে পৌঁছতে প্রতিদিন রাস্তায় নামছেন।
প্রচারের সময় তাঁকে এক নজর দেখতে স্থানীয়দের ভিড়ও চোখে পড়ার মতো। বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ করছেন তিনি। ঠিক এমন সময়ই এক অদ্ভুত ঘটনা ঘটে, যা এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ঘটনাটি ঘিরে এলাকায় চর্চাও শুরু হয়েছে।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, এক মহিলা সমর্থক থালা হাতে এগিয়ে আসছেন। সেই থালায় ছিল হরলিক্সের দুটি প্যাকেট। হঠাৎই তিনি প্যাকেট কেটে দেন এবং সোহমকে তা খাওয়ার অনুরোধ করেন। তাঁর দাবি, ছোটবেলা থেকে অভিনেতার ছবি দেখে বড় হয়েছেন, তাই এই আবদার রাখতে হবে।
এই পরিস্থিতিতে কিছুটা অপ্রস্তুত হলেও শান্তভাবেই প্রতিক্রিয়া জানান সোহম। তিনি হাসিমুখে বলেন, আশপাশে থাকা ছোটদের ওই হরলিক্স দেওয়া হোক। তাঁর এই উত্তর শুনে উপস্থিত মানুষের মধ্যে হাততালি পড়ে যায় এবং মুহূর্তটি আরও আকর্ষণীয় হয়ে ওঠে।
আরও পড়ুন: সিঁদুর ছুঁড়ে ফেলে দিলেন চন্দ্রাবতী সান্যাল! আঙুল কেটে র’ক্তে রুকুর সিঁথি ভরিয়ে জবাব দিল ঋত্বিক! ঋত্বিকের এমন কান্ডে বাকরুদ্ধ সান্যাল পরিবার! দুর্ধর্ষ আজকের পর্ব
উল্লেখ্য, শিশুশিল্পী হিসেবে অভিনয়ের সময় একটি সংলাপের জন্য সোহম চক্রবর্তী বিশেষভাবে জনপ্রিয় হয়েছিলেন। সেই সংলাপে হরলিক্সের উল্লেখ ছিল, যা এখনও অনেকের মনে রয়ে গেছে। তাই প্রচারের মাঝে এমন একটি ঘটনা ঘটে যাবে, তা হয়তো তিনিও ভাবেননি।

