‘ভন্ড শ্রেয়া ঘোষাল! ভণ্ডামির জায়গা পায়না…’ -গায়িকার কথা শুনে চোটে গেলেন দর্শক! নিজের গাওয়া গান নিয়ে কেনো এমন বললেন গায়িকা?

বর্তমানে গানের জগতে (Music Industry) গোটা বিশ্বে নিজের নাম ছড়িয়ে দিয়েছেন বঙ্গ তনয়া শ্রেয়া ঘোষাল (Shreya Ghoshal)। তার কণ্ঠস্বরে মুগ্ধ এখন গোটা বিশ্ব। শুধুমাত্র টলিউড বা বলিউডে আটকে নেই গায়িকা। তার কণ্ঠস্বর এখন ছড়িয়ে পড়েছে দেশ থেকে বিদেশের মাটিতে। বাংলা, হিন্দি এমনকি দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে তার গানের জাদুতে মুগ্ধ প্রত্যেকে। এমনকি তাকে এই যুগের আশা ভোঁসলে এবং লতা মঙ্গেশকরের সাথে তুলনা করা হয়ে থাকে।
শ্রেয়া ঘোষালের ঝুলিয়ে রয়েছে একাধিক জাতীয় এবং আন্তর্জাতিক পুরস্কার। তার এত নাম-যশ, খ্যাতি থাকা সত্ত্বেও অহংকার তাকে ছুঁতে পারেনি। তিনি বরাবরই মাটির মানুষই ছিলেন। বাংলার মেয়ে হয়ে বিদেশে গান করার পরেও বাংলাকে কখনো ভুলে যায়নি শ্রেয়া। তাইতো তিনি সকলের এত প্রিয়। এত মানুষের থেকে ভালোবাসা পেয়েছেন। কিন্তু এবারে শ্রেয়া ঘোষালকে ভণ্ড বলে দাবি করেছেন অসংখ্য মানুষ।
তবে হঠাৎ করে জনপ্রিয় গায়িকাকে কেনো এতো বড় কথা বললেন নেটিজেনরা? কিসের জন্য এমন অভিযোগ করলেন তারা। সম্প্রতি এক সাক্ষাৎকারে শ্রেয়া এমন কিছু কথা বলেছেন যার জন্য রেগে গিয়েছেন নেটিজেনদের একাংশ। সেই কারণেই শ্রেয়াকে ভণ্ড বলে দাবি করেছেন তারা।
শ্রেয়া সাক্ষাৎকারে বলেন “বলিউডে কিছু কিছু এমন গান তৈরি হয় যেখানে মেয়েদের একটি দ্রষ্টব্য হিসেবে ব্যবহার করা হয়। নারীদের সেক্সি, বস্তুনিষ্ঠ করে দেওয়ার প্রবণতা থাকে সেই সমস্ত গানগুলির মধ্যে। তবে সময়ের সঙ্গে আমি অনেক সচেতন হয়েছি কারণ অনেক ছোট ছোট শিশুদের এই গানের তালে তালে নাচ করতে দেখেছি। আমি আমার সামনে ছোট ছোট শিশুদের ‘চিকনি চামেলি’ গানের তালে তালে নাচ করতে দেখেছি। ওরা হয়তো কিছুই বোঝে না, কিন্তু আমার খুব লজ্জা লাগে। আমি খুব বিব্রত বোধ করি যখন পাঁচ বা ছয় বছরের কোন শিশু এই গানের তালে তালে কাজ করে কিছু না বুঝেই।”
গায়িকা আরও বলেন “এই গানগুলি যদি কোনও মেয়ে লিখতেন তাহলে হয়তো অনেক বেশি সচেতন হয়ে লিখতে পারতেন, কিন্তু পুরুষ লেখকদের দ্বারা গানগুলি লেখার কারণে গানগুলির ভাষা অনিয়ন্ত্রিত হয়ে যায়। এই গানগুলির প্রভাব মানুষের মনে ভীষণভাবে প্রভাব ফেলে। আমি কখনওই চাই না এমন কোনও গান বা ব্লকবাস্টার সিনেমার অংশ হতে।” শ্রেয়া ঘোষালের এই মন্তব্যে অনেকেই গায়িকার সঙ্গে সহমত পোষণ করেছেন। একজন লিখেছেন, ঠিকই বলেছেন শ্রেয়া। তবে অনেকেই আবার শ্রেয়ার এই মন্তব্য শুনে তাঁকে পাল্টা ভণ্ড বলেও আমক্রমণ করেন।
আরও পড়ুনঃ নায়কের পর এবার নায়িকা! খুব শীঘ্রই নতুন ধারাবাহিকে নায়িকা হয়ে ফিরছেন নিম ফুলের মধুর পর্ণা! বিপরীতে থাকছেন কোন জনপ্রিয় নায়ক?
এক নেটিজেন লিখেছেন, “আমি শ্রেয়ার কনসার্টে অংশ নিয়েছিলাম এবং তিনি এই গানটি স্বআগ্রহে গেয়েছিলেন।” অন্য একজন লিখেছেন, “সম্প্রতি ইন্ডিয়ান আইডলের একটি পর্বে এই গানটি আমি নিজেই গয়েছিলেন এবং উপভোগ করেছিলেন। পুরোটাই আপনার ভণ্ডামি।”

