একরাশ য’ন্ত্রণা মনের মধ্যে চেপে রেখেই চলছে শুটিং! ‘সহজে জন্য লড়াই করতেই হবে…’ পাশে গোটা টলিউড! কাজে ফিরেই নজির গড়লেন প্রিয়াঙ্কা সরকার!

স্বামী রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক প্রয়াণের শোক এখনও তাজা, তবুও জীবনের কঠিন বাস্তবতাকে মেনে নিয়ে কাজে ফিরলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। ব্যক্তিগত শোকের ভার নিয়েও তিনি দেখালেন কীভাবে পেশাদারিত্বের সঙ্গে নিজের দায়িত্ব পালন করতে হয়। শুক্রবার তিনি যোগ দেন ‘তারকাটা’ সিরিজের শুটিংয়ে, যা প্রযোজনা করছেন বিক্রম চট্টোপাধ্যায়। এই সিদ্ধান্ত একদিকে যেমন অবাক করেছে অনেককে, তেমনই অন্যদিকে অনুপ্রাণিতও করেছে অসংখ্য মানুষকে।
গত ২৯ মার্চ শুটিং চলাকালীনই রাহুলের মৃত্যুসংবাদ পেয়ে মাঝপথেই কাজ ছেড়ে চলে যেতে হয়েছিল প্রিয়াঙ্কাকে। ফলে সিরিজের বেশ কিছু গুরুত্বপূর্ণ দৃশ্য অসম্পূর্ণ থেকে গিয়েছিল। সেই অসমাপ্ত কাজ সম্পূর্ণ করতেই এদিন শুটিং ফ্লোরে ফেরেন তিনি। জানা গিয়েছে, এখনও দু একদিনের কাজ বাকি রয়েছে। পরিস্থিতি অনুযায়ী শিডিউলে কিছু পরিবর্তন হলেও দায়িত্ববোধ থেকেই তিনি ক্যামেরার সামনে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
তবে এই সিদ্ধান্ত ঘিরে নেটপাড়ায় নানা প্রতিক্রিয়াও দেখা গিয়েছে। একাংশ যেখানে তাঁর শোক প্রকাশের ধরন নিয়ে প্রশ্ন তুলেছেন, সেখানে অধিকাংশই তাঁর পাশে দাঁড়িয়ে সমর্থন জানিয়েছেন। শুটিং ফ্লোর থেকে প্রকাশ্যে আসা একটি ভিডিওতে দেখা যায়, চিত্রনাট্য হাতে নিয়ে বিষণ্ণ মুখে শটের প্রস্তুতি নিচ্ছেন প্রিয়াঙ্কা। সেই দৃশ্য দেখে অনেকেই তাঁর মানসিক শক্তিকে কুর্নিশ জানিয়েছেন এবং তাঁর লড়াইয়ের পাশে থাকার বার্তা দিয়েছেন।
অনুরাগীদের একাংশ মনে করছেন, এই কঠিন সময়ে কাজই হয়তো প্রিয়াঙ্কার মানসিকভাবে শক্ত থাকার একমাত্র উপায়। কেউ বলেছেন, সহজের ভবিষ্যতের জন্য তাঁকে আরও শক্ত হতে হবে, আবার কেউ মনে করিয়ে দিয়েছেন যে ব্যস্ততা মানুষকে শোক সামলাতে সাহায্য করে। গত কয়েকদিনে প্রিয়াঙ্কা যেমন স্বামীর ন্যায় বিচারের দাবিতে সোচ্চার হয়েছেন, তেমনই পরিবারের পাশে থেকেও দায়িত্ব সামলাচ্ছেন নিঃশব্দে।
আরও পড়ুনঃ ‘বেঁচে থাকলে রাহুলই আজ সবচেয়ে বেশি প্রতিবাদ করতেন!’ রাহুল বন্দ্যোপাধ্যায়ের অনাকাঙ্ক্ষিত মৃ’ত্যু! টলিউড নিয়ে বি’স্ফোরক মিমি চক্রবর্তী!
মাত্র তেরো বছরের ছেলে সহজকে আগলে রেখে একদিকে যেমন মা হিসেবে নিজের দায়িত্ব পালন করছেন, অন্যদিকে পেশাদার জীবনেও ফিরছেন ধীরে ধীরে। ব্যক্তিগত যন্ত্রণা প্রকাশ্যে না এনে নিজের মতো করে লড়াই চালিয়ে যাচ্ছেন তিনি। এই পরিস্থিতিতে প্রিয়াঙ্কার এই দৃঢ়তা এবং সংযম অনেকের কাছেই এক অনন্য উদাহরণ হয়ে উঠেছে, যা দীর্ঘদিন মনে রাখবে টলিউড ও তাঁর অনুরাগীরা।

