“নারীদের নিস্তার নেই, সালটাই শুধু বদলেছে”- মেয়েদের বর্তমান অবস্থা নিয়ে কী বললেন রুক্মিণী?

বাংলার মানুষের কাছে বাংলা বিনোদনের (Entertainment) একটি অন্যতম অঙ্গ হচ্ছে বাংলা সিনেমা (Bengali cinema)। এই সপ্তাহে বাংলার চলচ্চিত্র জগতের (Bengali film industry) বেশ অনেকগুলি সিনেমা মুক্তিপ্রাপ্ত প্রেক্ষাগৃহে, তার মধ্যে অন্যতম বিনোদিনী (Binodini)। এই চলচ্চিত্রের ট্রেলারটি দর্শকদের মনে এক আলাদাই উদ্দীপনার সৃষ্টি করেছিল। আর সেটাই এই চলচ্চিত্রটির প্রতি দর্শকদের আকর্ষণ আরো বাড়িয়ে দিয়েছে।

এই সিনেমার মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে রুক্মিণী মৈত্রকে। ইতিমধ্যেই, এই সিনেমার ট্রেলার এবং দুটি গান দর্শকদের কাছে প্রকাশ পেয়েছে। এমনকি, এই সিনেমাকে কেন্দ্র করে যাবতীয় কিছু বেশ ভালই সাড়া ফেলেছে বাংলার দর্শকদের মধ্যে। এই সিনেমার গল্প মূলত নটী বিনোদিনী আত্মকথা নিয়েই তৈরি হয়েছে।

বর্তমানে অভিনেত্রীর এক সাক্ষাৎকারে দেখতে পাওয়া যাচ্ছে অভিনেত্রী নটী বিনোদিনীর জীবন কাহিনী সঙ্গে আজকের যুগের নারীদের জীবনের কাহিনীকে কিভাবে মিলিয়ে দিচ্ছেন। অভিনেত্রীর মতে, সালটাই শুধু বদলেছে কিন্তু মানুষের চিন্তাধারা এখনো বদলায়নি। সাক্ষাৎকারের শুরুতে রুক্মিণী বলেন, এই সিনেমার প্রস্তুতি শুরু হয় পাঁচ বছর আগে শ্রীচৈতন্যর আশীর্বাদ নিয়ে। এমন কি সিনেমার প্রমোশন শুরু হয়েছিল রামকৃষ্ণ ঠাকুরের আশীর্বাদে নিয়ে। রুক্মিণীর কথায়, “এই ছবিটার একটা মুহূর্ত কাকতালীয় নয়। এটা আমি এবার সত্যি বিশ্বাস করতে শুরু করে দিয়েছি”।

‘নারীদের নিস্তার নেই, চলিলেই চলন।’- সিনেমার এই ডায়লগকে কেন্দ্র করে প্রশ্ন করলে রুক্মিণী বলে, আজকের দিনে দাঁড়িয়েও সমগ্র মহিলা জাতিকে অনেক কিছু মুখ বুজে সহ্য করতে হয়। তাঁর মতে, শুধুমাত্র মুখেই নারী শক্তির কথা বললে হবে না, আগে মেয়েদেরকে মেয়েদের পাশে এসে দাঁড়াতে হবে তবেই বদল সম্ভব। অভিনেত্রী আরও বলেন মানসিকতার বদল এলেই সব সম্ভব হয়ে যাবে।

আরও পড়ুনঃ বিরাট দুঃসংবাদ! অভিনেত্রীর জীবনে ভয়ংকর কান্ড! দু’ষ্কৃতীদের কবলে আরাত্রিকা!

এই ছবির মাধ্যমে অভিনেত্রী নিজেকে বদলাইনি নিজেকে ফিরে পেয়েছে, দাবি রুক্মিণীর। এই সিনেমার কথা বলতে গিয়ে অভিনেত্রী স্মৃতিচারণা করে বলেন, ছোটবেলায় মায়াপুর গিয়ে তিনি চৈতন্যরূপে সেজে সকলের সঙ্গে নাচ করতেন। আত্ম বলিদান নিয়ে কথা বলতে গিয়ে অভিনেত্রী বলেন তার কাছের মানুষদের জন্য তিনি নিজের আত্ম বলিও দিতে পারেন, এমনকি কাজের ক্ষেত্রে আত্ম বলি দিতে তিনি পিছু পা হবেন না। অবশেষে অভিনেত্রী বললেন, তিনি এবং তার বিনোদিনী টিম যথেষ্ট আশাবাদী বাংলার দর্শকদের নিয়ে যে এই সিনেমাটাকে সাফল্যের সিঁড়ির অনেকটা উঁচু ধাপে পৌঁছে নিয়ে যাবে।

Back to top button