টলিউডে বয়স হলেই বাদ শিল্পীরা! অন্যদিকে নবীনরা মেকআপ করে বৃদ্ধ সেজে ভাতে মারছেন প্রবীণদের! এই নিয়ে এবার মুখ খুললেন সাবিত্রী চট্টোপাধ্যায় ও মাধবী মুখোপাধ্যায়

আমরা এমন অনেক ধারাবাহিক বা চলচ্চিত্র দেখে থাকি যেখানে তরুণ নায়ক নায়িকারা, প্রবীণ সেজে অভিনয় করে থাকেন। সম্প্রতি এমনই একটি সিরিজ প্রকাশ পেয়েছে হইচই প্ল্যাটফর্মে। যার নাম ইন্দুবালা ভাতের হোটেল যেখানে আমরা জনপ্রিয় নায়িকা তথা রাজ পত্নী নিয়ে, শুভশ্রী চক্রবর্তীকে অভিনয় করতে দেখছি। তার অসাধারণ অভিনয়ের মাধ্যমে এবং অনবদ্য মেকআপে তার মধ্যে যে প্রবীণ সত্তা ফুটে উঠেছে তা দেখে মুগ্ধ সমগ্র দর্শক মহল।
ইন্দুবালা ভাতের হোটেলে শুভশ্রীর এই লুক সবাইকে চমকে দিয়েছে। তাঁর অনুরাগীরাও যেমন প্রশংসা করেছেন। একইভাবে অভিনন্দন জানিয়েছেন, সিনেমা ইন্ডাস্ট্রিরও অনেকে এখানে শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে দেখা যাচ্ছে একটি তাঁতের সাদা শাড়ি পরে। সাদা রঙের এই তাঁতের শাড়িতে কালো পাড়ও রয়েছ। এই শাড়িতে ছাপোষা এক ছোঁয়া রয়েছে তাঁর সাজে। আটপৌরে ধাঁচে এই শাড়িটি পরেছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়।
তবে শুধুই সাজপোশাকে সম্পূর্ণ হয়নি ইন্দুবালার সাজ। একইসঙ্গে মেকআপটিও যথেষ্ট গুরুত্বপূর্ণ। প্রস্থেটিক মেকআপের সাহায্য়ে নিজের সম্পূর্ণ মুখই বদলে ফেলেছেন তিনি। এখন তাঁকে দেখে কোনওভাবেই বোঝার উপায় নেই এই অভিনেত্রী একজন ডাকসাইটে সুন্দরী। শুধুই মেকআপ বা সাজ পোশাক নয়, উপরন্তু শুভশ্রীর এক্সপ্রেশন ও বডি ল্যাঙ্গুয়েজও এই ক্ষেত্রে প্রশংসা করার মতোই। শ্রীতমা ভট্টাচার্য থেকে শুরু করে অনিন্দিতা বসু সহ অন্যান্য তারকারাও তাঁর প্রশংসা করেছেন।
তবে এখানেই উঠে আসে একটি প্রশ্ন। টলিউডের এত ডাকসাইটের প্রবীণ অভিনেতা-অভিনেত্রীরা থাকতে কেন নবীন অভিনেত্রীদের দিয়েই প্রবীণের চরিত্রে অভিনয় করানো হচ্ছে? এতে কি কোনোভাবে প্রবীণ অভিনেত্রীদের কর্মসংস্থান কমছে? ইন্দুবালা চরিত্রে সাবিত্রী চট্টোপাধ্যায় বা মাধবী মুখোপাধ্যায় কেও নেওয়া যেত। তারা অত্যন্ত সফলভাবে চরিত্রটিকে ফুটিয়ে তুলতে সক্ষম ছিলেন। তবে এই সিদ্ধান্ত কি ভুল?
এই প্রসঙ্গে শেষমেশ মুখ খুললেন মাধবী সাবিত্রী প্রমুখ অভিনেত্রীরা। তারা বললেন নির্মাতারা মনে করেছেন নবীন চরিত্র প্রবিনের ভূমিকায় অভিনয় করতে পারবে আর সেটাই মানুষ বেশি দেখবে, তাই নিয়েছে এখানে কারোর কিছু বলার থাকতে পারেনা। আবার কেউ বলেছে একজন নবীন অভিনেত্রী প্রবীণ অভিনেত্রীর ভূমিকায় অথবা একজন নবীন অভিনেতা প্রবীণ অভিনেতার ভূমিকায় অভিনয় করতেই পারেন আর এটা বেশ প্রশংসাযোগ্য এখানে তাদের কোন সমস্যা নেই বরং তারা তাদের নবীন প্রজন্মকে এতটা যোগ্য দেখতে পেয়ে অত্যন্ত খুশি।

