‘প্রধান’ চরিত্রের জন্য নিজের প্রিয় জিনিসের বলি দিলেন মিঠাই! কষ্টের কথা শেয়ার করলেন সৌমিতৃষা

কিছুদিনের মধ্যেই শুরু হবে প্রধানের শুটিং তার আগেই নিজের আত্মত্যাগের কথা ভক্তদের সামনে আনলো সৌমিতৃষা

জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক ‘মিঠাই’ সৌমিতৃষা কুন্ডু (Soumitrisha Kundoo)-র জীবনের অন্যতম মাইলস্টোন। গত আড়াই বছর ধরে মিঠাই হিসাবেই বেঁচেছেন সৌমিতৃষা। এই ধারাবাহিক ঘুরিয়ে দিয়েছে তাঁর কেরিয়ারের মোড়। এবার বড় পর্দায় অভিষেক হতে চলেছে সৌমিতৃষার। চলতি মাস থেকেই শুরু হতে চলেছে তাঁর ডেবিউ ফিল্ম ‘প্রধান’-এর শুটিং।

অনেক কটাক্ষের সম্মুখীন হয়েছেন সৌমি

এই ফিল্মে দেব (Dev)-এর বিপরীতে অভিনয় করতে চলেছেন সৌমিতৃষা। এর আগে ‘প্রজাপতি’-তে দেবের বিপরীতে অভিনয় করেছিলেন ধারাবাহিকের নায়িকা শ্বেতা ভট্টাচার্য (Sweta Bhattacharya)। কিন্তু তাঁকে সমালোচিত হতে হয়নি দেবের নায়িকা হওয়ার জন্য। সৌমিতৃষার ক্ষেত্রে পরিস্থিতি যথেষ্ট নেতিবাচক। প্রতি মুহূর্তে নেটিজেনদের একাংশ তাঁকে ‘দেবের পা চেটে’ তাঁর নায়িকা হওয়ার কটাক্ষ করছেন।

নিজের দক্ষতা দিয়ে সুযোগ পেয়েছেন মিঠাই

‘প্রধান’-এর প্রযোজক অতনু রায়চৌধুরী (Atanu Roychowdhury) জানালেন, সৌমিতৃষার সাথে ফিল্মে অভিনয়ের ব্যাপারে তিন বছর আগে কথা হয়েছিল। তবে এরপর ‘মিঠাই’ নিয়ে ব্যস্ত হয়ে পড়েন নায়িকা। পরিচালক অভিজিৎ সেন (Abhijit Sen) ‘প্রধান’-এর চিত্রনাট্য শোনালে অতনুবাবুর মনে হয়, চরিত্রটির জন্য সৌমিতৃষা উপযুক্ত। সেই সময় ‘মিঠাই’-ও শেষ লগ্নে। রাজি হয়ে যান সৌমিতৃষাও।

সৌমিতৃষা কখনোই কোনো নেতিবাচক মন্তব্যকে পাত্তা দেননি এবং এখনো দিচ্ছেন না। তার মতে নেগেটিভ জিনিসপত্র যত জীবনে আসবে তত সেগুলোকে এড়িয়ে যাওয়া উচিত। গায়ে মাখলে এগুলো যায় না। চলতি মাস থেকেই নর্থ বেঙ্গলে শুরু হবে ‘প্রধান’-এর শুটিং। এই ফিল্মে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন পরাণ বন্দ্যোপাধ্যায় (Paran Banerjee)। ক্রিসমাসের ছুটিতে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘প্রধান’।

অনেক স্ট্রাগল করতে হয়েছে সৌমিকে

মিঠাই দর্শকদের কাছে প্রিয় নায়িকা হয়ে উঠতে পেরেছে কারণ সৌমির মধ্যে সেই দক্ষতা রয়েছে। আজ যে জায়গায় অভিনেত্রী পৌঁছেছেন তার জন্য প্রয়োজন ডেডিকেশন পরিশ্রম এবং দক্ষতা। এই প্রত্যেকটি জিনিসই তার মধ্যে বিদ্যমান। এই পর্যায়ে অব্দি পৌঁছানোর জন্য তাকে অনেক স্ট্রাগেল করতে হয়েছে। সেই কথা নিজেই জানান অভিনেত্রী। মিঠাই সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেন যার ক্যাপশনে তিনি লেখেন একমাত্র স্ট্রাগল পারে লক্ষ্যে পৌঁছে দিতে।

 

View this post on Instagram

 

A post shared by SOUMITRISHA (@soumitrishaofficial)

Back to top button