Madhubani Goswami: ‘সম্পর্কের মর্যাদা দিতে না পারলে বিয়ে করো না, লিভ ইন এর অপশন তো আছেই’ – দর্শকদের সামনে অকপট মধুবনী

এই বাংলা বিনোদন জগতে এমন কিছু জনপ্রিয় অভিনেত্রীরা রয়েছেন যাদের দর্শকরা কখনোই ভুলবেন না তাদের মধ্যে অন্যতম জনপ্রিয় মুখ হলেন মধুবনী। তার অভিনয়ে মুগ্ধ গোটা টলি পাড়া। নিজের সন্তানকে সময় দিতে দীর্ঘ চার বছর অভিনয় থেকে দূরে সরে ছিলেন অভিনেত্রী মধুবনী গোস্বামী (Madhubani Goswami)। তবে এইবার ছেলে বড় হতেই ফের ধারাবাহিকের ফিরেছেন অভিনেত্রী।
একদম শুরুতে ভালোবাসা ডট কম সিরিয়ালের প্রধান নায়িকা তোড়া হিসাবে খ্যাতির শীর্ষে পৌঁছেছিলেন মধুবনী গোস্বামী। এখান থেকেই তার জীবনে প্রেমের সূত্রপাত হয়। সিরিয়ালের নায়ক রাজা গোস্বামীর সঙ্গে তাঁর অনস্ক্রিন কেমিস্ট্রি গড়িয়েছিল অফস্ক্রিনেও। ২০১৬ সালে রাজার সঙ্গে গাঁটছড়া বাঁধেন মধুবনী।

এরপর ‘সাত ভাই চম্পা’, ‘ফাগুন বউ’, ‘ভানুমতির খেল’-এর মতো মেগায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল এই জনপ্রিয় অভিনেত্রীকে। এরপর সংসারে মন দিয়েছিলেন মধুবনী। ২০২১ সালের এপ্রিল মাসে জন্ম হয় রাজা-মধুবনীর একমাত্র ছেলে কেশবের।
বর্তমান সম্পর্কগুলি নিয়ে বিস্ফোরক মধুবনী
নিজের প্রেম এবং বৈবাহিক জীবনে অন্যান্য অভিনেতা অভিনেত্রীদের তুলনায় বেশ ভালো মতোই সফল মধুবনী। স্বামী রাজা গোস্বামীর সাথে কম দিন কাটালেন না অভিনেত্রী। তাদের কাছে ভালোবাসার সংজ্ঞাটা একেবারেই অন্য। আজকালকার মানুষদের মতন তাদের চিন্তাভাবনা নয়।
এদিন এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, “একটা সম্পর্কে একটা বাড়ির মতন চারটে পিলার থাকে। ভালোবাসা, বিশ্বাস, রেসপেক্ট, আর সৎ থাকা। এগুলো যদি না থাকে তাহলে বাড়ি ধসে পড়বে। আমি এটুকুই বলবো যারা মনে করো যে আজকে একজনকে ভালো লাগছে কালকে অন্যজনকে ভালো লাগতে পারে তারা বিয়ে করোনা। সম্পর্কে মর্যাদা দিতে না পারলে বিয়ে করা উচিত নয়। লিভ ইন আছে তারা লিভ ইন-এ থাকতে পার কিন্তু কোন কমিটমেন্ট দিও না। আজকালকার সম্পর্ক গুলো দেখে সত্যি হাসিও পায় আবার খারাপও লাগে। আজ একজনের সঙ্গে আছে কাল আবার অন্যজনকে বিয়ে করে নিল। এগুলো কিভাবে সম্ভব জানিনা।” অভিনেত্রীর দৃষ্টিভঙ্গিতে মুগ্ধ ভক্তরা। এই ঠুনকো ভালোবাসার জগতে মধুবনী আর রাজার সম্পর্ক অটুট থাকুক এমনটাই কামনা দর্শকমহলের।

