‘ওকে কতটা চেনেন?’- মেসির সঙ্গে ছবি ঘিরে কটাক্ষ! শুভশ্রীর পাশে দাঁড়িয়ে কড়া বার্তা রাজের!

মেসিকে এক নজর দেখার স্বপ্নে শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে উপচে পড়েছিল মানুষের ঢল। কেউ মাসের পর মাস টাকা জমিয়ে টিকিট কেটেছেন, কেউ আবার বাবার মুখে হাসি ফোটাতে চেয়েছিলেন প্রিয় তারকাকে সামনে থেকে দেখিয়ে। কিন্তু বাস্তবে সেই স্বপ্ন ভেঙে যায় বিশৃঙ্খলা আর অব্যবস্থাপনার চাপে। বহু দর্শক মাঠে ঢুকতেই পারেননি। ক্ষোভ আর হতাশা ছড়িয়ে পড়ে সর্বত্র। সেই আবহেই সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রে উঠে আসেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়।

মেসির সঙ্গে একটি ছবি পোস্ট করতেই শুরু হয় ট্রোল আর কটাক্ষ। অনেকের অভিযোগ ক্ষমতাশালীদের ঘেরাটোপে তারকাদের ছবি তোলার সুযোগ মিললেও সাধারণ মানুষ বঞ্চিত হয়েছেন। শুভশ্রীকে এই পরিস্থিতির প্রতীক বানিয়ে আক্রমণ শুরু হয়। অভিনেত্রী হওয়াই যেন তাঁর অপরাধ। পরিস্থিতি এতটাই তীব্র হয়ে ওঠে যে বিষয়টি নিয়ে মুখ খুলতে বাধ্য হন তাঁর স্বামী পরিচালক রাজ চক্রবর্তী।

এক দীর্ঘ পোস্টে রাজ স্পষ্ট ভাষায় বলেন যুবভারতীর অরাজগতা ছিল অনভিপ্রেত এবং তা ফুটবলপ্রেমী বাঙালির অপমান। তিনি প্রশ্ন তোলেন এত বড় আন্তর্জাতিক ইভেন্টে কেন পর্যাপ্ত পরিকল্পনার অভাব ছিল। আয়োজকদের দায়িত্বজ্ঞানহীনতার ফলেই সাধারণ মানুষের স্বপ্ন ভেঙেছে বলে মত তাঁর। একই সঙ্গে তিনি চান এই ব্যর্থতার জন্য দোষীদের শাস্তি হোক।

রাজ স্পষ্ট করে বলেন এই ঘটনার সঙ্গে শুভশ্রীর কোনও যোগ নেই। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির প্রতিনিধি হিসেবেই তিনি আমন্ত্রিত ছিলেন। অভিনেত্রী বলেই কি তিনি মেসির ভক্ত হতে পারেন না এমন প্রশ্ন ছুড়ে দেন রাজ। তিনি মনে করিয়ে দেন একজন মানুষের একাধিক পরিচয় থাকে। শুভশ্রী কখনও মা কখনও স্ত্রী কখনও অভিনেত্রী আবার কখনও একজন সাধারণ ভক্ত।

আরও পড়ুনঃ বাস্তব জীবনে বিয়ের বন্ধনে ছোটপর্দার দুই জনপ্রিয় অভিনেত্রী! টলিপাড়ায় আলোচনার ঝড়! সবাইকে চমকে দিলেন দুই জনপ্রিয় নায়িকা!

সবশেষে রাজ ট্রোল সংস্কৃতির তীব্র নিন্দা করেন। তাঁর মতে প্রতিবাদ আর অপমান এক নয়। পরিচিত মুখ হলেই একজন নারীর শরীর পরিবার সন্তান সব কিছু নিয়ে কটাক্ষ করা ভয়ঙ্কর মানসিকতার পরিচয়। তিনি বলেন এই আচরণ আগামী প্রজন্মের উপর প্রভাব ফেলবে। শুভশ্রীর উদ্দেশে ভালোবাসা আর সাহসের বার্তা দিয়ে রাজ জানান জীবন যেখানেই যাক তিনি সবসময় তাঁর পাশে থাকবেন।

Back to top button