শুটিং সেটেই সাংঘাতিক চোট পেয়ে গুরুতর আহত অভিনেত্রী কয়েল মল্লিক! কী হয়েছে তার? এখন কেমন আছেন তিনি?

টলিউড তথা বাংলা চলচ্চিত্র জগতের একজন অন্যতম জনপ্রিয় অভিনেত্রী হলেন রঞ্জিত কন্যা কোয়েল মল্লিক (Koyel Mallick)। বাংলা সিনেমায় (Bengali Film) যখন এক নতুন ধারার সূচনা ঘটেছিল ঠিক সেই সময় কোয়েল মল্লিকের দুর্দান্ত অভিনয় মন জিতে নিয়েছিল বহু বাঙালির। আজ এক ডাকে সবাই তাকে চেনেন এবং ভালোবাসেন। সম্প্রতি এক ভয়ঙ্কর দুর্ঘটনায় জর্জরিত হয়ে পড়লেন অভিনেত্রী।
কারোর কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ করেই ঘটে গেল এই চরম অনিষ্ট৷ ভয়াবহ দুর্ঘটন গুরুতর আহত হলেন টলিউডের এই সেরা অভিনেত্রী কোয়েল মল্লিক৷ মন দিয়ে শুটিং করছিলেন তিনি। শ্যুটিং সেটেই সাংঘাতিক চোট পেলেন কয়েল৷ তড়িঘড়ি কোয়েলকে ভর্তি করা হয় হাসপাতালে৷ খবর ছড়িয়ে পড়তে চিন্তিত হয়ে পড়েছেন ভক্তরা৷
সবার মনেই এখন একটাই প্রশ্ন। এত সতর্কতার মাঝেও কিভাবে ঘটল এই মর্মান্তিক ঘটনা? বর্তমানে মিতিন মাসির ছবির শ্যুটিংয় চলছে৷ সেখানেই একটি অ্যাকশন দৃশ্যের শ্যুট করছিলেন অভিনেত্রী। আর সেটা করতে গিয়েই গুরুতর চোট পেয়েছেন তিনি৷ গতকাল অর্থাৎ রবিবার নেপালগঞ্জেই চলছিল ছবির শ্যুটিং৷ সেখানেই আহত হন টলি ক্যুইন৷ যতদূর জানা যাচ্ছে হাতে গুরুতর চোট পেয়েছেন অভিনেত্রী৷
অভিনেত্রী কোয়েল মল্লিক নিজেই সমাজ মাধ্যমের পাতায় জানিয়েছেন, শ্যুটিং সেটে চোট পাওয়ার পর বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি৷ এক্স রে করার পর দেখা যায় হাতে ফ্র্যাকচার হয়েছে৷ যার ফলে স্বাভাবিকভাবেই হাত প্লাস্টার করা হয়৷ আপাতত চিকিৎসকের পরামর্শে কিছুদিন কোনরকম কাজ করতে পারবেন না তিনি সম্পূর্ণ রেস্টে থাকতে হবে তাকে৷ দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য সমস্ত চিকিৎসকদের তিনি ধন্যবাদ জানিয়েছেন৷
আরো পড়ুন: দারুন পরিবর্তন টিআরপি তালিকায়! অনেক পিছিয়ে গেল জগদ্ধাত্রী! প্রথম পাঁচে উঠে এলো কথা, জানুন কারা হল সেরার সেরা?
যতদিন না তিনি সুস্থ হচ্ছেন ততদিন অব্দি শুটিং বন্ধ রাখা হয়েছে। গতবছর দুর্গাপুজোয় মুক্তি পেয়েছিল ‘মিতিন মাসি’ সিরিজের প্রথম পার্ট৷ এবারের ছবির নাম ‘খুনির সন্ধানে’৷ সুচিত্রা ভট্টাচার্যর উপন্যাস অবলম্বন করে এই ছবিটি নির্মাণ করা হচ্ছে। প্রথম পর্বটি ভীষণ পছন্দ করেছেন দর্শক মহল। দ্বিতীয় পর্বটি দেখার জন্য মুখিয়ে ছিলেন তারা। তার দ্রুত আরোগ্য কামনা করছে বাংলার জনগণ।

