‘আমার মতন একজন দাপুটে অভিনেত্রীকে এতদিন…’ ‘আমার জলওয়া দেখানোর সময় এসেছে!’ বিধায়ক হওয়ার পর নতুন আত্মবিশ্বাসে পাপিয়া অধিকারী!

অভিনয় জীবন থেকে রাজনীতির মঞ্চ, দুই ক্ষেত্রেই নিজের আলাদা পরিচয় তৈরি করেছেন অভিনেত্রী তথা বিধায়ক পাপিয়া অধিকারী। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি খোলাখুলি জানালেন, নায়িকা হওয়ার অভিজ্ঞতা আর বিধায়ক হওয়ার অনুভূতি একেবারেই আলাদা। তাঁর কথায়, অভিনয়ের শুরুতে তাঁকে নিয়ে অনেকের সন্দেহ ছিল। কিন্তু রাজনীতিতে দল তাঁর উপর ভরসা রেখেই কঠিন আসনে লড়াইয়ের দায়িত্ব দিয়েছে। সেই বিশ্বাসই তাঁকে সবচেয়ে বেশি শক্তি জুগিয়েছে বলে জানান পাপিয়া।

সাক্ষাৎকারে টলিউড নিয়ে ক্ষোভও উগরে দেন অভিনেত্রী। তাঁর দাবি, দীর্ঘদিন ইন্ডাস্ট্রিতে থেকেও যোগ্য সম্মান পাননি। বহু পুরস্কার পাওয়ার পরেও কাজের সুযোগ কমে গিয়েছিল। পাপিয়ার কথায়, তাঁকে কেউ সেভাবে ছবির প্রস্তাব দিত না। তবে এখন পরিস্থিতি বদলাবে বলেই আশাবাদী তিনি। নিজের আত্মবিশ্বাসের কথা বলতে গিয়ে অভিনেত্রী জানান, তিনি নিজেকে “ছাইচাপা আগুন” মনে করেন এবং এবার ফের নিজের উপস্থিতি জোরালোভাবে প্রমাণ করার সময় এসেছে।

সিনেমার পাশাপাশি থিয়েটার ও ধারাবাহিকেও কাজ করেছেন পাপিয়া। তাঁর মতে, কোনও কাজই ছোট নয়। মঞ্চ অভিনয়ের অভিজ্ঞতা তাঁর জীবনে বিশেষ জায়গা দখল করে আছে। এমনকি নিজের কাজের মূল্যায়ন করতে গিয়ে তিনি বলেন, পদ্মশ্রীর মতো সম্মান পাওয়ার যোগ্য তিনি। কারণ দীর্ঘদিন ধরে অভিনয় জগতে তাঁর অবদান রয়েছে। এই স্বীকৃতিকে তিনি ব্যক্তিগত লোভ নয়, বরং প্রাপ্য হিসেবেই দেখছেন।

রাজনীতি নিয়েও বেশ কিছু গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন পাপিয়া। তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, মানুষের মানসিক পরিবর্তন হওয়া ভালো বিষয়। তবে এখনই সবাইকে দলে নেওয়ার পক্ষে নন তিনি। নতুনদের আগে পরীক্ষা দিতে হবে বলেও মন্তব্য করেন। পাশাপাশি টলিউডকে আরও বড় জায়গায় নিয়ে যাওয়ার স্বপ্নের কথাও শোনান পাপিয়া। তাঁর দাবি, বাংলা ইন্ডাস্ট্রির প্রতিভা ও প্রযুক্তি কোনও অংশে কম নয়।

আরও পড়ুনঃ কি দোষ ছিল সেই নিরাপরাধ মেয়েটার? দুশ্চরিত্র নায়ক অর্চির চরম প্রতারণার শিকার মুন! মানসিক কষ্ট পেয়ে ছাড়তে হয়েছিল পৃথিবী! মনে আছে ইষ্টি কুটুম ধারাবাহিকের মুনকে?

আসন্ন কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব নিয়েও আশাবাদী পাপিয়া অধিকারী। তিনি জানান, এবার নতুন কিছু ভাবনা নিয়ে এগোতে চান তাঁরা। শুধু বলিউড তারকা নয়, শিল্পপতিদেরও গুরুত্ব দেওয়ার পরিকল্পনা রয়েছে। একইসঙ্গে আবারও সিনেমায় নিয়মিত কাজ করার ইচ্ছার কথাও জানিয়েছেন অভিনেত্রী। তাঁর মতে, আগে অনেক ছবি মুক্তির সুযোগ পেত না, ফলে দর্শকের কাছেও পৌঁছত না। তবে এবার সেই পরিস্থিতি বদলাবে এবং দর্শক আবার আগের মতো তাঁকে বড় পর্দায় দেখতে পাবেন।

Back to top button