Big Breaking: ৩০ বছর পর মিলিত দুই প্রাক্তন! পর্দায় ফের জুটি বেঁধে প্রসেনজিৎ-দেবশ্রী! সঙ্গী হবেন ঋতুপর্ণা!

টলিউডের চার দশকেরও বেশি সময় ধরে রাজত্ব করছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। বাংলা সিনেমার ‘ইন্ডাস্ট্রি’ বলা হয় তাঁকে। ভবানী পাঠক থেকে খাকি: বেঙ্গল চ্যাপ্টার—পর্দায় একের পর এক চরিত্রে নিজের নতুন রূপ দেখিয়েছেন তিনি। মুম্বই আর কলকাতা—দু’জায়গাতেই সমান তালে কাজ করে চলেছেন বুম্বাদা। তবে এবার অভিনেতার ইঙ্গিতে বড় চমক পাওয়ার অপেক্ষায় দর্শক।

উত্তম-সুচিত্রার পর বাংলা সিনেমার সবচেয়ে জনপ্রিয় অনস্ক্রিন জুটি প্রসেনজিৎ–ঋতুপর্ণা। প্রায় দেড় দশক একসঙ্গে কাজ না করার পর ‘প্রাক্তন’ ছবিতে দু’জনকে ফের এক ফ্রেমে দেখে খুশিতে আত্মহারা হয়েছিল দর্শক। সেই জুটিকে আবারও একত্রিত করার স্বপ্ন দেখছেন পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায়। কিন্তু এবার আরও বড় সারপ্রাইজ—ঋতুপর্ণার পাশাপাশি ছবিতে থাকতে পারেন প্রসেনজিতের প্রাক্তন স্ত্রী দেবশ্রী রায়ও।

লেহরেঁ নেটওয়ার্ককে দেওয়া সাক্ষাৎকারে প্রসেনজিৎ নিজেই জানিয়েছেন, দেবশ্রীর সঙ্গে তাঁর বহুদিন ধরেই একটি ছবির কথা ছিল। সেই প্রসঙ্গে বলতে গিয়ে অভিনেতা বলেন, মাত্র ২০–২১ বছর বয়সে তাঁদের বিয়ে—আর ডিভোর্স ছিল জীবনের হঠকারি সিদ্ধান্ত। হৃদয় ভাঙা নয়, বরং তখন লজ্জা আর দ্বিধাই তাঁকে কুরে কুরে খেয়েছিল। এখন অবশ্য তাঁরা ভালো বন্ধু, আর দেবশ্রীর সঙ্গে কাজ করতে তিনি পুরোপুরি প্রস্তুত।

আরও পড়ুনঃ Big Breaking: ৩০ বছর পর মিলিত দুই প্রাক্তন! পর্দায় ফের জুটি বেঁধে প্রসেনজিৎ-দেবশ্রী! সঙ্গী হবেন ঋতুপর্ণা!

অভিনেতার কথায়, শিবপ্রসাদ–নন্দিতা জুটি ‘প্রাক্তন ২’ নির্মাণে আগ্রহী এবং তাঁকে, দেবশ্রী ও ঋতুপর্ণাকে একই ছবিতে দেখার সম্ভাবনাও বেশ উজ্জ্বল। শেষবার উনিশে এপ্রিল ছবিতে দেখা গিয়েছিল প্রসেনজিৎ–দেবশ্রীকে একসঙ্গে। ১৯৯৫-এ তাঁদের সংসার ভাঙার পর জীবনে অনেক কিছুই বদলেছে। এখন অর্পিতা ও ছেলে তৃষাণজিতকে নিয়ে সুখে আছেন অভিনেতা।

তবু দর্শকের মনে একটাই প্রশ্ন—পুরোনো সব অভিমান ভুলে কি আবার পর্দায় ফিরবেন প্রসেনজিৎ ও দেবশ্রী? যদি সত্যিই ‘প্রাক্তন ২’ তৈরি হয় এবং এই তারকা ত্রয়ী একসঙ্গে স্ক্রিন শেয়ার করেন, তবে বক্স–অফিসে ঝড় উঠতে বাধ্য।

Back to top button