“এবার পুজোয় চাঁদা দেব না, অশৌচ!” তিলোত্তমার প্রতিবাদে পুজো বয়কট করলেন শ্রুতি দাস

বর্তমানে আরজিকর কান্ডের (RG Kar Hospital) প্রতিবাদে গর্জে উঠেছে গোটা বাংলা। সাধারণ মানুষ থেকে শুরু করে উকিল, ডাক্তার, প্রতিবন্ধী এমনকি বিনোদন জগতের তারকারা সবাই নেমে এসেছেন রাস্তায়। নিজের মতো করে জানাচ্ছেন প্রতিবাদ। উন্মুক্ত কন্ঠে দাবি জানিয়েছেন নারী সুরক্ষার। ‘এক কন্ঠ, এক স্বর, আরজিকর..আরজিকর’ সকলের মুখেই বর্তমানে শোনা যাচ্ছে এই একই কথা।

১৪ তারিখ রাতেই বাংলার জায়গায় জায়গায় রাত দখল রাস্তায় নেমেছিলেন বাংলার মানুষ, জানিয়েছিলেন প্রতিবাদ। তারপর থেকেই বিনোদন জগতের তারকাদের বারবার নামতে দেখে গেছে কলকাতার রাজপথে। সাধারণের সঙ্গে পায়ে পা মিলিয়ে উচ্চ স্বরে সকলে জানিয়েছেন প্রতিবাদ। তীব্র নিন্দা করেছেন এই ঘটনার। এমনকি গতকাল অর্থাৎ ১ সেপ্টেম্বরের মহামিছিলের যোগ দিয়েছিলেন বাংলার অভিনেতা অভিনেত্রীরা।

স্বস্তিকা মুখোপাধ্যায়, শ্রীলেখা মিত্র, রূপা গঙ্গোপাধ্যায়, সোহিনী সরকার, দেবলীনা দত্ত, অপরাজিতা আঢ্য, লাবণী সরকার, শ্রুতি দাস, লগ্নজিতা, রিতা দত্ত চক্রবর্তী, সোহিনী সেনগুপ্ত, বিদীপ্তা চক্রবর্তী, বিনোদন জগতের কোন অভিনেত্রীই বাদ পড়েননি এই তারকা থেকেই। ৯ তারিখ রাতে আরজিক

 

রে মহিলা ডাক্তারের সঙ্গে ঘটে যাওয়ার মর্মান্তিক ঘটনার সহনীয় হয়ে উঠেছেন সকলের পক্ষেই।

মেয়েটির সঙ্গে যে পাশবিক শারীরিক ও মানসিক নির্যাতন হয়েছে তার ঘুম কেড়ে নিয়েছে গোটা বাংলা। সকলের নজর এখন একদিকে আরজিকর। কবে পাবে দোষীরা শাস্তি? দেখতে দেখতে পাল্টে যাচ্ছে ক্যালেন্ডারের তারিখ। সকলের কাছেই স্পষ্ট প্রমাণ লোপাটের চেষ্টা চলছে বহুবার। আর কত? কতদিন এইভাবে বাড়িতে, কর্মস্থলে, রাস্তা ঘাটে এমনকি মর্গেও এরূপ নির্যাতন সহ্য করতে হবে মেয়েদের? কবে মিলবে সুবিচার? কবে শান্তিতে নিশ্বাস নিতে পারবে মেয়েরা?

Bengali actress

দাবি একটাই নারী সুরক্ষা এবং তিলোত্তমার বিচার। তিলোত্তমার প্রতিবাদের এই মিছিলেই প্রথম থেকেই দেখা গেছে অভিনেত্রী শ্রুতি দাসকে। সামাজিক মাধ্যম হোক বা সংবাদ মাধ্যম, ঘটনাটির তীব্র নিন্দা করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন অভিনেত্রী। সঙ্গে এও বলেছেন দোষীদের শাস্তি না হওয়া পর্যন্ত এত আগুন নিভতে দেবেন না তিনি। অভিনেত্রীর এই পদক্ষেপ চমকে উঠেছে অনেকেই। আবার অনেকেই সাধুবাদ জানিয়েছেন অভিনেত্রীর এই সিদ্ধান্তকে। অভিনেত্রীর সুরে সুর মিলিয়ে এই একই দাবি তুলেছেন একাধিক নেটিজেনরাও। কিন্তু কি? কি এমন বলেছেন শ্রুতি?

আরও পড়ুন: ইন্ডাস্ট্রিকে যৌ’নপল্লী বানিয়ে তুলছে কিছু মুখোশধারী পরিচালক! মুখ্যমন্ত্রীর কাছে বিচারের আর্জি জানালেন ঋতাভরী 

সামাজিক মাধ্যমে কি পোস্ট করেছেন শ্রুতি দাস?

সম্প্রতি নিজের সামাজিক মাধ্যমে একটি পোস্ট শেয়ার করেছেন অভিনেত্রী যেখানে তিনি লিখেছেন “আজ আমার এক বান্ধবী একটা খুব ভালো কথা বলেছে শেয়ার করছি। এবার পুজোয় চাঁদা চাইতে এলে বলবি অশৌচ। আমাদের এক ছোটবোন মারা গেছে। রাষ্ট্রীয় শোক।” অভিনেত্রীর পোস্ট দেখে চোখ ভিজেছে অনেকেরই। অনেকেই আবার সহমত পোষণ করেছেন তার সঙ্গে। প্রতিবাদের লড়াই চালিয়ে যাবেন তিনি। তিলোত্তমা সুবিচার পাবে, মেয়েদের সুরক্ষার ব্যবস্থা হবে, পুজো নয়, এবার মায়ের বোধনের আসন্ন মুহূর্তে সুবিচারের আশা রাখছেন অভিনেত্রী।

Back to top button