বছরের শুরুতেই বিয়ের পিঁড়িতে মধুমিতা! বন্ধুত্ব থেকে প্রেম, প্রেম থেকে বিয়ে! খোলামেলা আড্ডায় মধুমিতা!

এই মুহূর্তে টলিউড (Tollywood) ইন্ডাস্ট্রিতে অন্যতম জনপ্রিয় ও সুন্দরী অভিনেত্রী হলেন মধুমিতা সরকার (Madhumita Sarcar)। বাংলার সকল পুরুষের স্বপ্নের নারী এখন মধুমিতা। অভিনেত্রীর অভিনয় এবং রূপে মুগ্ধ গোটা বাংলার মানুষ। টেলিভিশনের ছোট পর্দা দিয়ে অভিনয় যাত্রা শুরু হলেও বর্তমানে রুপোলি পর্দার পাশাপাশি ওটিটি প্লাটফর্মেও রাজত্ব চালাচ্ছে মধুমিতা। তার অভিনীত প্রতিটি সিনেমা এবং ওয়েব সিরিজ সফল। এত অল্প বয়সেই যে সাফল্যের শীর্ষে পৌঁছে গিয়েছেন অভিনেত্রী সেটা সত্যি আশ্চর্যজনক।
তবে মধুমিতা নিজের অভিনয়ের দক্ষতায় আজ এই জায়গায় এসে দাঁড়িয়েছেন। প্রথম মধুমিতাকে দর্শক চিনেছিল স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘বোঝেনা সে বোঝে না’র মাধ্যমে। ওই ধারাবাহিকে পাখির চরিত্রে অভিনয় করে অভিনেত্রী সকলের মন জয় করে নিয়েছিলেন। সেখান থেকেই ঘুরে গিয়েছিল মধুমিতার ভাগ্যের চাকা। তারপর থেকে তাকে আর পেছন ফিরে তাকাতে হয়নি। একের পর এক ছবি, ওয়েব সিরিজের কাজ করে চলেছেন তিনি। বর্তমানে টলিপাড়ার অন্যতম ব্যস্ত অভিনেত্রী হল মধুমিতা সরকার।
আমরা প্রত্যেকেই জানি মধুমিতার জীবনের নতুন অধ্যায় শুরু হয়েছে। সদ্য প্রেমে পড়েছেন অভিনেত্রী। নিজের প্রেমিকের সাথে সাথে তার বেশ কয়েক গুচ্ছ ছবি এই পুজোতে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। প্রেমিকের নাম দেবমাল্য চক্রবর্তী। পেশায় তিনি একজন ইঞ্জিনিয়ার। মধুমিতার ছোটবেলাকার বন্ধু।
আগামী বছরেই বিয়ের পিঁড়িতে মধুমিতা!
বর্তমান প্রেমিকের সঙ্গে খুব শীঘ্রই বিয়ের পিড়িতে বসতে চলেছেন অভিনেত্রী। নিজেই বিয়ের কথা জানালেন একটি সাক্ষাৎকারে। প্রসঙ্গত উল্লেখ্য এর আগেও মধুমিতা বিয়ে করেছিলেন অভিনয় জগতের জনপ্রিয় অভিনেতা সৌরভকে। সেই সময় খুব অল্প বয়স ছিল মধুমিতার। অল্প বয়সে ভালবেসে সৌরভকে বিয়ে করেছিলেন। তবে সেই বিয়ে কয়েক বছর যেতে না যেতেই ভেঙে যায়, সুখের হয়নি সেই বিয়ে। সৌরভের সঙ্গে বিচ্ছেদের পরে দীর্ঘ বেশ কয়েক বছর একাই কাটিয়েছিলেন মধুমিতা। অবশেষে দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অভিনেত্রী।
আরও পড়ুন: বাচ্চার জায়গায় পুতুল রাখল কে! ক্রমশ ঘনীভূত হচ্ছে রহস্য! টানটান উত্তেজনাময় আজকের পর্ব
একটি সাক্ষাৎকারের মধুমিতা জানিয়েছেন দেবমাল্য বিয়ের জন্য প্রপোজ করা মাত্রই বিয়ে করবেন অভিনেত্রী। সেটা আগামী বছর শুরুর দিকেও হতে পারে। তবে এখনো বিয়ের জন্য প্রস্তাবই দেননি অভিনেত্রীকে তাই বিয়ের কথা এখনই বলতে পারছেন না। অনেক ছোটবেলা থেকেই একে অপরের সঙ্গে পরিচিত দুজনে। মাঝে অনেকদিন যোগাযোগ বন্ধ ছিল। তারপর আবার যখন দুজনের দেখা হয় তখন আস্তে আস্তে কথাবার্তা এগোতে থাকে এবং দুজনে বুঝতে পারেন বন্ধুত্বের পাশাপাশি তাদের মধ্যে দুজনের জন্য অন্য অনুভূতি কাজ করে। তারপরেই প্রেমের সম্পর্কে জড়ান দুজনে। মধুমিতার মুখে এই কথা শোনার পর ভক্তরা তো অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন অভিনেত্রীকে বিয়ের পিঁড়িতে দেখার জন্য।

