‘ওয়ালাইকুম সালাম… আমি আল্লার ভক্ত’- কৃষ্ণনামে মত্ত সৌমিতৃষার কন্ঠে আল্লার নাম! হঠাৎ এমন কেন বললেন তিনি?

বর্তমান সময়ে টলিউডের (Tollywood Industry) জনপ্রিয় অভিনেত্রীদের তালিকা অন্যতম একজন হলেন সৌমিতৃষা কুণ্ডু (Soumitrisha Kundu)। ছোট পর্দা দিয়ে নিজের অভিনয় যাত্রা শুরু করলেও কয়েক মাস আগেই বড় পর্দায় ডেবিউ করেছেন সৌমিতৃষা। তার অভিনীত সর্বশেষ জনপ্রিয় ধারাবাহিক হলো মিঠাই (Mithai)। মিঠাইয়ের হাত ধরেই জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে গিয়েছেন অভিনেত্রী। বাংলার মানুষের ঘরে ঘরে পৌঁছে গিয়েছেন তিনি।

এর আগেও বেশ কিছু ধারাবাহিকে বিভিন্ন চরিত্রে অভিনয় করলেও মিঠাই যেন সৌমিতৃষার ভাগ্যের চাকা ঘুরিয়ে দিয়েছে। মিঠাইয়ের হাত ধরে একের পর এক বড় পর্দায় কাজের সুযোগ পেয়েছেন অভিনেত্রী। ইতিমধ্যে সুপারস্টার দেবের বিপরীতে অভিনেত্রীকে প্রধান ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছে। এছাড়া কিছুদিন আগেই অভিনেত্রীর নতুন ছবি ১০ই জুন মুক্তি পেয়েছে। এমন কি হইচই এর একটি ওয়েব সিরিজেও দেখা মিলেছে সৌমিতৃষার।

Soumitrisha Kundu, Tollywood, Actress, Bengali Serial, সৌমিতৃষা কুণ্ডু, টলিউড, অভিনেত্রী, বাংলা সিরিয়াল

তবে এবারে সকলের প্রিয় সেই মিষ্টি সৌমিতৃষা নেটিজেনদের আরও কাছের মানুষ হয়ে উঠলো। অভিনেত্রীকে ঘিরে রীতিমতো হইচই পড়ে গিয়েছে সাড়া সোশ্যাল মিডিয়া জুড়ে। অভিনেত্রীর এক মন্তব্যের জন্যই তাকে সাধুবাদ জানাচ্ছেন একাংশ নেটিজেন। সম্প্রতি অভিনেত্রীর জন্মদিনে অনুরাগীরা বিশেষ আয়োজন করেছিলেন। সেখানেই তাঁকে কৃষ্ণরূপে সাজিয়ে তোলা হয়েছিল।

আরও পড়ুনঃ একেবারে আটঘাট বেঁধেই মাঠে নেমেছে রুদ্র! জামাইবাবুর চক্রব্যূহ ভেদ করতে কি করবে ফুলকি? ফাঁ’স ধারাবাহিকের আজকের পর্ব!

সৌমিতৃষা নিজে কৃষ্ণভক্ত। জন্মদিনে তিনি বারবার ছুটে যায় বৃন্দাবনে। তাই মা-বাবাকে নিয়ে এই বিশেষদিন প্রতিবারের মতো সেখানেই কাটিয়েছেন। তাঁর ভক্তি দেখে সকলেই মুগ্ধ। এবার সেই সৌমিতৃষাই লিখলেন, ‘আমি আল্লারও ভক্ত। যখনই আমার কানে আসে আজানের শব্দ, আমার গায়ে কাঁটা দেয়। আপনাকেও ওয়ালিকুম সালাম’। আর এই কথাতেই শুরু হইচই।

অভিনেত্রীকে ভালবাসা জানিয়ে এক মুসলিম অনুরাগী তাঁর উদ্দেশে লেখেন, ‘মাশাল্লাহ! যদিও আমি মুসলিম, আমি আপনার একজন খুব বড় ভক্ত। আপনার ভগবানে এমন ভক্তি শ্রদ্ধা দেখে খুব ভাল লাগল। আমি আল্লাহর কাছে দোয়া করব, যাতে তিনি আপনার ও আপনার পরিবারের সকলকে খুব ভাল রাখেন। (আমিন) বাংলাদেশ থেকে ভালবাসা। আন্টি ও আংকেলকে আমার সালাম।’

Back to top button