‘বাংলার রাজনীতি ছেড়ে দিলাম…’ রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা! সমাজ মাধ্যমে বিস্ফোরক অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র!

সমাজমাধ্যমে একটি পোস্ট করে বাংলা রাজনীতি থেকে সরে দাঁড়ানোর কথা জানালেন অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র। তাঁর এই পোস্ট প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে জোর আলোচনা। নিজের ফেসবুক অ্যাকাউন্টে তিনি স্পষ্ট লিখেছেন, ‘বাংলার রাজনীতি ছাড়লাম’। সেই সঙ্গে শেয়ার করেছেন কয়েকটি স্ক্রিনশটও।

পোস্টে দেখা যায়, অভিনেত্রীর ব্যক্তিগত জীবন এবং তাঁর প্রাক্তন সম্পর্ক নিয়ে আপত্তিকর মন্তব্য করা হয়েছে। এমনকি ধর্ম নিয়েও কুরুচিকর প্রশ্ন তোলা হয়েছে বলে দাবি করেছেন রূপাঞ্জনা। অভিনেত্রীর কথায়, এই ধরনের বার্তা তিনি একাধিকবার পেয়েছেন এবং দীর্ঘদিন ধরেই এমন পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন।

রূপাঞ্জনা তাঁর পোস্টে লেখেন, তিনি শুধু দু’টি উদাহরণ প্রকাশ করেছেন। এরকম আরও বহু মেসেজ তাঁর কাছে রয়েছে। এই পরিস্থিতিতে তিনি এবং তাঁর পরিবারকে যেন রেহাই দেওয়া হয়, সেই আবেদনও জানিয়েছেন অভিনেত্রী। তাঁর এই পোস্টের পর অনুরাগীদের একাংশ অভিনেত্রীর পাশে দাঁড়িয়েছেন।

এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রূপাঞ্জনা জানান, পশ্চিমবঙ্গের রাজনীতি থেকে নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। অভিনেত্রীর দাবি, অতীতে তাঁকে নানা ভাবে হেনস্থা করা হয়েছে। এখন তাঁর সবচেয়ে বড় চিন্তা পরিবার এবং সন্তানের নিরাপত্তা নিয়ে। সেই কারণেই তিনি এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন।

আরও পড়ুনঃ সাত সকালেই বিপর্যয়! ভয়াবহ পথ দুর্ঘটনায় চিরতরে থমকে গেল প্রিয় অভিনেতার জীবন! শোকস্তব্ধ গোটা ফিল্ম ইন্ডাস্ট্রি!

রূপাঞ্জনা আরও জানান, তিনি আনুষ্ঠানিকভাবে কোনও রাজনৈতিক দলে যুক্ত ছিলেন না। একসময় বিজেপিতে যোগ দিলেও পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বানে ফের তৃণমূলের অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। তবে এখন আর রাজনীতির সঙ্গে থাকতে চান না বলেই স্পষ্ট জানিয়েছেন অভিনেত্রী।

Back to top button