দ্বিতীয়বার নতুন জীবন শুরু করলো “পাখি”! ‘আমার বরটা সুন্দর হয়েছে তো?’ অভিনেত্রীর সঙ্গে মিষ্টি রসিকতায় মাতলেন মাধবী মুখোপাধ্যায়!

গত ২৩ জানুয়ারি জীবনের নতুন অধ্যায়ে পা রেখেছেন জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার। দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসে তিনি প্রমাণ করলেন, সম্পর্ক ভাঙার পরেও নতুন করে জীবন শুরু করা যায় আত্মবিশ্বাসের সঙ্গে। সৌরভ চক্রবর্তীর সঙ্গে সম্পর্ক বিচ্ছেদের পর বহুদিনের বন্ধু দেবমাল্য চক্রবর্তীকেই নিজের জীবনসঙ্গী হিসেবে বেছে নেন অভিনেত্রী। বারুইপুর রাজবাড়িতে ঘরোয়া অথচ জমকালো বিয়ের পর রবিবার ছিল তাঁদের রিসেপশন, যা ঘিরে অনুরাগীদের আগ্রহ ছিল তুঙ্গে।

রিসেপশনের জন্য শোভাবাজার রাজবাড়ির ঐতিহ্যবাহী পরিবেশকে বেছে নেওয়া হয়েছিল ভেন্যু হিসেবে। সেই ঐতিহাসিক আবহে মধুমিতা সেজেছিলেন গাঢ় লাল রঙের ভারী কাজ করা সিল্ক শাড়িতে, যা তাঁর সৌন্দর্য আরও উজ্জ্বল করে তুলেছিল। দেবমাল্য পরেছিলেন ধবধবে সাদা শেরওয়ানি, বর্ডার জুড়ে সোনালি কারুকাজ, গলায় স্টাইলিশ হার আর হাতে দামি ঘড়ি। স্বামীর নামের সিঁদুরে রাঙানো সিঁথিতে মধুমিতা যেন একেবারে পরিপূর্ণ নববধূ।

বিয়ে থেকে রিসেপশন, দুই অনুষ্ঠানেই সাজে ছিল সরলতা আর আভিজাত্যের সুন্দর মেলবন্ধন। লাল সাদা রঙে সাজানো বিয়ের মণ্ডপে ছিল কালীপুজোর থিম, আর রিসেপশনের আসরে ভোলেবাবার ত্রিশূল ঘিরে বিশেষ সাজ। অতিথিদের জন্য মেনুতেও রাখা হয়েছিল রাজকীয় স্বাদ। টলিউডের বহু নামী তারকা, সহকর্মী ও প্রবীণ শিল্পীদের উপস্থিতিতে অনুষ্ঠান হয়ে ওঠে আরও স্মরণীয়। তবে সবার নজর কেড়েছেন বর্ষীয়ান অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়।

মাধবী মুখোপাধ্যায় ও মধুমিতার একটি বিশেষ মুহূর্ত ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। টলিউড অনলাইনে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, দেবমাল্য ও মধুমিতা সাদরে তাঁকে স্বাগত জানাচ্ছেন। হাসিমুখে মধুমিতা বর্ষীয়ান অভিনেত্রীর সঙ্গে স্বামীর পরিচয় করিয়ে দিয়ে মজা করে বলেন, কেমন লাগলো আমার বর সুন্দর হয়েছে না। উত্তরে মাধবী মুখোপাধ্যায় আবেগভরে জানান, খুব সুন্দর হয়েছে তোর বিয়েতে আশীর্বাদ করতে না আসা কি কখনও হয়। এই কথোপকথন মন ছুঁয়ে গেছে অনুরাগীদের।

আরও পড়ুনঃ ‘দুঃখ পাবো না যদি ও বড় হয়ে বড়লোক না হয়, কিন্তু যদি ছো’টলোক তৈরি হয় তাহলে…’ সন্তানের ওপর বাবার ছায়া পড়তে দিতে চান না পিংকি বন্দ্যোপাধ্যায়? ছেলেকে কিভাবে মানুষ করতে চান অভিনেত্রী?

প্রসঙ্গত, বর্তমানে মধুমিতা ব্যস্ত রয়েছেন ভোলেবাবা পার কারেগা ধারাবাহিকের কাজ নিয়ে। অন্যদিকে দেবমাল্য চক্রবর্তী ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত নন, তিনি আইটি পেশার সঙ্গে যুক্ত। ছোটবেলার বন্ধুত্ব থেকেই তাঁদের সম্পর্ক ধীরে ধীরে গভীর হয়েছে। দীর্ঘদিনের বিশ্বাস আর বন্ধুত্বের পথ পেরিয়ে অবশেষে ভালোবাসার পরিণতি পেল তাঁদের সম্পর্ক। নতুন জীবনের এই শুরুতে মধুমিতা ও দেবমাল্যকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা।

Back to top button