‘তুই আমার মুন্ডু খাবি?’ জন্মদিনের কেক দেখে চমকে গেলেন অভিনেত্রী! মেয়ের আবদারে মজার মুহূর্তে মাতলেন কনীনিকা ব্যানার্জি!

কিছুদিনের মধ্যেই মুক্তি পেতে চলেছে নতুন ছবি ‘ফুল পিসি ও এডওয়ার্ড’। সেই ছবির মাধ্যমেই আবার বড় পর্দায় ফিরছেন অভিনেত্রী কনীনিকা ব্যানার্জি (Koneenica Banerjee)। এরই মাঝে নিজের ৪৫তম জন্মদিন উদযাপন করলেন তিনি। পরিবারের সদস্য, কাছের বন্ধু এবং মেয়ে কিয়াকে নিয়ে জমিয়ে জন্মদিন পালন করতে দেখা গেল অভিনেত্রীকে।

এই বছর কনীনিকার জন্মদিনের কেক ছিল একেবারেই আলাদা। বর্তমানে তিনি জি বাংলার জনপ্রিয় রান্নার অনুষ্ঠান ‘রান্নাঘর’-এর সঞ্চালনার দায়িত্ব সামলাচ্ছেন। সেই ভাবনাকেই মাথায় রেখে তৈরি করা হয়েছিল বিশেষ কেক। কেকের উপর ছিল রান্নাঘরের নানা সাজসজ্জা, যেমন গ্যাস, চিমনি ও রান্নার সরঞ্জাম।

সবচেয়ে বেশি নজর কাড়ে কেকের উপর তৈরি কনীনিকার আদলের পুতুল। আসলে পুরো সাজটাই ছিল ফনড্যান্ট দিয়ে তৈরি এবং তা খাওয়াও যায়। নিজের মায়ের মতো দেখতে সেই অংশটিই সবচেয়ে বেশি পছন্দ হয় ছোট্ট কিয়ার। কেক কাটার আগেই সে মায়ের আদলের পুতুল খাওয়ার বায়না শুরু করে দেয়।

সমাজমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, কনীনিকা মেয়ের সেই আবদারে মজার ছলে না করে দিচ্ছেন। অভিনেত্রীকে বলতে শোনা যায়, “তুই কি আমার মুন্ডু খাবি?” মা-মেয়ের এই মিষ্টি কথোপকথন দেখে বেশ আনন্দ পেয়েছেন অনুরাগীরাও। শেষ পর্যন্ত অবশ্য কিয়া মায়ের হাত থেকেই কেক খেয়ে নেয়।

আরও পড়ুনঃ ‘বাড়ির বউদের চাকরি করা চলবে না!’ ‘ মুখ ঝামটা খেয়ে কেঁদেছি, তাও বলেছি কাজ আমি করবই!’ শ্বশুরমশাইয়ের কড়া আপত্তি! হাজারো বাধা অগ্রাহ্য করে জনপ্রিয়তার শীর্ষে অভিনেত্রী শাস্বতী গুহঠাকুরতা!

কেক কাটার আগে ঈশ্বরের আশীর্বাদ নিয়ে জন্মদিন উদযাপন করতে দেখা যায় অভিনেত্রীকে। অনেকদিন পর বড় পর্দায় ফেরার আনন্দের সঙ্গে বিশেষ এই দিনটিও কনীনিকার কাছে আরও স্মরণীয় হয়ে উঠেছে। অনুরাগীরাও অভিনেত্রীকে শুভেচ্ছা ও ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন।

Back to top button