কাজ দেওয়ার নাম করে সহবাস! ভয়ংকর অভিযোগ উঠে এল অভিনেতা জয়জিতের বিরুদ্ধে

বর্তমানে পশ্চিমবঙ্গের পরিস্থিতি ভয়ংকর। এর আগে এই ধরনের পরিস্থিতি সম্মুখীন হয়তো পশ্চিমবঙ্গবাসী হয়নি। আরজিকর (R.G. Kar) কান্ডে তোলপাড় গোটা দেশ। শুধুমাত্র কলকাতাতেই যে এই ঘটনা আটকে রয়েছে তা নয় কলকাতার বাইরে ও বিভিন্ন শহরে এমনকি দেশের বাইরে ও বিভিন্ন বিদেশের মাটিতে এই খবর ছড়িয়ে পড়েছে। যত দিন যাচ্ছে নতুন নতুন তথ্য সামনে আসছে।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে এবারে সামনে এলো টলিউডের এক কালো অন্ধকার দিকের গল্প। আমরা কম বেশি প্রত্যেকেই জানি ফিল্ম ইন্ডাস্ট্রিতে এই ধরনের ঘটনা অনেক ঘটেছে এবং বর্তমানেও ঘটে চলেছে। সেরকমই এক ঘটনা নতুন করে উঠে এসেছে আরজিকর কান্ডের পর। অভিনয় জগতের জনপ্রিয় অভিনেতা, জয়জিৎ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যৌ’ন হে’নস্তার অভিযোগ এনেছে কলকাতার এক মডেল। সম্প্রতি জনপ্রিয় এক সংবাদমাধ্যমে সাক্ষাৎকারে এই নিয়ে মুখ খুলেছেন দুজনই।
কি ঘটেছিল আসল ঘটনা?
গত সপ্তাহে অভিনেতা জয়জিতের বিরুদ্ধে বড় অভিযোগ আনে মডেল শিখা। শিখার কথা অনুযায়ী, জয়জিতের সাথে শিখার প্রথম আলাপ হয় ফেসবুকের মাধ্যমে। ফেসবুকে প্রথম জয়জিৎ শিখাকে মেসেঞ্জারে মেসেজ করে। সেখানে জয়জিৎ তাকে তার উজ্জ্বল ভবিষ্যতে এগিয়ে নিয়ে যাওয়া স্বপ্ন দেখায়। প্রথম দিকে শিখার সঙ্গে দারুন ভালো ব্যবহার করেছিল জয়জিৎ। কিন্তু ধীরে ধীরে কথা যত এগতে থাকে তত কথাবার্তার মাধ্যমে অন্য ইঙ্গিত দিতে থাকে জয়জিৎ। প্রথমে ঘুরিয়ে ফিরিয়ে বোঝাতে চাইলে পরে সরাসরি শিখাকে শারীরিক সম্পর্কে জড়ানোর কথা বলেন অভিনেতা। ফেসবুকে তাদের কথাবার্তার স্ক্রিনশটের ছবি সংবাদ মাধ্যমকে দেখায় ওই মডেল।
এমনকি জয়জিৎ তার বিবাহ বিচ্ছেদের কথা বলে শিখার সঙ্গে একাধিকবার সহবাস করে। পরবর্তী সময়ে শিখা যখন বুঝতে পারে জয়জিৎ তাকে মিথ্যে আশ্বাস দিয়ে তার সুযোগ নিচ্ছে তখন অনেক দেরি হয়ে গেছে। এই নিয়ে শিখা জয়জিৎ এর স্ত্রীর সাথেও কথা বলেন কিন্তু তার তরফ থেকে কোনরকম সাহায্য পাননি তিনি। উল্টে জয়জিৎ এর এই কুকীর্তির কথা যে তিনি সব জানে সেটা জানায় শিখাকে।
আরও পড়ুন: মধুবনীর কোলে ফিরে এলো মিহি! তদন্তে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য! এবার কোথায় পালাবে কমলিনী?
এই বিষয়ে জয়জিৎ কী জানিয়েছেন?
এই বিষয়ে অভিনেতা জয়জিৎ জানিয়েছেন যে তিনি শিখা নামের কোনো মডেলকে চেনেন না। আগে কোনদিনও এরকম কারোর সাথেই তার ফেসবুকে কথা হয়নি। কেন তার বিরুদ্ধে এই ধরনের অভিযোগ করছেন ওই মডেল তিনি এ বিষয়ে কিছুই জানেন না। যদিও এই বিষয়টা এখন আদালত অবধি গড়িয়েছে। আদালতেই সিদ্ধান্ত নেওয়া হবে আসল ঘটনা কি এবং এই ধরনের কোন ঘটনা ঘটেছিল কিনা।

