হয়ে গিয়েছে সমস্ত পরিকল্পনা! কবে মা হচ্ছেন শ্রুতি দাস? নিজেই জানালেন ‘জোয়ার ভাটা’র নিশা!

ছোটপর্দার পরিচিত মুখ শ্রুতি দাস (Shruti Das) আবারও খবরের শিরোনামে। ‘ত্রিনয়নী’, ‘দেশের মাটি’ এবং ‘রাঙা বউ’-এর মতো ধারাবাহিকে অভিনয় করে দর্শকের মন জিতেছেন তিনি। এবার ব্যক্তিগত জীবন নিয়েই আলোচনায় অভিনেত্রী। সম্প্রতি স্বামী স্মরণেন্দু সমাদ্দার (Swarnendu Samaddar)-এর সঙ্গে তাঁর প্রথম বিবাহবার্ষিকী পালন করেছেন ঘরোয়া পরিবেশে।
আইনিভাবে বিয়ের পর দেখতে দেখতে এক বছর কেটে গিয়েছে তাঁদের দাম্পত্য জীবনের। বিশেষ দিনটি খুব কাছের মানুষদের নিয়েই কাটান শ্রুতি ও স্বর্ণেন্দু। কিছুদিন আগেই নতুন ফ্ল্যাটও কিনেছেন অভিনেত্রী। জানা গিয়েছে, সেই বাড়ির একতলায় থাকবেন তাঁর বাবা-মা এবং অন্য তলায় থাকবেন শ্রুতি ও তাঁর স্বামী।
সম্প্রতি জনপ্রিয় শো Didi No. 1-এ অতিথি হিসেবে হাজির হয়েছিলেন শ্রুতি। সেখানে সঞ্চালিকা Rachna Banerjee অভিনেত্রীকে প্রশ্ন করেন, তিনি কবে মা হওয়ার পরিকল্পনা করছেন। সেই প্রশ্নের উত্তরে নিজের ভবিষ্যৎ পরিকল্পনার কথা খোলাখুলি জানান শ্রুতি।
অভিনেত্রীর কথায়, নতুন ফ্ল্যাট কেনার জন্য সম্প্রতি অনেক বড় খরচ হয়েছে তাঁদের। সেই আর্থিক দায়িত্ব সামলে ওঠার পরই ভবিষ্যৎ নিয়ে ভাবতে চান তিনি। শ্রুতি জানান, ২০২৩ সালে সামাজিকভাবে বিয়ের অনুষ্ঠান সারার পর এখন ধীরে ধীরে সংসার গুছিয়ে নিচ্ছেন তাঁরা।
আরও পড়ুনঃ ‘আমি তো আর সিনেমা করব না…মানুষ আমাকে অনেক বড় দায়িত্ব দিয়েছে!’ বড়পর্দায় ফেরার জল্পনার অবসান! সারা জীবনের মতন অভিনয় জগতকে বিদায় জানালেন রূপা গঙ্গোপাধ্যায়?
সবকিছু ঠিক থাকলে ২০৩০ সালের মধ্যে মা হওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন শ্রুতি দাস। অভিনেত্রীর এই খোলামেলা মন্তব্য ইতিমধ্যেই অনুরাগীদের মধ্যে বেশ চর্চায় এসেছে। কাজের ব্যস্ততার মাঝেও ব্যক্তিগত জীবনকে সময় দিয়ে এগোতে চাইছেন তিনি, এমনটাই মনে করছেন তাঁর ঘনিষ্ঠরা।

