‘আপনার সৌন্দর্যের মতন আপনার স্নেহও…’- শর্মিলা ঠাকুরের জন্মদিনে ঋতুপর্ণার হৃদয়ছোঁয়া শুভেচ্ছা!

৮১ বছর বয়সেও একটুও ম্লান হয়নি তাঁর সৌন্দর্য। সময় যেন থমকে দাঁড়িয়ে আছে শর্মিলা ঠাকুরের কাছে। বলিউড থেকে টলিউড—দুই ইন্ডাস্ট্রিতেই সমান দক্ষতায় অভিনয় করে দর্শকের মনে আজও বিশেষ জায়গা করে রেখেছেন তিনি। জন্মদিনের সকালেই তাই ভক্তদের পাশাপাশি শুভেচ্ছায় ভরিয়ে দিলেন তাঁরই একসময়ের সহকর্মী ঋতুপর্ণা সেনগুপ্ত।

কিছুদিন আগেই একসঙ্গে কাজ করেছিলেন পুরাতন ছবিতে। ঋতুপর্ণার কাছে এই সুযোগ ছিল সত্যিই স্মরণীয়। বহুবার বিভিন্ন সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, শর্মিলার সঙ্গে পর্দা ভাগ করার সুযোগ পাওয়া তাঁর কাছে একজন শিল্পীর বড় প্রাপ্তি। তাই জন্মদিনে প্রিয় সহকর্মীর প্রতি নিজের মুগ্ধতা গোপন করলেন না তিনি। কয়েকটি ছবি পোস্ট করে জানালেন আন্তরিক শুভেচ্ছা।

ঋতুপর্ণা লিখেছেন, পুরাতনের সেটে কাটানো মুহূর্তগুলো চিরদিন মনে থাকবে। তিনি জানান, শর্মিলার সৌন্দর্য যেমন অনন্য, তেমনই তাঁর স্নেহ আর ভালোবাসা মন ছুঁয়ে যায় সহজেই। বর্ষীয়ান অভিনেত্রীর মাইলফলক ছোঁয়া যাত্রা আজও সকলে জন্য অনুপ্রেরণা। তাঁর মার্জিত আচরণ আর শান্ত ধৈর্য যে কোনও সহঅভিনেত্রীর কাছে শিক্ষণীয় বলে মন্তব্য করেন ঋতুপর্ণা।

তিনি আরও যোগ করেন, এমন একজন কিংবদন্তির সঙ্গে কাজ করতে পেরে তিনি নিজেকে সত্যিই ভাগ্যবতী মনে করেন। জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ঋতুপর্ণা আশা প্রকাশ করেন, শর্মিলার আগামীর প্রতিটি দিন আরও সুন্দর, সুস্থ ও আনন্দে ভরা হোক। জীবনের প্রতিটি মুহূর্ত যেন আলোয় ভরে ওঠে।

আরও পড়ুনঃ ইচ্ছে করে যীশু সেনগুপ্তকে নায়ক হতে দেননি প্রসেনজিৎ? উঠল বিস্ফোরক অভিযোগ! কি বললেন অভিনেতা যীশু সেনগুপ্ত?

যে ছবিগুলি ঋতুপর্ণা শেয়ার করেছেন, তার প্রথমটিতে দেখা যায় পুরাতন ছবির একটি মুহূর্ত। দ্বিতীয়টিতে সোনালি শাড়িতে উজ্জ্বল শর্মিলা আলোকচিত্রে ধরা দিয়েছেন। তৃতীয়টিতে দুজনকে গল্প করতে দেখা যায়। কমেন্টে ভালোবাসা জানিয়েছেন শর্মিলার বড় মেয়ে সাবা পাতৌদি এবং আরও অনেকেই। কাশ্মীর কি কলি থেকে অরণ্যের দিনরাত্রি—দশকের পর দশক ধরে শর্মিলা ঠাকুর যে ভারতীয় সিনেমার এক ঝলমলে অধ্যায়, তা নতুন করে বলার কিছু নেই।

Back to top button