সুস্মিতার চোটে সাহেবের আদুরে যত্ন! ভাইরাল ভিডিওতে উষ্ণ প্রেমের ঝলক! কিভাবে চোট পেলেন অভিনেত্রী?

কথা ধারাবাহিকে একসঙ্গে কাজ করতে গিয়েই সাহেব ভট্টাচার্য ও সুস্মিতা দে যে দর্শকের মনে আলাদা জায়গা করে নিয়েছেন, তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। ছোট পর্দার পর্দা পেরিয়ে তাঁদের বন্ধুত্ব যে ধীরে ধীরে আরও গভীর হয়েছে, তা তাঁদের অনুরাগীদের চোখ এড়ায়নি। আজকাল প্রায় সব অনুষ্ঠানেই এই জুটিকে একসঙ্গে দেখা যায়। পোশাক থেকে শুরু করে মুহূর্ত ভাগ করে নেওয়া, সবেতেই যেন অদ্ভুত মিল। উৎসব হোক কিংবা সাধারণ দিন, সাহেব আর সুস্মিতার একসঙ্গে থাকা এখন তাঁদের ভক্তদের কাছে অভ্যাসে পরিণত হয়েছে।

সম্প্রতি তাঁদের এক ফ্যানপেজ থেকে প্রকাশ্যে এসেছে একটি মজার ও আদুরে ভিডিও, যা মুহূর্তে ভাইরাল হয়ে যায়। সেই ভিডিওতে দেখা যায়, সুস্মিতার কপালে চোট লেগেছে। আর সেই চোটে বরফ লাগিয়ে দিচ্ছেন সাহেব নিজে হাতে। এক হাত দিয়ে সুস্মিতার মাথা ধরে, অন্য হাতে আইস প্যাক চেপে ধরেছেন কপালে। সঙ্গে রসিকতা করে বলছেন, বিরিয়ানিতে আলু না থাকায় নাকি কপাল আলো হয়ে গেছে। সাহেবের এই কথায় হেসে লুটোপুটি খাচ্ছেন সুস্মিতা নিজেও।

ভিডিওতে পাশ থেকে আরও মজার মন্তব্য শোনা যায়। কেউ একজন ঠাট্টা করে বলেন, সাহেব যেন মন দিয়ে বরফ লাগানোর কাজটাই করেন, সেটাই নাকি তাঁর দায়িত্ব। এই হালকা মেজাজের মুহূর্ত দেখে অনুরাগীরাও দারুণ উপভোগ করেছেন। কমেন্ট বক্সে ভরে ওঠে মজা আর ভালোবাসায়। কেউ লেখেন, এই জুটি যেন একেবারে সংসারের মানুষ। আবার কেউ প্রশ্ন তোলেন, এত কিছু দেখেও এরা কীভাবে প্রেমের কথা অস্বীকার করেন।

এর আগেও বহুবার একসঙ্গে সময় কাটাতে দেখা গিয়েছে সাহেব ও সুস্মিতাকে। বড়দিনের রাতে সাহেবের বাড়ির ছাদে বন্ধুদের সঙ্গে আড্ডা, গান বাজনার মুহূর্ত ক্যামেরাবন্দি করেছিলেন সুস্মিতা নিজেই। সেই সব ছবি ও ভিডিও ঘিরেও কম চর্চা হয়নি। ধারাবাহিক শেষ হওয়ার পর তাঁদের বাগদান নিয়ে গুঞ্জন ছড়ালেও সুস্মিতা তা স্পষ্টভাবে নাকচ করেছেন। তবে ভক্তরা এখনও আশায় বুক বাঁধছেন।

আরও পড়ুনঃ বছরের শুরুতেই দর্শকদের চমকে দিলেন সুদীপ-অনিন্দিতা! প্রথমবার প্রকাশ্যে ছোট্ট মেয়ের মুখ! মেয়ের কি নাম রাখলেন তারকা দম্পতি?

অতীতেও দুজনের জীবনেই এসেছে নানা ওঠাপড়া। সুস্মিতার আগের সম্পর্ক ভেঙেছে দীর্ঘ পাঁচ বছরের পর। সাহেবের জীবনেও ছিল গভীর ক্ষত, যেখান থেকে ঘুরে দাঁড়াতে সময় লেগেছে বহুদিন। এখন নতুন করে তাঁদের জীবনে ভালোবাসার আলো ফিরছে কি না, তা সময়ই বলবে। তবে এই ছোট ছোট আদুরে মুহূর্তই আপাতত ভক্তদের মন ভরিয়ে রাখছে।

 

View this post on Instagram

 

A post shared by @shahe_bsusmita

Back to top button