‘শু’য়ার বলে ডাকতেন’- সাক্ষাৎকারে ভানু বন্দোপাধ্যায়কে নিয়ে মুখ খুললেন শাশ্বত?

চলতি বছরে ভানু বন্দ্যোপাধ্যায়ের (Bhanu Bandopadhyay) ১০৪তম জন্মদিন উপলক্ষে পরিচালক কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায় চলতি আগস্টে বড় পর্দায় নিয়ে এসেছিলেন তার ছবি ‘যমালয়ে জীবন্ত ভানু’। ছবিতে ভানু বন্দ্যোপাধ্যায়ের ভূমিকায় অভিনয় করেছেন অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায় (Saswata Chatterjee)। ভানুপত্নী ‘নীলিমা দেবী’র চরিত্রে অভিনয় করেছেন দেবলীনা দত্ত (Debolina Dutta)। গত ২৬ অগস্ট প্রয়াত অভিনেতার জন্মদিনে এই ছবি মুক্তি পেয়েছিল।

১৯৫৮ সালে ভানু বন্দোপাধ্যায়ের ছবি ‘যমালয়ে জীবন্ত মানুষ’ মুক্তি পেয়েছিল। সেই ছবির কথা আজও সবার মনে রয়ে গিয়েছে। সেই সময় ওই ছবির পরিচালক ছিলেন প্রফুল্ল চক্রবর্তী। সেই ছবির নাম ধার করেই রাখা হয়েছে এই ছবির নাম। আর অভিনেতার এই বছর জন্মদিন উপলক্ষে তাকে শ্রদ্ধা জানিয়ে এই ছবি মুক্তি পেয়েছে।

actor

এবারে ভানু বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বিস্ফোরণ মন্তব্য করলেন অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়। তাঁর সঙ্গে, ভানু বন্দোপাধ্যায়ের সম্পর্ক ছিল অন্যরকম। অভিনেতার বাবা শুভেন্দু চট্টোপাধ্যায় ছিলেন তখনকার ফিল্ম ইন্ডাস্ট্রির বড় নাম। শুভেন্দুর সঙ্গে ভানু বন্দোপাধ্যায়ের সম্পর্ক ছিল দেখার মত। তাই তাদের সঙ্গে ভানু বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক ছিল আলাদা রকমের। অভিনেতা ছবি রিলিজের আগেই জানান, “আমার বাবাকে আদর করে উনি শুয়ার বলে ডাকতো। আমি আমার জন্মের কথা শুনেছি, এবং আমার ভাইয়ের জন্মের সময় দেখেছি। নার্সিং হোমের সিঁড়িতে কোলাহল। একটা গলার আওয়াজ পাওয়া যাচ্ছে। শু’য়োরের বাচ্চাটা কোন ঘরে? গোটা হাসপাতালের ডাক্তার থেকে নার্স তখন তাঁকে নিয়ে ব্যস্ততা শুরু করে দিয়েছেন। সবাই দৌড়াদৌড়ি করছেন।”

অভিনেতার কথায় “ওনাকে নিয়ে তখন কত ব্যস্ততা। আমার মনে আছে ডাক্তার থেকে নার্স সবাই ওনাকে ঘর দেখাতে ছুটছে। কাজেই আমার মনে হয়, আমি আর আমার ভাই, দুজনেই উনার কাছে শু’য়োরের বাচ্চা।” এই বলি হেসে ফেললেন অভিনেতা। আসলে মজার ছলেই এই নাম সম্বোধন করতেন ভানু বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন: এমন ক্ষমা চাওয়ার কোন মানে নেই! অমানুষের মতন কথা বলেছে কাঞ্চন!- বি’স্ফোরক স্বস্তিকা

উল্লেখ্য শাশ্বত চট্টোপাধ্যায়ের অভিনয় নিয়ে নতুন করে আর কিছুই বলার নেই। অভিনেতার অভিনয় শুধুমাত্র আর টলিউডে আটকে নেই, বলিউডেও ছড়িয়ে পড়েছে। টলিউডের তার অভিনীত ছবিগুলো সম্পর্কে তো আমরা অনেকেই জানি। তবে তার অভিনীত হিন্দি ছবিগুলির মধ্যে অন্যতম হলো কাহানি, দিল বেচারা, জগ্গা জাসুস, দোবারা, ব্যাড বয়, দ্যা ক্রু ইত্যাদি।

Back to top button