‘পুলিশ দাদা, ও পুলিশ দাদা!’ শত্রু সিনেমার মাস্টার তাপুকে মনে পড়ে? জানেন এখন কোথায় আছেন তিনি?

বাংলার বিনোদন (Entertainment) জগতে হামেশাই বহু শিল্পীদের (Artist) আনাগোনা লেগেই থাকে। তাদেরই মধ্যে কেউ হয়ে ওঠে এক তুরিতেই সুপারহিট আবার কেউ হারিয়ে যায় তারাদের ভিড়ে। কিছু কিছু ক্ষেত্রে এমন শিল্পী দেখতে পাওয়া যায় যারা কিনা দর্শকদের মনে স্মৃতি হয়ে রয়ে যায় আজীবন। আজ এমনই এক শিশু শিল্পীকে খোঁজ দেব, যে কিনা হারিয়ে গিয়েও দর্শকদের স্মৃতিতে হয়ে আছেন অমলিন, নাম তাপু দে (Mastar Tapu)। ৮০র দশকের শত্রু সিনেমার অন্যতম চিরস্মরণীয় মুখ।

টলিউড ইন্ডাস্ট্রিতে এই অভিনেতা মাস্টার তাপু নামেই পরিচিত। শত্রু সিনেমায় অভিনেতার চরিত্রের নাম ছিল ছোট্টু। সারল্যে ভরা বছর আটেকের বাচ্চাটির অভিনয় দেখে দর্শকদের চোখে আজও জল আসে। বাংলা প্রযোজক নির্মল দে’র পুত্র তাপু। কিন্তু, একসময়ের জনপ্রিয় এই শিশু অভিনেতা আজ টলিউড জগতে নিখোঁজ বলা যেতে পারে। ১৮৮৪ সালে পুলিশ নির্ভর এই সিনেমা দর্শকদের মন জয় করেছিল। বক্স অফিসে সাফল্যের মুখ দেখেছিল পরিচালক অঞ্জন চৌধুরী।

ranjit mallick and master tapu

শত্রু সুপারহিট হওয়ার পর থেকে একে একে অনেক সিনেমাতেই শিশু শিল্পী হিসেবে কাজ করেন মাস্টার তাপু। ‘প্রতিজ্ঞা’, ‘আশা ভালবাসা’, ‘একান্ত আপন’, ‘প্রতিকার’-এর মত হিট সিনেমাতে দেখা গেছে এই অভিনেতাকে। আধো আধো ভাষায় বলা সেই বিখ্যাত সংলাপ ‘পুলিশ দাদা , ও পুলিশ দাদা..’ আজ প্রবল জনপ্রিয়তা ধরে রেখেছে দর্শকদের মধ্যে।

আরও পড়ুনঃ একাধিক পুরুষের সাথে স’হবাস! যন্ত্রণা থেকে মুক্তি পেতে আ’ত্মহত্যার চেষ্টা! উঠতি বয়সেই নষ্ট নায়িকার ক্যারিয়ার!

মাস্টার তাপু খুব বড় হওয়ার সঙ্গে সঙ্গে ছবিতে অভিনয় পাওয়ার সুযোগও কমতে থাকে। বড় হয়ে যাওয়া মাস্টার তাপুকে গ্রহণ করতে পারে না বাংলার টলিউড। মাঝে অনেকগুলো বছর হারিয়ে গেলেও আর দেখা মেলে না মাস্টার তাপু’র। সূত্রে খবর, বর্তমানে কলকাতার এক নামী কলেজের প্রফেসর তিনি। এই মুহূর্তে সেই অর্থে টলিউডের সাথে কোন যোগাযোগ নেই তাঁর।

Back to top button