দীর্ঘ ২২ বছর পর ফের পর্দায় প্রসেনজিতের নায়িকা! এই বয়সেও ডাকসাইটে সুন্দরী শিল্পা ভট্টাচার্য!

৯০ দশকের টলিউড (Tollywood) ফিল্ম ইন্ডাস্ট্রির (Film Industry) সুন্দরী অভিনেত্রীদের মধ্যে অন্যতম একজন ছিলেন শিল্পা ভট্টাচার্য (Shilpa Bhattacharya)। ১৯৯২ সালে মুক্তি পেয়েছিল প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee) অভিনীত ছবি মন মানে না। সেই ছবিতে প্রথমবারের নায়িকা চরিত্রে অভিনয় করেছিলেন শিল্পা। সেই সময় প্রসেনজিৎ বেশ জনপ্রিয় হয়ে উঠছে সকলের মাঝে কিন্তু শিল্পা তখন সবে ক্লাস নাইনে পড়েন।

ইন্দর সেন পরিচালিত সেই ছবি বক্স অফিসে ব্যাপক সারা ফেলেছিল। সেই সময় যতদিন সিনেমা হলে এই ছবি ছিল প্রায় প্রতিদিনই ছিল হাউজফুল। ছবির টাইটেল ট্র্যাক- ‘একটা চিঠি দিলাম লিখে…’ গানটি বছরের পর বছর ধরে মাতিয়ে রেখেছিল বাংলার মানুষকে। তবে ওই একটা ছবির পর অভিনেত্রীকে আর কোনদিনও দেখা যায়নি।

তবে সম্প্রতি ২২ বছর পর একটি অনুষ্ঠানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের পাশে দেখা গিয়েছিল শিল্পাকে। অভিনেত্রীর পরনে ছিল জিন্স আর সাদা-কালো চেক শার্ট। চেহারা একটু ভারী হলেও সৌন্দর্য আগের মতোই অটুট রয়েছে। কিন্তু হিট ছবিতে অভিনয়ের পরেও কেনো অভিনয় জগৎ থেকে সরে দাঁড়াচ্ছেন শিল্পা? সেই নিয়ে নানান প্রশ্ন উঠেছে নেটিজেনদের মনে। এবারে সেই নিয়েই সাক্ষাৎকারে মুখ খুলেছেন অভিনেত্রী।

অভিনেত্রী বলেন “এতদিন ইন্ডাস্ট্রিতে আমার পদবিটাই ভুল জানতেন সবাই। সবাই জানতো আমি শিল্পা দাস কিন্তু আসলে আমার নাম শিল্পা ভট্টাচার্য। আর আমার পরিবারে দূরদূরান্ত পর্যন্ত কেউ অভিনয় জগতের সঙ্গে যুক্ত নয়। মন মানে না ছবিতে অভিনয় করার পর বাবা চেয়েছিলেন পড়াশুনায় মন দি, তাই আর অভিনয় করা হয়নি।”

আরও পড়ুন: বিয়ের তিন বছর পর নীল তৃণার জীবনে নতুন সদস্য! সেই সুখবর জানালেন তারকা দম্পতি!

এছাড়াও অভিনেত্রী বলেন “আমি ওই ছবিতে অভিনয় করার পর নিজে থেকে কারো সঙ্গে আর যোগাযোগ করিনি, আমি একটু লাজুক স্বভাবের ছিলাম। তাই কারো সঙ্গে সেভাবে আর যোগাযোগ ছিল না। এত বছর পর যখন বুম্বাদার সাথে এবং সবার সাথে আবার দেখা হলো ভীষণ ভালো লাগছিল। ওই সময় ইন্দর কাকু এবং বুম্বাদা দুজনেই আমাকে ভীষণভাবে সাহায্য করেছিল ছবিতে অভিনয় করার জন্য। আমি প্রথমবার অভিনয় করছিলাম, বারবার ঘাবড়ে যাচ্ছিলাম তাই আমাকে সবসময় সাপোর্ট করে গিয়েছিল দুজনে। বিশেষ করে রোমান্টিক দৃশ্যে অভিনয় করার সময়।” অভিনেত্রী এত বছর পর আবার ইন্ডাস্ট্রিতে ফেরার ইচ্ছেও প্রকাশ করেছে।

Back to top button