এবার মুখ্য চরিত্রে খেলনা বাড়ির কলি! কার সাথে জুটি বাঁধলেন যা দেখে দর্শকরা প্রশংসায় পঞ্চমুখ?

বেশ অনেকদিন হলো জি বাংলায় শুরু হয়েছে ‘খেলনা বাড়ি’। ধারাবাহিকের মুখ্য চরিত্রে রয়েছেন ‘কে আপন কে পর’ খ্যাত বিশ্বজিৎ ঘোষ এবং সান বাংলার নায়িকা আরাত্রিকা মাইতি। আর এই ধারাবাহিকের হাত ধরে ফের ছোটপর্দায় ফিরেছেন অভিনেত্রী অস্মিতা চক্রবর্তী।
অভিনেত্রী অস্মিতা চক্রবর্তী ‘ভাগ্যলক্ষ্মী’ ধারাবাহিকে ‘রিয়া’ চরিত্রে অভিনয় করে দর্শকমহলে খ্যাতি অর্জন করেন। খুব অল্প দিনেই দর্শকের মন জয় করেছিল তার সৌন্দর্য আর মিষ্টি অভিনয়। ধারাবাহিকে প্রধান জুটির পাশাপাশি ‘শুভ-রিয়া’ জুটিও বেশ জনপ্রিয় হয়ে উঠেছিল। এছাড়াও ফেলনা, সাঁঝের বাতি ধারাবাহিকেও অভিনয় করেছেন অস্মিতা।
জি-বাংলার হাত ধরে কামব্যাক করছিলেন এই অভিনেত্রী। ‘খেলনা বাড়ি’ ধারাবাহিকে তাঁকে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে। এর আগে অব্দি তিনি সদস্য ছিলেন স্টার জলসা। এরপর স্টার জলসা ছেড়ে এই প্রথম জি-বাংলার সদস্য হচ্ছেন তিনি।
সোশ্যাল মিডিয়ায় তিনি বেশ সক্রিয় তার ভক্তের সংখ্যা ও নেহাত কম নয়, এই পরিচিত মুখ যে একদিন অনেক বড় পরিচিতি পাবে সেটা তো নিশ্চিত ছিল। আর এই দিন তারই প্রমাণ মিলল। এবার নাকি ধারাবাহিকের মেন চরিত্রে ফিরছেন কলি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় কিছু পোস্ট ভাইরাল হয় যেখানে তাকে প্রপার লুকে শুটিং এর সেটে দেখা যায় এবং যা দেখে মনে হয় কোন নতুন ধারাবাহিক শুটিং চলছে তার!
বিপরীতে থাকা নায়ক কে বেশ পছন্দ হয় দর্শকদের কিছু কিছু দর্শক কামনা করেন এই জুটি যেন খুব তাড়াতাড়ি ধারাবাহিক নিয়ে চলে আসে টেলিভিশনের পর্দায়। কিন্তু আদৌ কি কোন শুটিং হচ্ছে ধারাবাহিকের? হতাশ হলেও এমনটা নয়। একটি মিউজিক ভিডিও শুট হচ্ছে যেখানে রয়েছে কলি অর্থাৎ অস্মিতা। এটি কোন ধারাবাহিকের শুটিং নয়। খুব তাড়াতাড়ি ইউটিউবে অ্যাভেলেবেল থাকবে কোন অস্মিতার এই মিউজিক ভিডিও।

