অবশেষে প্রকাশ্যে সুখবর! কেক কেটে নতুন অতিথিকে স্বাগত রাজা মধুবনীর! জানেন এই নতুন অতিথি কে?

তিন দিন আগে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করে রাজা জানিয়েছিলেন খুব শিগগিরই একটি সুখবর দিতে চলেছেন তিনি। পাশে লাজুক মুখে দাঁড়িয়ে মধুবনীও তাতে সায় দিয়েছিলেন। সেই ভিডিও দেখেই নেটপাড়ায় শুরু হয় জল্পনা। অনেকেই ভেবেছিলেন দ্বিতীয়বার মা হতে চলেছেন মধুবনী। অভিনেত্রীর মুখের হাসি আর চোখের ভাষা আরও বেশি করে সেই ধারণাকে উসকে দেয়।

অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে সুখবর নিজেই জানালেন তারকা দম্পতি। নতুন একটি ভিডিও পোস্ট করে দেখা গেল কেক কাটা হচ্ছে আর পরিবারের সবাই আনন্দে মেতে উঠেছেন। অনেকেই তখনও বুঝে উঠতে পারছিলেন না নতুন অতিথি বলতে কাকে বোঝানো হচ্ছে। আসলে কোনও মানুষ নয় পরিবারের নতুন সদস্য হিসেবে এসেছে একটি নতুন গাড়ি।

পরিবারের সকলকে সঙ্গে নিয়ে গাড়ি কিনতে গিয়েছিলেন রাজা ও মধুবনী। শ্বশুর শাশুড়ি এবং ছেলেকে নিয়ে তাঁরা কিনলেন লাল রঙের টাটা অল্ট্রোজ। পুরনো গাড়ির জায়গায় নতুন গাড়িকে ঘরে তোলার এই মুহূর্তটিকে বিশেষ করে তুলতেই কেক কেটে উদযাপন করেন তাঁরা। সেই আনন্দঘন মুহূর্তই ভাগ করে নেন অনুরাগীদের সঙ্গে।

রাজা জানান জীবনে মোট আটটি গাড়ি কিনেছেন তিনি। তবে সব থেকে প্রিয় সেই গাড়িটিই যেটি একসময় তাঁর বাবা কিনে দিয়েছিলেন। সময়ের সঙ্গে যন্ত্রের বদল প্রয়োজন তাই পুরনো গাড়িকে বিদায় জানিয়ে নতুন গাড়িকে স্বাগত জানানো হয়েছে। এই নতুন সংযোজন ঘিরে পরিবারে যে আলাদা উত্তেজনা ছিল তা স্পষ্ট।

আরও পড়ুনঃ বিষ্ণুপুর মেলায় জিৎ-এর অনুষ্ঠান ঘিরে ভয়াবহ কান্ড! মেলা জুড়ে রণক্ষেত্র! চলেছে ভাংচুর! কি অবস্থায় আছেন অভিনেতা?

যদিও মধুবনীর পোস্টে ভালোবাসার পাশাপাশি কটাক্ষও এসেছে। গাড়ির শোরুমে সানগ্লাস পরা নিয়ে কেউ কেউ প্রশ্ন তুলেছেন এমনকি কটূক্তিও করেছেন। তবে এসব মন্তব্যে আর বিশেষ প্রতিক্রিয়া দেননি অভিনেত্রী। ঠনঠনিয়া কালীবাড়িতে পুজো দিয়ে নতুন গাড়িকে নিয়ে সপরিবারে বাড়ি ফেরেন রাজা মধুবনী আর তাঁদের এই আনন্দের মুহূর্তেই শেষ পর্যন্ত মন ভরল ভক্তদের।

Back to top button