‘তুমি আমার সুপার হিরো…’ হারের পর বিতর্কে রাজ! জুটেছে চোর অপবাদ! মুখে ছোড়া হয়েছে কাদা! শুভশ্রীর পোস্টে স্বামীর প্রতি ভালবাসার বার্তা!

৪ মে বিধানসভা নির্বাচনে ব্যারাকপুর কেন্দ্র থেকে বড় ব্যবধানে পরাজিত হন তৃণমূল প্রার্থী ও পরিচালক Raj Chakraborty। বিজেপি প্রার্থী Kaustav Bagchi-র কাছে হেরে যান তিনি। গণনা প্রায় শেষের দিকে পৌঁছতেই পরিস্থিতি বুঝে কেন্দ্র ছেড়ে বেরিয়ে আসেন রাজ।

গণনা কেন্দ্র থেকে বেরোনোর সময় একাংশ মানুষের তীব্র প্রতিক্রিয়ার মুখে পড়তে হয় তাঁকে। উপস্থিত জনতার মধ্যে থেকে কটূক্তি করা হয় এবং কাদা ছোড়ার ঘটনাও ঘটে। কোনও মন্তব্য না করেই দ্রুত সেখান থেকে বেরিয়ে যান পরিচালক। পুরো ঘটনার ভিডিও অল্প সময়েই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে।

এই পরিস্থিতির মধ্যেই পরের দিন সকালে রাজকে সমর্থন জানিয়ে পোস্ট করেন তাঁর স্ত্রী Subhashree Ganguly। পরিবারের সঙ্গে কাটানো কিছু মুহূর্তের ছবি শেয়ার করে তিনি লেখেন, রাজ তাঁদের কাছে সুপারহিরো, গর্ব এবং পুরো পৃথিবী। তাঁর এই বার্তা থেকেই বোঝা যায়, কঠিন সময়ে স্বামীর পাশে থাকার চেষ্টা করছেন তিনি।

শুভশ্রীর এই পোস্টে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই রাজের প্রতি সহানুভূতি জানিয়েছেন, আবার কেউ কেউ মত দিয়েছেন যে তাঁকে ভবিষ্যতে শুধুই পরিচালক হিসেবে দেখতে চান। রাজনৈতিক জীবন নিয়ে নানা মত প্রকাশ করেছেন নেটিজেনরা।

আরও পড়ুনঃ ‘প্রত্যাবর্তন নয়, এখন প্রত্যাঘাতের সময়!’ সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কেন এমন মন্তব্য করলেন গায়িকা ইমন চক্রবর্তী?

এদিকে সোশ্যাল মিডিয়ায় আরও একটি গুজব ছড়ায় যে, নির্বাচনে হারার পর রাজ নাকি সামাজিক মাধ্যম ছেড়ে দিয়েছেন। তবে এই দাবি সঠিক নয়। এখনও তাঁর ব্যক্তিগত ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সক্রিয় রয়েছে।

Back to top button