বিরাট দুঃসংবাদ! প্রিয়জনকে হারিয়ে ভেঙে পড়লেন সায়ক চক্রবর্তী! নিজের নিষ্পাপ, নিঃস্বার্থ ও একমাত্র সঙ্গীর প্রয়াণে চোখের জলে ভাসলেন অভিনেতা!

২০২৬ সালের শুরু থেকেই নানা কারণে আলোচনায় এবং ট্রোলের মুখে রয়েছেন অভিনেতা সায়ক চক্রবর্তী। এর মধ্যেই কিছুটা মানসিক স্বস্তি খুঁজতে তিনি মাকে নিয়ে বিদেশ সফরেও গিয়েছিলেন। তবে দেশে ফিরে আসার পরই তাঁর জীবনে নেমে আসে নতুন দুঃখের খবর। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নিজেই সেই কষ্টের কথা ভাগ করে নিয়েছেন অভিনেতা।

এক আবেগঘন পোস্টে সায়ক জানান, গত কয়েক মাসে এত কিছু সহ্য করেছেন যে এখন যেন অনুভূতিগুলোও হারিয়ে ফেলেছেন। আনন্দ, ভয়, কান্না বা কষ্ট কিছুই ঠিকভাবে অনুভব করতে পারছেন না বলে লেখেন তিনি। এই সময় তাঁকে ভেতর থেকে অনেকটাই বদলে দিয়েছে বলেও জানিয়েছেন অভিনেতা।

তিনি আরও লেখেন, আগে অন্য কারও কষ্টের কথা শুনলেও নিজে কেঁদে ফেলতেন, কিন্তু এখন আর কোনও অনুভূতি কাজ করছে না। নিজের হাতে যাকে বাড়িতে এনেছিলেন, তাকেই আবার নিজের হাতে বিদায় দিতে হয়েছে। সেই কথাতেই তাঁর গভীর মানসিক যন্ত্রণা স্পষ্ট হয়েছে।

যদিও পোস্টে সরাসরি নাম উল্লেখ করেননি, তবু অনুরাগীরা বুঝতে পেরেছেন তিনি তাঁর প্রিয় পোষ্য সারমেয় প্লু-র মৃত্যুর কথা বলেছেন। সায়কের নানা ভিডিও ও ছবিতে নিয়মিত দেখা যেত ধবধবে সাদা এই পোষ্যকে। অভিনেতা প্লুকে নিজের ভাই বলেই পরিচয় দিতেন এবং পরিবারের সদস্যের মতোই যত্ন করতেন।

আরও পড়ুনঃ হারিয়ে যাওয়া কাব্য খুঁজে পাওয়ার অন্তিম লড়াই! দিতি-গোরা কি পারবে অদৃশ্য শক্তির জাল ছিঁড়তে? দুর্ধর্ষ আজকের পর্ব

সায়কের পোস্টের পর অনুরাগীরাও শোকপ্রকাশ করেছেন। অনেকেই লিখেছেন, তাঁর ভিডিওতে আর প্লুকে দেখতে না পাওয়ার কথা ভাবতেই কষ্ট হচ্ছে। কেউ আবার জানিয়েছেন, পোষ্যর অসুস্থতার খবর আগেই শুনেছিলেন। কঠিন সময়ে অভিনেতার পাশে থাকার বার্তাও দিয়েছেন বহু মানুষ।

Back to top button