রহস্যে ভরপুর ২০২৫ এর বড় দিন! আসছে ‘একটি খু’নির সন্ধানে মিতিন’! উত্তেজনায় ভরপুর টলি কুইন!

এই বড়দিনে টলিউড দুনিয়া জমজমাট হতে চলেছে তিনটি বড় মুক্তি নিয়ে, আর তার মধ্যেই সবচেয়ে বেশি আগ্রহ কেড়েছে কোয়েল মল্লিকের নতুন ছবি ‘একটি খুনির সন্ধানে মিতিন’। পরিচালক অরিন্দম শীলের এই ছবিতে কোয়েল আবার ফিরছেন গোয়েন্দা মিতিন মাসির চরিত্রে। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে তাঁর নতুন লুক, যা দেখে দর্শকদের কৌতূহল আরও বেড়েছে। সঙ্গে আছেন শুভ্রজিত দত্ত, লেখা চট্টোপাধ্যায়, সাহেব চট্টোপাধ্যায়, শতাফ ফিগার, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, গৌরব চক্রবর্তী, অনসূয়া মজুমদার ও দুলাল লাহিড়ীর মতো বহু পরিচিত মুখ।
গত বছরের এপ্রিলেই ছবির শুটিং শুরু হয়েছিল। কিন্তু একটি অ্যাকশন দৃশ্যে চোট পান কোয়েল, আর সেকারণে থমকে যায় পুরো কাজ। হাতে গভীর ক্ষত নিয়ে কয়েক মাস বিশ্রাম নিতে হয় তাঁকে। আজও সেই দাগ বহন করছেন অভিনেত্রী, যা যেন বলে দেয় বাস্তবে কতটা সাহস নিয়ে নিজের চরিত্রটিকে ফুটিয়ে তুলেছেন তিনি। সুস্থ হওয়ার পর আবার সেটে ফিরে শুটিং শেষ করেন কোয়েল।
সম্প্রতি ‘স্বার্থপর’ ছবির সাফল্যে ভাসছেন অভিনেত্রী। সে ছবি বক্স অফিসে ভালো ফল করেছে, আর তা নিয়ে কোয়েলের কণ্ঠে ধরা দিল নতুন উদ্দীপনা। TV9 বাংলার স্টুডিয়োয় এসে তিনি বললেন, মানুষ হিসেবে তিনি খুবই ‘স্পিরিচুয়াল’, তাই বেশি পরিকল্পনা করতে চান না। তাঁর কথায়, সবকিছুর আসল পরিকল্পনা ওপরওয়ালা করেন, আর তিনি শুধু তা উপভোগ করেন যখন সময় আসে।
‘স্বার্থপর’-এর পর তাঁর দায়িত্ব যে আরও বেড়েছে, তা অকপটে স্বীকার করলেন কোয়েল। বললেন, মিতিনের নতুন ছবিটি নিয়ে তিনি বিশেষভাবে উত্তেজিত। যেহেতু এটি একটি সফল ফ্র্যাঞ্চাইজি, তাই কাজের অভিজ্ঞতাও অন্যরকম হয়। নতুন গল্প বাছাইয়ের ক্ষেত্রে তিনি এখন খুব সতর্ক। অনেক সময় কোনও আইডিয়া শুরুতে ভালো মনে হলেও পরে গল্পের অগ্রগতিতে মনে হয়, সেটি সিনেমার জন্য ঠিক নয়। তাই হঠাৎ সিদ্ধান্ত নেওয়াকে তিনি ভুল বলে মনে করেন।
আরও পড়ুনঃ ‘দুপেগ পেটে পড়লেই যৌ’নপল্লীতে…’- রবি ঘোষের কঠিন সতর্কবার্তা আজও ভোলেননি শতাব্দী! কিসের সতর্কবার্তা দিয়েছিলেন অভিনেতা?
এখন অপেক্ষা মাত্র কয়েক সপ্তাহের। বড়দিনে আবার গোয়েন্দা মিতিন হয়ে বড়পর্দায় ফিরছেন কোয়েল মল্লিক। দর্শকদের উত্তেজনা ইতিমধ্যেই চূড়ায়, আর মুক্তির আগেই ছবিটি ঘিরে তৈরি হয়েছে বিশেষ প্রত্যাশা।

