বিরাট দুঃসংবাদ! টলিউডে ফের শোকের ছায়া! প্রয়াত হীরক জয়ন্তী ছবির জনপ্রিয় অভিনেতা জয় বন্দোপাধ্যায়!

একটা দুর্ঘটনা যেতে না যেতে আরো একটা এসে হাজির। বছরের শুরু থেকেই যেন একের পর এক দুঃসংবাদ লেগেই রয়েছে। এই বছরের শুরু থেকে আমরা আমাদের মাঝখান থেকে হারিয়েছি জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীদের। সম্প্রতি তেমনি আরও একে জনপ্রিয় অভিনেতাকে আমরা হারালাম আমাদের মাঝখান থেকে। ফিল্ম ইন্ডাস্ট্রিতে (Film Industry) যেন শোকের কালো ছায়া পড়েছে।

ফিল্ম ইন্ডাস্ট্রির এক জনপ্রিয় অভিনেতার মৃত্যু সংবাদ এসে হাজির হলো। অভিনেতার মৃত্যুতে শোকাহত গোটা ফিল্ম ইন্ডাস্ট্রি। অভিনেতার পরিবার পরিজন সহকর্মী রেখে অভিনেত্রীর মৃত্যু মেনে নিতে পারছেন না। একাধিক ছবিতে অসাধারণ অভিনয়ের মাধ্যমে দর্শকদের মন জিতে নিয়েছিলেন অভিনেতা।

বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে ৯০ দশকের জনপ্রিয় অভিনেতাদের মধ্যে অন্যতম একজন ছিলেন তিনি। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে সেই সময় অঞ্জন চৌধুরীর বেশিরভাগ ছবিতেই নায়ক চরিত্রে দেখা গিয়েছিল অভিনেতাকে। নিজের দুর্ধর্ষ অভিনয়ের মাধ্যমে দর্শকের মন খুব অল্প সময়ের মধ্যেই জয় করে দিয়েছিলেন। শুধুমাত্র অভিনয় নয় নিজের সুন্দর চেহারার মাধ্যমে অনেক মহিলার হৃদয় কেড়েছিলেন।

আজ সোমবার, ১১টা ৩৫ নাগাদ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বর্তমানে অভিনেতার সঙ্গে রয়েছেন তাঁর দ্বিতীয় স্ত্রী অঙ্কিতা বন্দ্যোপাধ্যায় ও মা। গত ১৫ অগাস্ট তাঁকে ভর্তি করানো হয়েছিল হাসপাতালে। ১৭ অগস্ট ভেন্টিলেশনে দেওয়া হয় তাঁকে। কিন্তু এত চেষ্টার পরেও শেষ রক্ষা হলো না।

আরও পড়ুনঃ সদ্য সন্তানহারা মা মিঠির জীবনে ডেকে আনলো সর্বনাশ! মেয়েকে বাঁচাতে গিয়ে নিজেই বিপদের মুখে কমলিনী!

প্রয়াত নব্বই দশকের সেই জনপ্রিয় অভিনেতা জয় ব্যানার্জি। চপার, হীরক জয়ন্তীর মত একাধিক জনপ্রিয় ছবিতে অভিনয় করে দর্শকের মনে রাতারাতি জায়গা করে নিয়েছিলেন অভিনেতা। অভিনয়ের পাশাপাশি রাজনীতির মঞ্চেও নাম লিখেছিলেন অভিনেতা। ২০২১ সালে বিজেপি ছেড়ে যোগ দেন তৃণমূলে। আমরা সকলেই অভিনেতার আত্মার শান্তি কামনা করি।

Back to top button