জন্মদিনে সিঁথিতে সিঁদুর শ্রীতমার, তবে কি ভক্তদের লুকিয়ে গোপনেই বিয়ে সেরে ফেললেন ‘মা’ ধারাবাহিক খ্যাত ঝিলিক?

একসময় তোমায় ছাড়া ঘুম আসেনা মা ধারাবাহিকটি সারা ফেলে দিয়েছিল টেলিপাড়ায়। দীর্ঘ কয়েক বছর ধরে চলেছিল এই ধারাবাহিক। আর এই মা ধারাবাহিকের অভিনেত্রী ঝিলিকের জন্মদিন ছিল ১০ মে। এই দিন এক অসাধারণ সাজে উপস্থিত হলেন অভিনেত্রী। মাথায় মুকুট, পরনে হলুদ ড্রেস, হাতে একগুচ্ছ ফুল। বিশেষ দিনটা তিনি ঠিক কী ভাবে কাটিয়েছেন সেই ছবিই নিজের ফেসবুকে সকলের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন অভিনেত্রী।

জন্মদিন মানেই জীবনের একটি বিশেষ দিন। জীবনের সফলভাবে আরও একটি বছর পার হয়েছে তারই জানান দেয় এই দিনটি। প্রায়ই জন্মদিনে টলি অভিনেতা অভিনেত্রীদের পরিবার-পরিজন অথবা বন্ধু-বান্ধবদের সাথে স্পেশাল দিনটাকে আরো স্পেশাল করে তুলতে দেখা যায়। অভিনেত্রী শ্রীতমার ক্ষেত্রেও তার অন্যথা হলো না পরিবার এবং তাঁর প্রিয় বন্ধুরা সকলেই উপস্থিত হয়েছিলেন এ দিন। সেই জন্মদিন পালনের ছবি প্রকাশ্যে আসতেই ঘটেছে বিপত্তি।

actress
জন্মদিনের ছবিতে শ্রীতমার সিঁথিতে উঁকি দিচ্ছে সিঁদুর। যা দেখে তৈরি হয়েছে নানা বিতর্ক। তিনি অবিবাহিত এমনটাই জানেন সকলে। সেখানে তাঁর কপালে সিঁদুর দেখে নানা জনের নানা মত। কেউ লিখেছেন, ‘‘ও মা বিয়ে করে ফেলেছেন জানি না তো!’’ কারও মন্তব্য, ‘‘আপনি কি লুকিয়ে বিয়ে করলেন?’’ আবার কিছু জন লিখেছেন, ‘‘বিয়ে না করেও সিঁদুর পরেছেন। ছিঃ! সিঁদুর নিয়ে ছেলেখেলা!’’ এত কিছুর মাঝে যদিও চুপ শ্রীতমা। অভিনেত্রী এখনও কিছু মন্তব্য করেননি।

actress
এই মুহূর্তে ‘সোহাগ জল’ সিরিয়ালে অভিনয় করছেন তিনি৷ তাঁর চরিত্রের প্রয়োজনে সিঁদুর অনেক সময় পরতে হয়। তাই অনেক সময়ই শুটিংয়ের পর মেক আপ তোলার সময় থাকে না৷ হয়তো শ্রীতমার ক্ষেত্রেও তেমনটাই হয়েছে৷ শোনা যাচ্ছে, অভিনেতা সৌরভ দাসের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন অভিনেত্রী। যদিও এই বিষয়ে দু’জনেই চুপ। আপাতত নায়িকা মন দিয়েছেন নিজের কাজে। একটি রান্নার শোয়ের সঞ্চালনার দায়িত্বেও রয়েছেন শ্রীতমা।

actress
প্রিয়জনদের সঙ্গে যে-সব ছবি পোস্ট করেছেন শ্রীতমা সেখানে তাঁর সিঁথিতে স্পষ্টভাবেই ধরা পড়ছে সিঁদুর। প্রত্যেক ছবিতেই সেই লাল রেখা স্পষ্ট। তা দেখে নেটিজেনদের প্রশ্ন, ‘শ্রীতমার কবে বিয়ে হল?’ কেউ লিখেছেন, ‘জানতেও পারলাম না তো তোমার বিয়ের কথাটা’, কেউ আবার কড়া ভাষায় লিখেছেন, ‘বিবাহিত না হয়েও সিঁদুর নিয়ে আদিখ্যেতা’। তবে এই নিয়ে একেবারেই নিশ্চুপ অভিনেত্রী।

Back to top button