‘তোমার শরীরের সঙ্গে সঙ্গে আমরা নিজেদের…’ জন্মদিনে ছোট্ট কেশবকে রাজা মধুবনীর আবেগঘন চিঠি! ছেলেকে ঘিরে অভিনেত্রীর অনেক অজানা ঘটনার সাক্ষী হয়ে উঠলো দর্শকমহল!

টলিপাড়ার পরিচিত মুখ মধুবনী গোস্বামী ও রাজা গোস্বামী তাঁদের ব্যক্তিগত জীবনের ছোট ছোট মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নিতে ভালবাসেন। যদিও এখন মধুবনীকে ছোটপর্দায় খুব একটা দেখা যায় না, তবুও তাঁর ভ্লগের মাধ্যমে দর্শকদের সঙ্গে সংযোগ অটুট রয়েছে। অন্যদিকে রাজা কাজ করছিলেন ‘চিরসখা’ ধারাবাহিকে, কিন্তু সাম্প্রতিক পরিস্থিতিতে সেই ধারাবাহিকের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তবে পেশাগত টানাপোড়েনের মাঝেও ব্যক্তিগত জীবনের আনন্দকে প্রাধান্য দিতে ভোলেননি এই তারকা দম্পতি।

ছেলের জন্মদিন মানেই যে কোনও বাবা মায়ের কাছে এক বিশেষ দিন, আর সেই দিনটিকে আরও স্মরণীয় করে তুললেন মধুবনী ও রাজা। তাঁদের ছেলে কেশবের পঞ্চম জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন তাঁরা। হাসপাতালে কেশবের জন্মের সময় তোলা একটি পুরনো ছবি শেয়ার করে সেই মুহূর্তকে আবার জীবন্ত করে তোলেন এই দম্পতি। সেই ছবির সঙ্গে জুড়ে দেন এক খোলা চিঠি, যা ছুঁয়ে যায় অনুরাগীদের মন।

চিঠিতে তাঁরা কেশবকে সম্বোধন করে লেখেন, শুভ জন্মদিন আমাদের অক্সিজেন, জল, সূর্য এবং পৃথিবী। এই কথার মধ্যেই স্পষ্ট হয়ে ওঠে তাঁদের জীবনে সন্তানের গুরুত্ব কতটা গভীর। তাঁরা ঈশ্বরের কাছে প্রার্থনা করেছেন, কেশব যেন সুস্থ থাকে, ভালো মানুষ হয়ে ওঠে এবং মন দিয়ে পড়াশোনা করে। পাশাপাশি মজার ছলে লিখেছেন, বাকি সব দায়িত্ব তাঁরা নেবেন, তাই কোনও চাপ নেওয়ার দরকার নেই।

মধুবনী ও রাজা আরও জানান, কেশবকে তাঁদের জীবনে পেয়ে তাঁরা নিজেদের অত্যন্ত ভাগ্যবান মনে করেন। তাঁদের কথায়, সন্তান তাঁদের বাবা মা হিসেবে বেছে নিয়েছে, সেটাই তাঁদের কাছে সবচেয়ে বড় প্রাপ্তি। তাঁরা চেষ্টা করছেন নিজেদের সুস্থ রাখার, যাতে আরও অনেক বছর কেশবের সঙ্গে সময় কাটাতে পারেন, দৌড়তে পারেন, খেলতে পারেন। এই অনুভূতির মধ্যেই ফুটে ওঠে এক নিখাদ পারিবারিক বন্ধন।

আরও পড়ুনঃ ‘যেদিন রাতে ও মা’রা যায়, সেদিন কলকাতায় ফিরে আমার মনে একটা আশঙ্কা তৈরি হয়, যদি…’, ‘ওর সাথে আমার ঘনিষ্ঠতা ছিল না ঠিকই তবে…’ অম্বরিশ ভট্টাচার্যের বি’স্ফোরক বয়ানে কাঠগড়ায় প্রযোজনা সংস্থা!

চিঠির শেষ অংশে আবেগ আরও গভীর হয়ে ওঠে। তাঁরা লেখেন, শুধুমাত্র ভালোবাসা শব্দ দিয়ে সন্তানের প্রতি অনুভূতি প্রকাশ করা যায় না, কারণ তা যথেষ্ট নয়। যেকোনও ভাষার সেরা শব্দও যেন কম পড়ে যায় সন্তানের প্রতি মনের কথা বোঝাতে। তাই কেশবের সুস্থ ও সুন্দর ভবিষ্যতের জন্য আশীর্বাদ জানিয়ে চিঠির ইতি টানেন তাঁরা। এই পোস্ট দেখে ভক্তরাও ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন এই তারকা পরিবারকে।

Back to top button