রাহুল বন্দ্যোপাধ্যায়ের প্রয়াণের ২২ দিন পর নীরবতা ভেঙে সরব শ্বেতা!কি লিখলেন অভিনেত্রী?

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকাল প্রয়াণের পর কেটে গিয়েছে বাইশ দিন, তবুও তাঁর অনুপস্থিতি মেনে নিতে পারছেন না অনুরাগী ও সহকর্মীরা। তালসারিতে শুটিং চলাকালীন কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা নিয়ে এখনও চলছে তদন্ত। এর মধ্যেই বারবার উঠে আসছে একটি প্রশ্ন, সেদিন রাহুলের সঙ্গে জলে থাকা অভিনেত্রী শ্বেতা মিশ্র এতদিন কেন নীরব ছিলেন।

এই পরিস্থিতিতে দীর্ঘ নীরবতার পর অবশেষে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন শ্বেতা। তিনি দুটি ছবি শেয়ার করেছেন, যার একটিতে সাদা পোশাকে শান্ত ভঙ্গিতে বসে থাকতে দেখা যায় তাঁকে। সেই ছবির সঙ্গে একটি বার্তা জুড়ে দিয়েছেন, যেখানে আত্মসম্মান এবং মানসিক দৃঢ়তার কথা উল্লেখ করা হয়েছে।

শুধু পোস্টই নয়, নিজের প্রোফাইল ছবিতেও পরিবর্তন এনেছেন অভিনেত্রী। নতুন ছবিতে তাঁকে পাহাড়ের ধারে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। এই পোস্ট প্রকাশ্যে আসতেই তা ঘিরে নানা প্রতিক্রিয়া শুরু হয়েছে। অনেকেই মনে করছেন, এই বার্তার মধ্যে লুকিয়ে রয়েছে তাঁর বর্তমান মানসিক অবস্থার ইঙ্গিত।

উল্লেখ্য, রাহুলের মৃত্যুর পর একবারই তাঁর সঙ্গে একটি ছবি শেয়ার করে শোক প্রকাশ করেছিলেন শ্বেতা। তারপর থেকে তিনি সোশ্যাল মিডিয়ায় খুব একটা সক্রিয় ছিলেন না। তাই এতদিন পর তাঁর এই হঠাৎ পোস্ট নতুন করে আলোচনা তৈরি করেছে নেটমহলে।

আরও পড়ুনঃ ‘এত তাড়াতাড়ি ট্রমা কেটে গেল?’ রাহুলের মৃ’ত্যুর রেশ কাটতে না কাটতেই শুটিংয়ে শ্বেতা! ট্রমা না কি লোক দেখানো নাটক? শ্বেতা মিশ্রকে ঘিরে তুঙ্গে বিতর্ক!

গত ২৯ মার্চ তালসারিতে একটি ধারাবাহিকের শুটিং চলাকালীন দুর্ঘটনায় মৃত্যু হয় রাহুলের। প্রাথমিকভাবে জানা যায়, সমুদ্রে ডুবে তাঁর মৃত্যু হয়েছে। তবে নিরাপত্তা ব্যবস্থা এবং অনুমতি সংক্রান্ত একাধিক প্রশ্নও সামনে এসেছে, যা নিয়ে এখনও তদন্ত চলছে।

Back to top button