গোপনে বাগদান? একান্তে সময় কাটাতে দুবাই-এর পথে সাহেব-সুস্মিতা! প্রেম নাকি প্রোজেক্ট? জল্পনা তুঙ্গে!

টেলিপাড়ার সবথেকে চর্চিত যুগল সাহেব ভট্টাচার্য ও সুস্মিতা দে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে। শনিবার সকালে দু’জনকে একসঙ্গে দেখা গেল কলকাতা বিমানবন্দরে, যেখান থেকে তাঁরা উড়ে গেলেন দুবাই। এয়ারপোর্টেই সাহেব যে ছবি শেয়ার করেছেন, তাতেও রয়েছেন সুস্মিতা। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে—এই সফর কি নিছক ঘুরতে, নাকি এর পিছনে লুকিয়ে আছে অন্য কোনও গল্প?
‘কথা’ ধারাবাহিক থেকেই দু’জনের বন্ধুত্ব ও ঘনিষ্ঠতার সূত্রপাত—এমনটাই সূত্রের দাবি। যদিও প্রকাশ্যে কেউই এখনও প্রেমের কথা স্বীকার করেননি। সবসময়ই তাঁরা একে–অপরকে “ভালো বন্ধু” বলে পাশ কাটিয়ে গিয়েছেন। তবে সাহেবের জন্মদিনে সুস্মিতার অনুরাগভরা শুভেচ্ছা দেখে অনেকে ধরে নিয়েছিলেন—এবার হয়তো সম্পর্কের মোড় ঘুরেছে।
জন্মদিনে সুস্মিতার পোস্টে লেখা ছিল—“শুভ জন্মদিন King Bhattacharya… রাধারাণী ও এই পৃথিবী তোমাকে সুখ-সমৃদ্ধি দিক।” এই বার্তাই নেটিজেনদের কৌতূহল বাড়িয়ে দেয়। টলিপাড়ায় কানাঘুষো, নাকি নীরবে বাগদানও সেরে ফেলেছেন তাঁরা! কাছের মহলের দাবি—সম্প্রতি তাঁদের ‘পাকাদেখাও’ হয়ে গিয়েছে, আর আংটি বদলের ঘটনাও সত্যি হতে পারে।
তবে সব গুঞ্জনকে ছাপিয়ে আরেকটি বাস্তব তথ্যও সামনে এসেছে। দুবাইয়ে বসতে চলেছে টলিউডের একটি অ্যাওয়ার্ড শো, যেখানে যোগ দিতেই নাকি একসঙ্গে যাত্রা করেছিলেন সাহেব ও সুস্মিতা। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ছবিতে দেখা যায়—অল ব্ল্যাক পোশাকে সাহেব, আর গোলাপি টপ ও ডেনিম কুর্তায় সুস্মিতা একটি মিরর সেলফি নিচ্ছেন।
আরও পড়ুনঃ ‘এইতো শুনলাম অসুস্থ, এখনো ম’রেনি? তার মানে সবটাই ঢং!’- জিতু দিতিপ্রিয়া বিতর্কের মাঝেই এবার মুখ খুললেন সায়ন্তনী সেনগুপ্ত! ‘যতসব অসুস্থ মানুষজন…’- কাকে উদ্দেশ্য করে বিস্ফোরক অভিনেত্রী?
কিছুদিন আগেই প্রেম নিয়ে প্রশ্ন করা হলে সুস্মিতা স্পষ্ট জানান—“মানুষ যা খুশি বলছেন, কিন্তু আমরা কোনও মন্তব্য করিনি।” বাগদান নিয়েও তিনি খবর উড়িয়ে দেন। উল্লেখ্য, আগেই প্রাক্তন প্রেমিক অনির্বাণ রায়ের সঙ্গে তাঁর বাগদান ঠিক হয়েছিল, এমনকি দু’জনে থাকার জন্য ফ্ল্যাটও কিনেছিলেন। শেষে সম্পর্ক ভেঙে যায়। নিন্দুকদের মতে, ওই সময় সাহেবের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াই বিচ্ছেদের প্রধান কারণ—যদিও এ বিষয়ে কেউই মুখ খোলেননি।

