‘কাঞ্চন তো…’টুম্পা সোনা’- প্রকাশ্যেই কাঞ্চনেকে টুম্পা সোনা বললেন অভিনেত্রী কনীনিকা!

বাংলা চলচ্চিত্র জগতের (Bengali Film Industry) একজন জনপ্রিয় অভিনেত্রী হলেন কনীনিকা বন্দ্যোপাধ্যায় (Koneenica Banerjee)। ধারাবাহিকের হাত ধরে প্রথম অভিনয় জগতে পা রেখেছিলেন অভিনেত্রী। তারপর থেকে বড় পর্দায়, ছোট পর্দায় দুই জায়গাতেই চুটিয়ে কাজ করছেন তিনি। বর্তমানে জি বাংলার (Zee Bangla) রান্নাঘরের (Rannaghor) সঞ্চালিকার দায়িত্ব সামলাচ্ছেন কনীনিকা। অভিনেত্রীর মুখে সবসময় মিষ্টি হাসি লেগে থাকে যার কারণে অসংখ্য মানুষ কনীনিকাকে এত ভালোবাসেন।

তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে কাঞ্চন মল্লিক সম্পর্কে বেফাঁস মন্তব্য করে বসলেন অভিনেত্রী। এমনিতেই সোশ্যাল মিডিয়াতে প্রায়শই কাঞ্চন মল্লিক খবরের শিরোনামে উঠে আসে। এবারে কনীনিকাও অভিনেতা সম্পর্কে মন্তব্য করে বসলেন যা শুনে অবাক হবেন সকলে। কনীনিকার মুখে এমন কথা শুনে সকলেই অবাক হয়েছেন। কেউ বিশ্বাসই করতে পারছেন না অভিনেত্রী এমন কথা বলতে পারেন।

এমনিতেই সোশ্যাল মিডিয়াতে নিজের ব্যক্তিগত জীবনের জন্য খবরের শিরোনামে থাকেন কাঞ্চন মল্লিক। তৃতীয় বিয়ে করার পর তাকে নিয়ে দেদার ট্রোল, সমালোচনা হয়েছিল। এমনকি তার সন্তান জন্মের পরেও ছেড়ে দেননি নেটিজেনরা। এরই মাঝে কনীনিকাও কাঞ্চনকে নিয়ে বেফাঁস মন্তব্য করে বসলেন যা নিয়ে তোলপাড় সোশ্যাল মিডিয়া।

কিন্তু কি এমন বললেন কনীনিকা? যার জন্য সকলেই অবাক হয়েছেন। এমনিতে কখনোই কনীনিকা কাউকে নিয়ে এমন কোন মন্তব্য করেননি যাতে সেই মানুষটা অসম্মান হয়। কনীনিকা সেভাবে কখনোই কাউকে কটুক্তি করা নিয়ে খবরের শিরোনামে উঠে আসেননি। তবে কাঞ্চনকে এমন কথা বলার পর সমালোচিত হয়েছেন কনীনিকা।

আরও পড়ুনঃ অজান্তেই নিজের বাবাকে র’ক্ত দিয়ে তার জীবন বাঁচালো পারুল! অভদ্রতামির শাস্তি দিতে মাটি থেকে নোংরা খাবার শিরিনের মুখে গুঁজে দিল পারুল!

কিছুদিন আগে একটি সাক্ষাৎকারে অভিনেত্রীকে রেপিট ফায়ার রাউন্ডে কয়েকজন অভিনেতার নাম বলা হয় এবং তাদের নাম শোনার পরেই অভিনেত্রীর মনে কি আসছে সেটা তাকে বলতে হয়। আর খেলায় শুরুতে দেব, অঙ্কুশ, রাজ চক্রবর্তী সকলের নামই বলা হয়। তারপর সবশেষে কাঞ্চনের নামে শুনে কনীনিকা বলে ওঠেন, ‘কাঞ্চনদার নাম শুনে আমার একটা গান মনে পড়ে গেল, টুম্পা সোনা দুটো হাম্পি দে না।’ তবে হঠাৎ করে অভিনেতার নাম শুনে এই গানটা কেন গাইতে ইচ্ছা করলো কনীনিকার সেই নিয়েই উঠেছে প্রশ্ন।

Back to top button