তৃতীয়বার বিয়ের পিঁড়িতে জনপ্রিয় অভিনেতা! পাত্রী ১৮ বছরের ছোট! সম্পর্কে আপন ভাইঝি! গলায় মালা পরিয়ে একে একে ভাঙলেন সমাজের সব নিয়ম—চলছে তুমুল চর্চা!

ফিল্ম ইন্ডাস্ট্রির (Film industry) সেলিব্রিটিদের নিয়ে বরাবরই দর্শক মহলে প্রত্যেকেরই আগ্রহ বেশি। তাদের ব্যক্তিগত জীবন কেমন, সেটা জানতে আগ্রহী থাকেন প্রত্যেকেই। বাস্তবে তারা কার সাথে প্রেম করছেন, কার সাথে তাদের বিয়ে হয়েছে, তাদের সংসার কেমন সেই সমস্ত প্রশ্ন সব সময় ঘিরে থাকে সেলিব্রেটিদের (Celebrity)। তাইতো সোশ্যাল মিডিয়া জুড়ে প্রায়শই সেলিব্রেটিদের ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা হয়ে থাকে।

এবারে সেরকমই চর্চার মুখে পড়লেন ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা। তৃতীয়বার বিয়ে করেছেন জনপ্রিয় এই অভিনেতা। তার এই বিয়ে নিয়েই শুরু হয়েছে তুমুল সমালোচনা। একাংশ নেটিজেনদের কটাক্ষের শিকার হয়েছেন অভিনেতা ইতিমধ্যেই। গত বছর তৃতীয় বার বিয়ে করে খবরে উঠে এসেছিলেন অভিনেতা। ২০২৪ সালের ২৩ অক্টোবর নিজের এক আত্মীয়াকেই বিয়ে করেন তিনি। সেই আত্মীয় আসলে সম্পর্কে তারকার ভাইঝি। এই বিষয় নিয়ে বিতর্ক হয়েছিল বিস্তর।

তারকা বিয়ের পরে সংবাদমাধ্যমকে বলেছিলেন, “আমি বিশ্বাস করি, এই বিয়েটা টিকে যাবে। ও আমার আত্মীয়, তাই এই সম্পর্ক নিয়ে আমি আত্মবিশ্বাসী।” তৃতীয় স্ত্রী অভিনেতার চেয়ে বয়সে ১৮ বছরের ছোট। এই বয়সের ব্যবধান নিয়েও কটাক্ষ ধেয়ে এসেছে তাঁর দিকে। তবে সে সব বিতর্কে কান না দিয়ে বালা বলেছিলেন, “গত এক বছর ধরে আমি ভাল করে খাওয়াদাওয়া করছি। ভাল করে ঘুমোচ্ছি, ওষুধ খাচ্ছি। তাই আমার স্বাস্থ্যও ভাল হয়েছে। আর ও আমি আগে থেকেই বিয়ের কথা ভেবে রেখেছিলাম।”

জনপ্রিয় সেই অভিনেতা প্রথমবার করেছিলেন জনপ্রিয় গায়িকাকে। তাঁদের একটি কন্যাসন্তানও রয়েছে। সেই বিয়ে ভাঙার পরে অন্য এক মহিলাকে বিয়ে করেছিলেন তিনি। যদিও আইনি পদ্ধতি মেনে সেই বিয়ে করেননি তাঁরা। তারপর আবার এই তৃতীয় বিয়ে সারলেন।

আরও পড়ুনঃ “বাবা আমাকে চিঠি লিখেছিলেন, বাড়ি ফিরে পড়লাম, পরের দিন সকালে কিছু না বলেই…” – আবেগপ্রবণ শাশ্বত চট্টোপাধ্যায়!

জনপ্রিয় সেই অভিনেতা হলেন মালয়ালম বিনোদন দুনিয়ার অভিনেতা বালা। নিজের ভাইজি কোকিলাকে বিয়ে করেছেন তিনি। অভিনেতার বিয়ের পরেই সমাজমাধ্যমে কটাক্ষ এবং সমালোচনার ঝড় উঠেছে। অভিনেতাকে নিয়ে নেটিজেনরা রীতিমতন হাসাহাসি করছে। এমনিতেই সেলিব্রেটিরা সবসময় চর্চায় থাকে। তার উপরে এই ধরনের খবর আরো বেশি মুখরোচক হয়ে ওঠে প্রত্যেকের কাছে।

Back to top button