রাজ্যের মাথাই রাজ্যের ভ’ক্ষক! আরজিকর কান্ড নিয়ে আবার সরব পরাণ বন্দ্যোপাধ্যায়!

বর্তমানে আরজিকর (R G Kar Hospital) কান্ডের জেরে ফুঁ’সছে গোটা বাংলা। দেখতে দেখতে কেটে গেছে ১৪ দিন কিন্তু এখনও দো’ষীদের হয়নি শা’স্তি। তিলোত্তমার বিচার চেয়ে এবং নিজেদের সুরক্ষার তাগিদে রাস্তায় নেমেছেন বাংলার নারীরা। ৫ বছরের শিশু থেকে ৮০ বছরের বৃদ্ধা, বাদ যায়নি কেউই। সকলের মুখে শোনা যাচ্ছে একই স্লোগান। তিলোত্তমার ‘বিচার চাই, নারীদের সুরক্ষা চাই। উই ওয়ান্ট জাস্টিস (We Want Justice)।’

সম্প্রতি নারীদের এই প্রতিবাদ মিছিলে পা মিলিয়েছেন সমাজের বিভিন্ন স্তরের মানুষটা। তারকা থেকে ডাক্তার, সঙ্গীত শিল্পী থেকে শুরু করে উকিল, বাদ যায়নি কেউ। সকলের কন্ঠেই শোনা যাচ্ছে রাত দখলের ডাক। যার রীতিমতো কাঁ’পিয়ে দিয়েছে গোটা বাংলাকে। এমনকি নীরব প্রতি’বাদে যোগ দিয়েছেন বাংলার যৌ’নকর্মীরাও। নিজের মতো করেই সকলে চালিয়ে যাচ্ছে ল’ড়াই। তবে শুধু বাংলাতেই নয়, তিলোত্তমার বিচারের দাবি জানিয়েছেন বলিউডও। প্রতি’বাদ মি’ছিল নেমেছেন বিদেশবাসী নারীরা।

ভিডিওর মাধ্যমে আরজিকর প্রসঙ্গে কী বলেছেন পরাণ বন্দ্যোপাধ্যায়?

তবে এবার আরজি কর কাণ্ড নিয়ে মুখ খুললেন বর্ষীয়ান অভিনেতা পরাণ বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি ফেসবুকে একটি ভিডিয়ো পোস্ট করেন পরাণ বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি শুরুতেই বলেন, ‘১৪ তারিখে দেখেছিলাম লক্ষ লক্ষ মা বোনেরা পথে নেমেছেন। বাংলায় নয় খালি, দেশে, বিদেশেও। এমনটা আগে দেখেছি বলে মনে পড়ে না। আমার জীবনে এই দৃশ্য আগে দেখিনি। সারাজীবন আমার এই দৃশ্য মনে থাকবে। স্বাধীনতার আগের রাতে পরা’ধীনতার শৃঙ্খল ভাঙার গান গাওয়ায় আবার এগিয়ে ছিল বঙ্গনারী। সকলের একটাই দাবি ছিল জবাব চাই, বি’চার চাই।’

Bengali actor

সঙ্গে তিনি এও বলেছেন “যাঁরা এই না’রকীয়, দান’বীয়, পা’শবিক ঘটনা ঘটিয়েছে এই সমাজে তাঁরা কিন্তু একটা সাহায্য পেয়ে, শক্তির অবলম্বন করেই এই অত্যা’চারী ঘটনা ঘটিয়েছে। সবাই বুঝতে পারছে এটা একটা সংগঠিত অপরা’ধ। তাই এটার বি’চার চেয়েছে। তাও একটা কথা বলতে চাই, যে প্রতি’রোধ, যে ভাষা ধ্বনিত হয় যে সেটা যেন না থামে। যাঁরা এটা ঘটিয়েছে তাঁরা জানে মানুষ কিছুদিন পর ভুলে যাবে। কদিন ঘা’পটি মে’রে থাকার পর আবার সেই সাহায্য নিয়ে বুক ফুলিয়ে ঘুরবে। পুজোর আগে আবার এই হায়নারা অন্ধ’কার জ’ঙ্গল পেয়ে যাবে।”

আর সেই কারণেই বর্ষীয়ান অভিনেতা বাংলার নারীদের নির্দেশ দিয়েছেন এই প্রতিবাদ, প্রতিরোধ থামালে চলবে না। কণ্ঠ যেন রু’দ্ধ না হয়ে যায় সতর্ক থাকতে হবে। প্রতিবাদ চালিয়ে যেতে হবে। বিচারের বাণী যেন নীরবে নি’ভৃতে না কাঁ’দে। তাঁরা যেন বিচার না পাওয়া পর্যন্ত না থামে, তাঁদের পাশে অগণিত জনগণ আছে। অভিনেতার কথায়, ‘আমার তো পৃথিবী ছাড়ার সময় হয়েই এসেছে। কিন্তু তাও ছাড়ব না। তোমাদের পাশেই আমি থাকব।’

আরও পড়ুন: আনন্দীর আগমনে বিদায় নিচ্ছে কোন ধারাবাহিক? জগদ্ধাত্রী নাকি মিঠিঝোরা!

পরাণ বন্দ্যোপাধ্যায়ের কথা শুনে কী বলেছেন নেটিজেনরা?

অভিনেতার কথা শুনে অভিনেতাকে সমর্থন জানিয়েছেন অনেকেই। একজন নেটিজেন লিখেছেন “ভালো থাকবেন আপনি। এতদিন আপনার অভিনয় আমাদের মুগ্ধ করেছে। আজ আপনার এই সুন্দর অভিব্যক্তি মুগ্ধ করলো। সত্যি আজ আমরা বড় বিপর্যয়ের মুখে। এর আগে এরকম শুনিনি। বাকরু’দ্ধ সকলে। এটা কি সভ্য জগতে বাস করি। এর মধ্যে ডাক্তার জড়িত বলে আরো হতবাক।” দ্বিতীয়জন নেট দুনিয়ার সদস্য লিখেছেন “কি সুন্দর ও প্রয়োজনীয় কথাগুলো বললেন আমাদের প্রিয় পরাণ বন্দ্যোপাধ্যায়। মা বোনদের অভিবাদন।”

Back to top button