Breaking: অবশেষে বিয়ের পিঁড়িতে “বং ক্রাশ” পরম! জনপ্রিয় গায়কের প্রাক্তনেই বাঁধা পড়লেন তিনি!

টলি পাড়া তোলপাড়। ২৭ তারিখ, অর্থাৎ আজ সন্ধ্যায় নাকি বিয়ের পিঁড়িতে বসছেন পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee)! খবর ছড়াতেই বিস্তারিত জানতে উৎসুক হয়ে উঠেছেন দর্শকমহল। পাত্রীর পরিচয় জানলে আরো বেশি অবাক হতে হবে দর্শকদের। কার সাথে সাত পাকে বাঁধা পড়তে চলেছেন বং ক্রাশ পরমব্রত?
বিদেশিনী ইকার সঙ্গে একটা সময় লিভ ইন-এ থাকতেন পরমব্রত। তারপর তাদের দীর্ঘদিনের সেই সম্পর্কের বিচ্ছেদ ঘটে। আর তারপরেই ছড়িয়ে পড়লো তার বিয়ের খবর। তবে এবার পাত্রী কে? পাত্রীর নাম পিয়া চক্রবর্তী। ইনি জনপ্রিয় গায়ক অনুপম রায়ের প্রাক্তন স্ত্রী।
বেশ কিছুদিন ধরেই চারিদিকে চর্চিত এমন খবর। ২০২১ সালে অনুপমের সঙ্গে বিচ্ছেদ হয় পিয়ার। এরপর নানা সময়ে পরমব্রতর সঙ্গে বিয়ের খবর রটেছিল। তবে কেউই এ বিষয়ে কোনও কথা বলেননি। প্রাক্তন স্ত্রীর বিয়ে নিয়ে অনুপম বললেন, ‘হ্যাঁ আমিও শুনেছি এমনটাই, আমি আর কী বলব। আমাকে বাদই রাখো।’

দীর্ঘদিনের বিবাহিত জীবনের পর বিচ্ছেদ হয় পিয়া-অনুপমের। সেই খবর নিয়ে কম চর্চা হয়নি ইন্ডাস্ট্রির অন্দরে। মানসিক স্বাস্থ্যকর্মী পিয়া বা অনুপম কেউই কখনও তাদের সংসার ভাঙা বা জীবন এই ওঠাপড়া নিয়ে কোনওরকম মন্তব্য করেননি।
একেবারে ঘনিষ্ঠ কাছের মানুষদের নিয়ে আজ সন্ধ্যায় চার হাত এক হবে পিয়া-পরমব্রতর। টলিউডের তেমন কোনও সেলিব্রিটির উপস্থিতিও দেখা যাবে না বলেই খবর। মাস কয়েক আগে একবার রটে গিয়েছিল মুম্বইয়ে বিয়ে সেরেছেন তারা। এরপর পরমব্রতর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেছিলেন, ‘হ্যাঁ এমন তো আমিও শুনছি। একের পর এক কত এমন খবর আসে। নতুন কিছু নয়।’ সঙ্গে মজা করে এও বললেন, ‘তবে শুধু মুম্বইয়ে নয়, আমি বিভিন্ন রাজ্যে অনেকগুলো করে বিয়ে করেছি।’

