‘বউয়ের প্যান্ট পরেই চলে এসেছেন!’ ফ্যাশনের নামে প্রহসন! গৌরবের পোশাক দেখে হাসির রোল দর্শক মহলে

নিজের ছবির প্রিমিয়ারে গিয়েছিলেন গৌরব চট্টোপাধ্যায়। এক অদ্ভুত ধরনের পোশাকে দেখা যায় তাঁকে। সেই পোশাকে তাঁকে দেখে ক্রাশ খাওয়ার বদলে হাসির রোল উঠল। একটু অত্যধিক ফ্যাশনেবল হতে গিয়ে বেশ ভালোই ট্রলের মুখে পড়লেন গৌরব।

১৭ মার্চ মুক্তি পেয়েছে ‘ঘরে ফেরার গান’। এই ছবিতে মুখ্য চরিত্রে যারা রয়েছেন তারা হলেন পরমব্রত চট্টোপাধ্যায়, ইশা সাহা এবং গৌরব চট্টোপাধ্যায়।

শুক্রবার শহরের এক মাল্টিপ্লেক্সে ছিল ছবির প্রিমিয়ারের আয়োজন। আর প্রিমিয়ার মানেই বোঝা যাচ্ছে সেই বিশেষ প্রেক্ষাগৃহে তারকার মেলা বসবে। নামিদামি ফ্যাশনেবল পোশাকে ক্যামেরার সামনে এসে নিজেদেরকে অনন্য লুকে তুলে ধরেন অভিনেতারা। সেই অনুযায়ী প্রিমিয়ারে উপস্থিত হয়েছিলেন গৌরবও। নিজের ছবির বিশেষ প্রদর্শনী। তাই নিজেকে একটু অন্য ভাবে সাজাতে চেয়েছিলেন অভিনেতা। নিজেকে অন্যভাবে তুলে ধরতে গিয়ে ঘটলো মহা বিপত্তি।

গৌরবের পরনে ছিল স্ট্রাইপ শার্ট আর সঙ্গে জিন্স আর সেটা ছিল বেশ বেমানান। ব্যস সেই পোশাকে ফ্রেমবন্দি হতেই হাসির ফোয়ারা ছোটে সমাজমাধ্যমগুলির পাতায়। এখন প্রশ্ন সামান্য জেমস আর শার্ট-এ কি এমন রয়েছে যার জন্য এত কান্ড? আসলে একটু অন্য ধরনের জিন্স পরে প্রিমিয়ারে এসেছিলেন গৌরব। অনেকেই মন্তব্য করেছেন ছেলেদের জিন্স নাকি অন্য ধরনের হয় এরকমটা সচরাচর হয় না। ছবিতে দেখা যাচ্ছে, গৌরবের কোমরের চারপাশে জিন্সের অংশটুকু একদম আঁটসাঁট, বাকিটা পুরোই ঢিলে। যা দেখে কেউ লিখেছেন, “বৌয়ের জিন্স পরেই প্রিমিয়ারে চলে এসেছ যে!” কেউ লিখেছেন, “এ তো মেয়েদের জিন্স।” আবার কেউ সরাসরি লিখেছেন, “দেবলীনাদির প্যান্ট নাকি?” একটু অন্য ধরনের পোশাক পড়তে চেয়েছিলেন গৌরব আর সেটা করতে গিয়ে যে এহেন কটাক্ষের স্বীকার হতে হবে, কে জানত! গৌরবের থেকে অবশ্য পাল্টা কোন উত্তর পাওয়া যায়নি।

 

View this post on Instagram

 

A post shared by Gourab Chatterjee (@baruog)

গৌরবকে এখন ‘ গৌরব ‘ নামটার থেকে মধ্যবিত্ত বাঙালি ঋদ্ধি নামে বেশি চিনবে। ‘গাঁটছড়া’ সিরিয়ালে খড়ি আর ঋদ্ধির প্রেম দর্শক মহলে চর্চার বিষয় হয়ে উঠেছে। বেশ অনেকটা সময় পেরলেও তাদের জীবনের রসায়ন, তাদের পথ চলা, একে অপরের হাত কখনো না ছাড়া সমস্তটা দেখতে মানুষ ভীষণভাবে কৌতুহলী। সিরিয়ালে খড়ির ছোট বোন বনির বিয়ের পর তাদের জীবনে আর কী কী ঘটে, এখন সেটাই দেখার অপেক্ষায় টেলি পাড়া।

Back to top button