চির নিদ্রায় পাঁচ বছরের ছোট্ট শিশু! ছেলেকে হারালেন জনপ্রিয় পরিচালক! শোকের ছায়া টলিপাড়ায়!

কন্নড় চলচ্চিত্র জগতে নেমে এসেছে গভীর শোকের ছায়া। জনপ্রিয় ছবি কেজিএফ চ্যাপ্টার টু এর সহ পরিচালক কীর্তন নাদাগৌড়ার জীবনে ঘটে গেল এক হৃদয়বিদারক দুর্ঘটনা। মাত্র পাঁচ বছরের ছেলে চিরঞ্জীবী সোনার্শ কে নাদাগৌড়ার অকাল মৃত্যু মেনে নিতে পারছেন না পরিবারের সদস্য থেকে শুরু করে সহকর্মীরা। এই ঘটনায় স্তব্ধ গোটা ইন্ডাস্ট্রি।

জানা গিয়েছে কয়েক দিন আগে বাড়ির মধ্যেই ঘটে এই দুর্ঘটনা। বাবা মায়ের অজান্তে ছোট্ট সোনার্শ একটি লিফটে ঢুকে পড়ে। পরে আচমকাই লিফটের ভেতরে আটকে যায় সে। কোনও ভাবে নিচে পড়ে গুরুতর আঘাত পায় শিশুটি। দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকেরা তাকে বাঁচাতে পারেননি।

ছেলের মৃত্যুর খবর নিজেই সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন কীর্তন নাদাগৌড়া। এই মর্মান্তিক ঘটনায় শোকপ্রকাশ করেছেন অন্ধ্রপ্রদেশের উপ মুখ্যমন্ত্রী পবন কল্যাণ। সমাজমাধ্যমে তিনি লেখেন কীর্তন এবং তাঁর পরিবারের উপর নেমে আসা এই বিপর্যয় তাঁকে গভীরভাবে ব্যথিত করেছে এবং এই অপূরণীয় ক্ষতি সামলানোর জন্য দম্পতির মানসিক শক্তি কামনা করেন।

ছেলের মৃত্যুর আগে কীর্তনের শেষ সমাজমাধ্যম পোস্টটি ঘিরেও আবেগে ভাসছেন অনুরাগীরা। গত বছরের নভেম্বর মাসে হ্যালোইন উপলক্ষে ছোট্ট সোনার্শের একটি ছবি ভাগ করে নিয়েছিলেন তিনি। কস্টিউম পরে হাসিমুখে থাকা সেই ছবিই আজ স্মৃতির একমাত্র অবলম্বন হয়ে রইল পরিবারের কাছে।

আরও পড়ুনঃ ‘মরে যাওয়ার চেষ্টা করব…’- এক বুক অভিমান! একরাশ য’ন্ত্রণা! অনেক কষ্টে বেঁচে ফিরেও আবার কেন মৃ’ত্যু চান নচিকেতা?

উল্লেখ্য চলতি বছরের অক্টোবরেই পাঁচ বছরে পা দিয়েছিল সোনার্শ। কীর্তন নাদাগৌড়া দীর্ঘদিন ধরে কন্নড় ছবির নির্দেশনা বিভাগে যুক্ত ছিলেন এবং কেজিএফ সিরিজ ও সালার ছবির মাধ্যমে পরিচিতি পান। সম্প্রতি তেলুগু ছবিতে পরিচালক হিসেবে আত্মপ্রকাশের প্রস্তুতিও চলছিল। সেই সাফল্যের আগেই নেমে এল জীবনের সবচেয়ে বড় শূন্যতা।

Back to top button