‘এমন কতবার আমাকে বাদ দিয়ে অন্য অভিনেত্রীকে নেওয়া হয়েছে…’ টলিউডে পালাবদলের মাঝে মুখ খুললেন পায়েল! ‘অনেক জায়গায় আমন্ত্রণই পেতাম না’ বি’স্ফোরক অভিনেত্রী!

রাজ্যের রাজনৈতিক পরিবর্তনের পর এবার টলিউডেও নতুন সমীকরণ তৈরি হয়েছে। ইন্ডাস্ট্রির দায়িত্ব এখন রুদ্রনীল ঘোষ, হিরণ চট্টোপাধ্যায়, রূপা গঙ্গোপাধ্যায় এবং পাপিয়া অধিকারীদের হাতে। এই পরিবর্তনের পর থেকেই টলিপাড়ায় কাজ পাওয়া এবং রাজনৈতিক প্রভাব নিয়ে নানা আলোচনা শুরু হয়েছে। এর মধ্যেই অভিনেত্রী পায়েল সরকারও নিজের অভিজ্ঞতার কথা প্রকাশ্যে আনলেন।

সম্প্রতি ‘সপ্তডিঙার গুপ্তধন’ ছবির বিশেষ প্রদর্শনীতে দেখা যায় পায়েলকে। সাধারণত খুব বেশি ফিল্মি অনুষ্ঠান বা প্রিমিয়ারে তাঁকে দেখা যায় না। সেই প্রসঙ্গ উঠতেই অভিনেত্রী জানান, গত কয়েক বছরে ইন্ডাস্ট্রির আচরণে কিছু পরিবর্তন তিনি অনুভব করেছেন। তাঁর কথায়, অনেক অনুষ্ঠানেই তাঁকে ডাকা হত না, আবার কিছু জায়গায় ব্যক্তিগত কারণেও যাওয়া হয়ে উঠত না।

পায়েল আরও বলেন, শিল্প আর রাজনীতিকে আলাদা রাখাই উচিত। অভিনেত্রীর দাবি, বহুবার এমন হয়েছে যখন কোনও কাজের বিষয়ে কথা এগোনোর পর হঠাৎ করেই তাঁকে বাদ দেওয়া হয়েছে। কখনও বাড়ি থেকে শুটিংয়ের উদ্দেশে বেরোনোর আগেই ফোন এসেছে যে পরে জানানো হবে। পরে তিনি জানতে পেরেছেন, সেই জায়গায় অন্য কাউকে নেওয়া হয়েছে।

কিছু দিন আগে পায়েলের পারিশ্রমিক নিয়ে নানা আলোচনা হয়েছিল। শোনা গিয়েছিল, তিনি নাকি খুব বেশি পারিশ্রমিক দাবি করছেন বলেই অনেক ছবিতে তাঁকে নেওয়া সম্ভব হচ্ছে না। এই বিষয়ে অভিনেত্রীর বক্তব্য, পারিশ্রমিক নিয়ে কথা বলার আগেই অনেক সময় তাঁকে প্রজেক্ট থেকে সরিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি তিনি এটাও বলেন, ২০১৬ সালের পারিশ্রমিকে এখন আর কাজ করা সম্ভব নয়।

আরও পড়ুনঃ রায়ানের পাল্টা চাল! পারুলের জেদের মুখে নায়কের বিরাট চ্যালেঞ্জ! রায়ানের নতুন প্ল্যানে কুপোকাত পারুল! দুর্ধর্ষ আজকের পর্ব

আগামী দিনে তিনি রাজনীতিতে আরও সক্রিয় হবেন কি না, সেই প্রশ্নের স্পষ্ট উত্তর দেননি পায়েল। অভিনেত্রীর মতে, যে সরকারই ক্ষমতায় থাকুক না কেন, তার প্রভাব শিল্প জগতের উপর না পড়াই ভালো। ভবিষ্যৎ নিয়ে আপাতত সময়ের উপরই ভরসা রাখতে চাইছেন তিনি।

Back to top button