পরিবারের থেকে বিচ্ছিন্ন! চরম অর্থাভাব! ধীরে ধীরে গ্রাস করছে মানসিক অবসাদ! অসহায় দাদা শংকর ঘোষালের পাশে বোন রত্না ঘোষাল!

বাংলা চলচ্চিত্র (Bengali Film Industry) জগতের জনপ্রিয় অভিনেতাদের মধ্যে অন্যতম একজন হলেন শঙ্কর ঘোষাল (Shankar Ghoshal)। যাকে টেলিভিশনের পর্দায় (Bengali Television) একসময় নিত্যদিন দেখতেন দর্শক। আজ তিনি হঠাৎ করেই যেন টেলিভিশন জগৎ থেকে হারিয়ে গিয়েছেন। শুধুমাত্র অভিনয় জগৎ থেকে নয় বাস্তব জীবন থেকেও যেন ধীরে ধীরে হারিয়ে যাচ্ছেন অভিনেতা। কিছুদিন আগেই অভিনেতার একটি ভিডিও ফুটেজ হঠাৎ সোশ্যাল মিডিয়াতে ভাইরাল।
ভিডিওতে অভিনেতার কাতর আর্তনাদ যেকোনো মানুষের চোখে জল এনে দেবে। তিনি ভিডিওতে বলছেন ‘সব টাকা-পয়সা শেষ, ব্যাঙ্কে আর কিছুই নেই।’ তাহলে কিভাবে চলে তার দিন। অভিনেতা আরও অভিযোগ করেন যে তার ছেলে বৌমা তার খোঁজখবর নেয় না তাকে ঠিক মতন খেতে পর্যন্ত দেন না। প্রতিদিনের খোঁজখবর টুকু নেওয়ার প্রয়োজন মনে করেন না। তিনি যদি খোঁজখবর নিতে চান তাহলে সেই সুযোগটা পান না।
অভিনেতার অভিযোগ শুধুমাত্র আর্থিক কষ্ট নয় মানসিক কষ্ট অভিনেতাকে ধীরে ধীরে গ্রাস করছে। তবে এই প্রথম নয়, এর আগেও একবার অভিনেতা শঙ্কর ভিডির মাধ্যমে পরিবার থেকে দূরত্ব, এমনকি শারীরিক নির্যাতনের অভিযোগ তুলেছেন। তবে যতদিন যাচ্ছে পরিস্থিতি আরও করুণ হচ্ছে। তবে ওইদিন নিজের পোস্ট করা ভিডিওটি কিছুক্ষণ পরেই ডিলিট করে দেন তিনি।
অভিনেতার বোনও অভিনেত্রী, অভিনয় জগতে ব্যাপক জনপ্রিয়। শঙ্কর ঘোষালের বোন রত্না ঘোষাল। দাদার ব্যাপারে জানতে অভিনেত্রীর সাথে যোগাযোগ করা হয়। তিনি বলেন,“দাদা ফোন করেছিলেন, বললাম টাকা পাঠাচ্ছি, খাবার আনিয়ে নিও।” দাদা চান ফিজিওথেরাপি করাতে যাতে আবার হাঁটাচলা করতে পারেন, অভিনয়ে ফিরতে পারেন। তাঁর ইচ্ছেকে সবসময় গুরুত্ব দিয়ে এসেছেন রত্না ঘোষাল। কিন্তু নিজের ক্ষোভও চেপে রাখেননি অভিনেত্রী তিনি বলেন, “দাদা যখনই টাকা চান, আমি দিই। কিন্তু তাও উনি খুশি হন না।”
আরও পড়ুনঃ প্রথম প্রোমোতেই বাজিমাত করলো কম্পাস! একেবারে নতুন লুকে নায়িকার বিপরীতে অর্কোপ্রভো! প্রকাশ্যে ধারাবাহিকের প্রথম প্রোমো!
এছাড়াও দাদার ঘরে বসে থাকা, কাজ না করা নিয়ে তিনি বলেন, “আজকের দিনে মুখ তুলে কাজ না চাইলে কেউ আর সুযোগ দেয় না।” সেইসঙ্গে দাদাকে অনুরোধ করেন, “ভিডিও করে রাগ দেখিয়ে লাভ নেই, সুস্থ হয়ে শুটিংয়ে ফিরে যাওয়াটাই ভালো।” শঙ্কর ঘোষালের মতন এরকম কতশত অভিনেতা আজ হারিয়ে গিয়েছি অভিনয় জগৎ থেকে।

