‘ক্ষত্রিয়রা পেছন থেকে ছুরি মারে না…ও তো কাপুরুষ!’ নাম না করেই দেবকে আক্রমণ! কি বললেন পরিচালক শিবপ্রসাদ?

বর্তমান সময়ে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির (Film Industry) জনপ্রিয় কয়েকজন প্রথম সারির পরিচালকের মধ্যে অন্যতম একজন হলেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboprosad Mukherjee)। তিনি যে শুধুমাত্র পরিচালক তা নয় পাশাপাশি তিনি একজন লেখক এবং অভিনেতাও বটে। দীর্ঘ কয়েক বছর ধরেই ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত রয়েছেন তিনি। কখনো দাপুটে পরিচালকের ভূমিকায় কাজ করে ফাটাফাটি ছবি উপহার দিয়েছেন দর্শকদের, আবার সেই একই ছবিতে কখনো নিজে অভিনয় করে সকলকে তাক লাগিয়ে দিয়েছেন।
বেলাশেষে, প্রাক্তন, ইচ্ছে, অলিখ সুখ, মুক্তধারা, অ্যাকসিডেন্ড, পোস্ত প্রভৃতি ছবি তিনি পরিচালনা করেছেন। এছাড়াও চার অধ্যায়, দহন, বাড়িয়ালি, একটি নদীর নাম, হ্যালো মেম সাহেব, অলীক সুখ, কন্ঠ, হামি, বেলা শেষে, বহুরূপীর মত একাধিক ছবিতে পরিচালনার পাশাপাশি অভিনয় করেছেন তিনি।
কিন্তু এবারে সরাসরি নিজের কথার মাধ্যমে টলিউডের সুপারস্টারকে আক্রমণ করলেন পরিচালক। আর পরিচালক যে কথার মাধ্যমে আক্রমণ করেছে সেই নিয়ে চারিদিকে শুরু হয়ে গেছে হইচই। প্রশ্নের মুখে পড়তে হয়েছে পরিচালককে। নাম না করেই এদেরকে শিবপ্রসাদকে। সরাসরি এমন এক কথা বললেন শিবপ্রসাদ যা একেবারে মেনে নিতে পারেনি অভিনেতার ভক্তরা। তাছাড়াও অনেকেই পরিচালকের এই কথা সমর্থন করেননি।
শিবপ্রসাদ বলেন, ‘লক প্রোফাইলে যারা কাউকে ব্যক্তিগত আক্রমণ করে তারা কাপুরুষ। ক্ষত্রিয়রা পেছন থেকে কখনো যুদ্ধ করে না। ওরা সামনাসামনি এসে লড়াই করে। চোখে চোখ রেখে যুদ্ধ করতে জানে ওরা। ক্ষত্রিয়রা কখনো পেছন থেকে ছুরি মারে না আমি অন্তত তাই জানি। যখন অন্য ভাষার সঙ্গে বাংলা সিনেমার লড়াই হয় তখন সমস্ত পরিচালক প্রযোজক একজোট হয়ে বাংলা সিনেমাকে বাংলা ভাষাকে বাঁচানোর জন্য একসাথে হয়েছিল। কিন্তু যখন বাংলা সিনেমার সংকট এসে দাঁড়ালো বাঙালি প্রযোজক বাঙালি পরিচালক যারা স্বাধীন পরিচালক প্রযোজক তারা পাশে ছিল কারণ সিনেমা ছাড়া আমাদের জীবনে কিছু নেই আমরা সিনেমা করি সেই সিনেমা চলে আবার আমরা পরবর্তী সিনেমা করার উৎসাহ পাই।’
কিন্তু এ কথার মাধ্যমে তিনি কাকে আক্রমণ করতে চাইলেন? যদিও পরিচালক কিন্তু দেব এর নাম একবারও উচ্চারণ করেনি। পরিচালকের মুখে এমন কথা শুনে একাংশ দর্শকের ধারণা হয়েছে হয়তো শিবপ্রসাদ এই কথাগুলো সুপারস্টার দেবকে আক্রমণ করেই বলেছেন। এটা সম্পূর্ণই দর্শকদের ধারণা। শিবপ্রসাদ কখনো কোন পরিচালক বা অভিনেতার নাম উল্লেখ করেনি নিজের কথার মধ্যে।
আরও পড়ুনঃ ‘ফেসবুকে আমার কোন আইডিই নেই’- ফলোআর্সের সংখ্যা ছাড়িয়েছে ৮ লক্ষ! পল্লবী শর্মার নামে ফেক আইডি! অভিনেত্রীর নাম করে ভক্তদের সঙ্গে দেদার কথোপকথন! ভুল ভাঙাতে সবার সামনে সত্যিটা উন্মোচন করলেন পল্লবী!
Disclaimer: এই সংবাদ প্রতিবেদনে প্রকাশিত সংবাদটি তৃতীয় ব্যাক্তি বা নির্দিষ্ট কোনও পক্ষের মন্তব্যের ওপর ভিত্তি করে লেখা হয়েছে। BinodonXP.com এই মন্তব্যগুলি সঠিক কিনা তা যাচাই করেনি। এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে তার দায়ভার সম্পূর্ণভাবে সেই ব্যাক্তি বা পক্ষের। আমরা কোনও বক্তব্যের জন্য দায়ী নই, কাউকে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়।

