“ইন্ডাস্ট্রিতে অনেক কিছুই না পাওয়ার বেদনা আমাকে কষ্ট দেয়। আমার মধ্যে ক্ষমা করে দেওয়ার শক্তি অনেকটাই বেড়েছে।”, নিজের না পাওয়ার কথা শেয়ার করলেন অভিমানী টোটা

শ্রীময়ী-র সুবাদে এখন এই অভিনেতার জনপ্রিয়তা আকাশছোঁয়া। চল্লিশের গন্ডি পেরিয়ে নতুন করে মহিলাদের ক্রাশ হয়ে উঠেছেন এই টলিতারকা। নতুন করে এসেছিল বিয়ের প্রস্তাবও এমনটাও শোনা গেছে। বড়ো পর্দায় একাধিক চরিত্রে দেখা গিয়েছে তাকে। প্রত্যেকবার নতুন করে নিজের অভিনয়ে মানুষের মনে জায়গা করে নিয়েছেন এই জনপ্রিয় অভিনেতা।
কলেজে পড়ার সময় ভেবেছিলেন সেনাবাহিনীতে যোগ দেবেন। ভাগ্য তার জন্য অভিনয়ের ক্ষেত্র প্রস্তুত করে রেখেছিল। সেই পথেই টোটা রায়চৌধুরী কখনও হয়েছেন বাংলা সিনেমা ও সিরিয়ালের নায়ক, কখনও আবার ফেলুদা হয়ে মগজাস্ত্রের খেল দেখিয়েছেন। হিন্দি সিনেমাতেও টোটাকে দেখা গিয়েছে। ‘তিন’, ‘কাহানি ২’ থেকে ‘হেলিকপ্টার ইলা’, ‘দ্য গার্ল অন দ্য ট্রেন’, ‘অজিব দাস্তানস’, সবেতেই নজর কেড়েছেন নানা শেডের চরিত্রে। এবার নতুনভাবে অভিনেতাকে দেখার অপেক্ষায় অনুরাগীরা।

সম্প্রতি তার একটি সাক্ষাৎকারে তিনি এমন কিছু তথ্য জানান যা শুনে মানুষের মধ্যে তাকে নিয়ে শ্রদ্ধা আরো অনেক গুন বেড়ে যায়। সাক্ষাৎকারে তাকে প্রশ্ন করা হয় পরিস্থিতির সাথে সাথে তো মানুষও বদলায় মানুষের কর্মধারাও বদলায় আপনার কি বদলেছে? তার উত্তরে অভিনেতা জানান প্রত্যেকদিন বেঁচে থাকার জন্য জীবনে যে পরিবর্তন আনা দরকার সেটুকু ব্যতীত আর কিছুই বদলায়নি। হ্যাঁ তবে অসম্ভব রকমের একটা শান্তি এসেছে, তার মধ্যে ক্ষমা করে দেওয়ার শক্তি বেড়েছে। যার করে তাকে আর কখনো কোন বিষয় সেভাবে বিচলিত করতে পারে না।
তার কথায় এক প্রকার আপ্লুত দর্শক। এছাড়াও তিনি বলেন তার কাছে ভগবানের দেওয়া শ্রেষ্ঠ উপহার হল আজকের দিনটা। তাই তিনি কাল কি হবে? অথবা গতকাল আমি কি করে ফেলেছি সেসব নিয়ে বিশেষ মাথা ঘামান না। তিনি ভাবেন আজ কিভাবে ভালো থাকবেন আর আজকের দিনটাকে কিভাবে সুন্দর করে তোলা যায় কারণ আজকের ওপরেই নির্ভর করছে ভবিষ্যতের ভালো থাকা।
তার এই মতাদর্শে তার এই অসাধারণ দর্শনে মুগ্ধ তার ভক্তরা। এতদিন ‘রোহিত দা’-র ওপর ক্রাশ খেতে দেখা গেছে একাধিক ভক্তদের। এখন তার সঙ্গে জুড়লো অনেকটা শ্রদ্ধা আর ভালোবাসা। তিনি আরো জানান তিনি কখনোই উচ্চাকাঙ্ক্ষী ছিলেন না আর আজও নন। যেটুকু পেয়েছেন সেটাকে নিয়েই ভালো থাকতে ভালোবাসেন তিনি। তিনি চেষ্টা করেন আরও বেশি না চেয়ে যেটুকু আছে সেটুকু দিয়েই কিভাবে খুশি থাকা যায়। অভিনেতার এই কথাগুলি দাগ কেটেছে হাজারো মানুষের মনে। তিনি যে শুধুই ভালো অভিনেতা নন তার পাশাপাশি তিনি একজন অত্যন্ত ভালো মনের একটি মানুষ তারই প্রমাণ মিলল এই দিন।

