‘সহজ তুমি আমাকে কখনও দেখনি, তুমি আমার…’ রাহুল ব্যানার্জির ১৩ বছরের ছোট্ট ছেলেকে অর্ক গাঙ্গুলীর বার্তা! সহজকে কি বললেন লীনা গাঙ্গুলীর ছেলে?

রাহুল বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুর পর থেকেই উত্তাল টলিউড। প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসকে ঘিরে একের পর এক অভিযোগ উঠছে, আর সেই সঙ্গে নানা প্রশ্নও সামনে আসছে ঘটনার দিন কী হয়েছিল তা নিয়ে। কখনও বলা হয়েছে স্ক্রিপ্টে জলের কোনও দৃশ্যই ছিল না, আবার কখনও দাবি করা হয়েছে রাহুলেরই ইচ্ছায় সেই শ্যুট করা হয়েছিল। এই পরস্পরবিরোধী বক্তব্যে বিভ্রান্তি আরও বেড়েছে। এর মধ্যেই হঠাৎ করে বন্ধ করে দেওয়া হয় সংশ্লিষ্ট ধারাবাহিকের দ্বিতীয় সিজন এবং শুরু হয় নতুন সিজনের কাজ, যা নিয়ে আরও ক্ষোভ তৈরি হয়েছে ইন্ডাস্ট্রির মধ্যে।

এই পরিস্থিতিতেই ভাইরাল হয়েছে প্রযোজক লীনা গঙ্গোপাধ্যায়ের ছেলে অর্ক গঙ্গোপাধ্যায়ের একটি সোশ্যাল মিডিয়া পোস্ট। সেখানে তিনি রাহুলের সঙ্গে তাঁর ব্যক্তিগত সম্পর্কের নানা দিক তুলে ধরেছেন। অর্ক জানান, বহু বছর আগে তাঁদের প্রথম আলাপ হলেও ধীরে ধীরে সেই সম্পর্ক বন্ধুত্বে পরিণত হয়। তিনি আরও দাবি করেন, একসময় রাহুল নিজে থেকেই তাঁর কাছে কাজের জন্য যোগাযোগ করেছিলেন এবং নতুন প্রজেক্টে কাজ করার আগ্রহ প্রকাশ করেছিলেন। এই কথাগুলি সামনে আসতেই নতুন করে আলোচনা শুরু হয়েছে টলিপাড়ায়।

অর্ক তাঁর পোস্টে আরও উল্লেখ করেন, যখন তিনি নিজের প্রযোজনা সংস্থা শুরু করেন, তখন সীমিত বাজেটের মধ্যেই কাজ এগোচ্ছিল। সেই সময় রাহুল নিজে থেকেই তাঁর প্রজেক্টে কাজ করতে আগ্রহ দেখান এবং পারিশ্রমিক নিয়েও নমনীয়তা দেখান। যদিও পরে অন্য একটি সংস্থা থেকে বেশি পারিশ্রমিকের প্রস্তাব পেয়ে রাহুল সেই প্রজেক্টে যুক্ত হন। এই ঘটনাকে কেন্দ্র করে তাঁদের মধ্যে বন্ধুত্ব আরও গভীর হয়েছিল বলেও জানান অর্ক। তাঁর কথায়, রাহুলের সঙ্গে কাজ এবং ব্যক্তিগত সম্পর্ক দুটোই সময়ের সঙ্গে আরও মজবুত হয়েছিল।

এর পাশাপাশি অর্ক দাবি করেন, রাহুলের কেরিয়ারের একটি কঠিন সময়েও তিনি পাশে থাকার চেষ্টা করেছিলেন। এমনকি ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের জন্য রাহুলের নাম তিনিই প্রস্তাব করেছিলেন বলেও জানান। দুর্ঘটনার কিছুদিন আগেও তাঁদের মধ্যে কথাবার্তা হয়েছিল বলে উল্লেখ করেন তিনি। তবে এই পোস্টের মাধ্যমে তিনি শুধু স্মৃতিচারণাই করেননি, ইন্ডাস্ট্রির কিছু মানুষকেও পরোক্ষে আক্রমণ করেছেন। তাঁর মতে, প্রতিবাদ অবশ্যই প্রয়োজন, কিন্তু সেই মিছিলে কারা সামনে থাকছেন, তা নিয়েও ভাবা উচিত।

আরও পড়ুনঃ রাহুলের প্রয়াণেও টনক নড়েনি! ‘একটা মানুষ ম’রে গেল তাও অব্যাহত শ্যুটিং!’ লীনা গঙ্গোপাধ্যায়ের প্রযোজনা সংস্থার ‘নির্লজ্জ’ মনোভাবে ফুঁসছে সমাজ মাধ্যম!

সবশেষে অর্ক স্পষ্ট করে জানান, যদি প্রযোজনা সংস্থার সামান্য গাফিলতিও প্রমাণিত হয়, তাহলে তিনি নিজেও তদন্তের পক্ষে। তবে একই সঙ্গে তিনি মনে করেন, আবেগের বশে সবকিছু বিচার করা ঠিক নয়। রাহুলের পরিবার এবং কাছের মানুষদের সত্য জানার অধিকার আছে বলেও তিনি উল্লেখ করেন। তাঁর এই দীর্ঘ পোস্ট ঘিরে ইতিমধ্যেই টলিউডে নতুন বিতর্ক শুরু হয়েছে, এবং বিষয়টি কোন দিকে মোড় নেয় সেটাই এখন দেখার।

Back to top button